মিল-অমিল: নারী বনাম পুরুষ 
১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
দৈনিক সমকালের নতুন ফান ম্যাগাজিন "প্যাচআল"-এর ২য় সংখ্যায় নারী-পুরুষের মিল-অমিল বিষয়ক মেহেদী হাসান অপু'র একটি লেখা পড়লাম। দুর্দান্ত লেগেছে লেখাটি। লেখাটির সঙ্গে সহমত প্রকাশ করে ব্লগারদের সঙ্গে তা শেয়ার করলাম।
নারী বনাম পুরুষ
- পুরুষ জীবনে স্বেচ্ছায় একটিই ভুল সিদ্ধান্ত নেয়, সেটা হলো বিয়ে করা। আর নারী সারাজীবনে একটি সঠিক সিদ্ধান্ত নেয়, তা হলো বিয়ের পিঁড়িতে বসা। ![]()
- নারীরা বিয়ের সময় এই ভেবে কাঁদে যে, তার আসল রূপটি যেন হবু স্বামী বুঝতে না পারে। আর পুরুষ বিয়ের সময় এই ভেবে হাসে যে, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কেঁদে আর লাভ কী? ![]()
- নারী ও পুরুষের সবচেয়ে বড় মিল হলো বিয়ের পর তারা একসঙ্গে থাকে। আর নারী ও পুরুষের অমিল হলো বিয়ের পর নারী সংসারে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ চায়। পুরুষও গণতন্ত্র চায় না, শুধু শান্তি চায়। ![]()
- পুরুষকে সবচেয়ে বেশি সন্দেহ করে তার বিবাহিত স্ত্রী। আর নারীকে সবচেয়ে বেশি সন্দেহ করে তার প্রেমিক। ![]()
- একজন নারী একসঙ্গে ক'টি প্রেম করে, তা বুঝতে দেয় না। আর সম্ভবত সবচেয়ে বেশিসংখ্যক পুরুষই প্রেমহীন জীবন কাটায়। ![]()
- সব নারীই তার ছেলেবন্ধুর কাছ থেকে প্রেমের প্রস্তাব আশা করে। কিন্তু সব বুদ্ধিমান পুরুষই তার প্রেমিকাকে কখনও জানতে দেয় না তার আরও মেয়েবন্ধু আছে। ![]()
- কোনো পুরুষের কাছে প্রথম প্রেমের প্রস্তাব পাওয়ার পর নারী প্রচণ্ড রাগ রাগ ভাব দেখায়; কিন্তু বাস্তবে এর চেয়ে বেশি খুশি আর সে কোনোদিন হয় না। ![]()
- নারী জানে যে, তার প্রেমিক তাকে যেসব প্রতিশ্রুতি দেয় তার সবই অলীক কল্পনা এবং সেসবের অধিকাংশই কোনোদিন পূরণ করতে পারবে না। তারপরও নারীরা প্রেম করার সময় তার প্রেমিকের কাছে এ রকম প্রতিশ্রুতিই বেশি বেশি আশা করে। ![]()
- বুদ্ধিমান নারী বিয়ের পর তার স্বামীকে অতীত জীবনের কোনো কথাই গোপন করতে বলে না। আর বুদ্ধিমান পুরুষ বিয়ের পর তার স্ত্রীকে কখনোই অতীত সম্পর্কে প্রশ্ন করে না। ![]()
- বিয়ের পর নারী আশা করে তার স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করেনি। আর পুরুষও তার স্ত্রীকে সারাজীবন খুশি রাখার অংশ হিসেবে এই বলে শুরু করে যে, সত্যিই তার জীবনে এর আগে অন্য কোনো মেয়ে আসেনি। ![]()
- দু'জন সুন্দরী নারী আড্ডা দেওয়ার সময় অনেক গোপন বিষয় একে অপরের কাছে ফাঁস করে দেয়, এমনকি পোশাকেরও প্রশংসা করে। কিন্তু তারা ভুল করেও একে অপরের রূপের প্রশংসা করে না। ![]()
- একজন নারী তার জীবনের সিংহভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দেয়, তারপরও অধিকাংশ পুরুষের অভিযোগ, তার স্ত্রীর হাতের রান্না খাওয়া যায় না।
- পুরুষ কষ্ট করে পড়াশোনা করে এই ভেবে যে, সে একটি ভালো চাকরি পাবে। আর নারী কষ্ট করে পড়াশোনা করে এই ভেবে যে, সে ভালো একটি স্বামী পাবে। ![]()
- প্রেমে সফল হোক অথবা ছ্যাঁকা খাক, যে কোনো অবস্থাতেই পুরুষ কবিতা লিখতে পারে। কিন্তু কেবল ছ্যাঁকা খাওয়ার পরই নারীরা কবিতা লিখতে শুরু করে। ![]()
- গবেষণা করে দেখা গেছে, আসলে পুরুষ ও নারী কেউ কাউকে ভালোবাসে না, একে অপরকে ভোলায়। যে বেশি ভোলায় সে নারী আর যে বেশি ভোলে সেও নারী। ![]()
