এনসিটিবির প্রশংসনীয় উদ্যোগ ...
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২১
এনসিটিবি এবার বছরের প্রথম থেকেই শিক্ষার্থীদের কাছে পাঠ্য পুস্তক পৌঁছুতে চেষ্টা করেছে এবং করছে। তবে তাদের যে উদ্যোগটি খুবই প্রশংসনীয়, সেটি হলো এনসিটিবি তাদের ওয়েবসাইটে প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক স্তরের বইগুলো পিডিএফ ফরমেটে ডাউনলোড করার সুবিধা দিয়েছে। এতে করে কেবল যে শিক্ষার্থীরাই যে উপকৃত হবে তা নয়। বরং যারা শিক্ষাজীবন শেষ করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের পরীক্ষা দিচ্ছেন তারাও উপকৃত হবেন। কারণ দেখা গেছে অনেক সময়ই এসব নানা পরীক্ষায় এসব বইগুলো বেশ সহায়ক ভূমিকা রাখে।
উপরন্তু যারা প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত টিউশনি করেন তারাও সহজেই এসব বই থেকে প্রশ্ন করা থেকে শুরু করে পাঠদান প্রস্তুতি নিতে পারবেন।
তবে এ সুবিধাটি এনসিটিবি উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিভিন্ন বইয়ের ক্ষেত্রে দিলে তা আরো অনেকের জন্যই যে উপকৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রকাশ করা হয়েছে: প্রাসঙ্গিক আলাপ বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সুমন অহেমদ বলেছেন:
সত্যিই প্রসংশনীয় উদ্যোগ. . .
লেখক বলেছেন: হুমম........
টেকি মামুন বলেছেন:
আসলে আমাদের সকলেরই ভালো কাজগুলোর প্রশংসা করা দরকার ।এমনিই আমাদের সরকারগুলো হাতে গুনা কয়েকটি ভালো কাজ করে।পোস্টে এবং আপনাকে ++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
অমেদুল বলেছেন:
ধন্যবাদ এই তথ্যটি দেয়ার জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
চমৎকার উদ্যোগ।
লেখক বলেছেন: নিঃসন্দেহে ...
সাদাকালোরঙিন বলেছেন:
আসলেই সরকার কিছুটা হলেও ডিজিটাল হচ্ছে তাহলে ? ভালো উদ্যোগ নি:সন্দেহে ।
লেখক বলেছেন: ![]()
ইমন জুবায়ের বলেছেন:
ভালো লাগল ।
লেখক বলেছেন: হুমম ....
লেখক বলেছেন: তাই নাকি? তাহলেও তো এটাও আরেকটি চমৎকার উদ্যোগ।
লেখক বলেছেন: হুমম...
কানা বাবা বলেছেন:
ইস্লাম ছাড়া ঐন্য ধর্মের বই ডাউনের্লিঙ্কু নাই... আট কেলাশেও নাই, এসেস্সি লেভেলেও নাই...
ধানশালিক বলেছেন:
ভালো উদ্যোগ এবং শেয়ার করার জন্যে ধন্যবাদ !
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















ধন্যবাদ