পুরো মুভিটি দেখার সময় একবার বোর ফিল হয়নি। টানটান উত্তেজনা ছিলো পুরো মুভিটি জুড়েই। আমির খানের প্রোডাকশন মানেই যে নতুন কিছু তা এই মুভির মাধ্যমে আমির খান আবারো প্রমাণ করে দিলেন। ধারণা করা হচ্ছে যে, ইনডিয়ার মুভি ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি রুপির ব্যবসা করবে গজনি মুভিটি। আইএমডিবি'র রেটিং এ-ও বর্তমানে গজনির রেটিং ৭.১ !
যা হোক, মুভিতে আমির খানকে একজন বিজনেস ম্যাগনেট কিন্তু লো মেমোরী পেশেন্ট হিসেবে দেখানো হয়। যে কিনা ১৫ মিনিট পর পর তার পূর্বের সব কিছু ভুলে যায়। এক্ষেত্রে ক্যামেরায় ফটো তুলে কিংবা ডায়রিতে লিখে তাকে সব কিছু তাকে মনে করতে হয়। গজনি নামের একজনকে সে খুঁজে বেড়াচ্ছে। কারণটি মুভির প্রথমে বোঝা না গেলেও পরবর্তীতৈ জানা যায় যে, আমির খানের প্রেমিকা আসিনকে হত্যা এবং আমির খানের এই পরিণতির জন্য গজনি-ই দায়ী!
তাহলে ১৫ মিনিট পর পর যে মানুষ তার পূর্বের সব কিছু ভুলে যায় সে কিভাবে অন্তত রাতের ঘুম থেকে উঠে মনে কবে সব কিছু? এক্ষেত্রেই সব চেয়ে মুন্সিয়ারার পরিচয় দিয়েছেন পরিচালক A. R. Murugadoss। তিনি দেখান যে, আমির তার ঘরের সর্বত্র এমনকি নিজের শরীরেও লিখে রেখেছে এমন কিছু শব্দ, যা তাকে গজনিকে খুঁজে বের করতে বা গজনি সহ অতীত মনে করিয়ে দিতে পারে। যে লোক ঘর থেকে বের হলে নিজের বাড়িটিই কোথায় তা বলতে পারে না অটো রিকশা চালককে, সে কিভাবে গজনির খোঁজ পেলো বা তাকে হত্যা করে প্রতিশোধ নিলো তাই দেখা যাবে মুভিটিতে।
আগেই সবকিছু বলে দিয়ে মুভি দেখার মজা নষ্ট করতে চাই না বলেই এখানে তা আর উল্লেখ করলাম না।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