- সুযোগ না দিলে কোনো পুরুষই নারীর মন জয় করতে পারে না। আবার এটিও সত্য, পুরুষকে সুযোগ করে দেওয়ার জন্য নারীরাই সুযোগ খোঁজে। ![]()
- প্রেমের অফার পেলে সব নারীই অনেক স্মার্ট হয়। আর যদি কোনো পুরুষ নারীর প্রেমের অফার গ্রহণ করে, তবে সে স্মার্ট, যদি ফিরিয়ে দেয় তবে সে ওভারস্মার্ট। ![]()
- একজন বিবাহিত পুরুষের বাড়ি ফিরতে দেরি হওয়ার সবচেয়ে কমন অজুহাত রাস্তায় জ্যাম ছিল। আর একজন বিবাহিত নারীর বাসা থেকে বের হওয়ার সবচেয়ে কমন অজুহাত মার্কেটে যাব। ![]()
- পুরুষতান্ত্রিক সমাজ বলে নারীরা পুরুষদের দোষী সাব্যস্ত করে। কিন্তু ক্ষমতা পেলেও নারীরা কখনও পুরুষহীন পৃথিবী চাইবে না। ![]()
- পুরুষ স্বাধীনতা পাওয়ার পর নারীকে শৃঙ্খলে বেঁধে ফেলেছে। আর নারী স্বাধীনতা না পেয়েই পুরুষকে শৃঙ্খলে বাঁধতে পেরেছে। কিন্তু কেউ কারও শৃঙ্খল খুলে দিচ্ছে না। ![]()
- একটি আপেল দু'জন নারী-পুরুষকে সমানভাবে ভাগ করে নিতে বলা হলে পুরুষ কোনো রকম শর্ত ছাড়াই নারীকে পুরো আপেলটি দিয়ে দেবে। কিন্তু নারী প্রথমে আপেলটি সমানভাবে ভাগ করে নিজের অংশটি নিয়ে নেবে, বাকি অংশটুকু পাওয়ার জন্য পুরুষটির সঙ্গে প্রেম করবে। ![]()
- এ পর্যন্ত নারী-পুরুষ একে অপরকে সবচেয়ে বেশি যে মিথ্যা কথাটি বিশ্বাস করিয়েছে সেটি হলো, আমি তোমাকে ভালোবাসি। ![]()
********************************************************
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নারী বনাম পুরুষ ;
প্রকাশ করা হয়েছে: ফানি পোস্ট বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ। ![]()
রিজভী বলেছেন:
নারী ব্লগাররা যেভাবে পোস্টে মাইনাচ দিচ্ছেন.....ভয় পাইতাছি আলেকজান্ডার ডেনড্রাইডের রেকর্ড না আবার ব্রেক হয়ে হয়ে যায়!
মাহবু১৫৪ বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইডি...........মাইনাচের হাত থেকে বাঁচান এই পোস্টরে! ![]()
লেখক বলেছেন:
![]()
সিউল রায়হান বলেছেন:
@ হারকিউলিস:"অতি রোমান্টিক ব্যাক্তিরা এই পোষ্টে মাইনাস দিবে।"
- ভাই আমি তো মাইনাস দিলাম..... তবে আপনার কথা শুনে তো এখন সেইরকম লাগলো
@ লেখক:
মাইনাসটা যিনি মূল লিখাটি লিখেছেন তাকেই দেয়া মূলত....... আপনাকে না
লেখক বলেছেন: ![]()
ইমদাদ৩০০৯ বলেছেন:
সত্য ই ভাল হয়েছে..............
লেখক বলেছেন: ধইন্যেপাতা। ![]()
মানব মানিক বলেছেন:
ভালো লেগেছে, প্রিয়তে রাখলাম, পরে আবার পড়ব। +
লেখক বলেছেন: আবার?? ![]()
আহমেদ রাকিব বলেছেন:
ফান হলেও কিছু কথা বেশি হয়ে গেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন:
একটি আপেল দু'জন নারী-পুরুষকে সমানভাবে ভাগ করে নিতে বলা হলে পুরুষ কোনো রকম শর্ত ছাড়াই নারীকে পুরো আপেলটি দিয়ে দেবে। কিন্তু নারী প্রথমে আপেলটি সমানভাবে ভাগ করে নিজের অংশটি নিয়ে নেবে, বাকি অংশটুকু পাওয়ার জন্য পুরুষটির সঙ্গে প্রেম করবে। ++++++++++++++++++++++
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
রেফিন বলেছেন:
এটা তো একটা ফান পোস্ট। মজা লাগছে, ভালো লাগছে। ব্যাস, এই পর্যন্ত ই। এটাকে নিয়ে এতো সিরিয়াস হওয়ার তো কিছু নাই। শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
একটি আপেল দু'জন নারী-পুরুষকে সমানভাবে ভাগ করে নিতে বলা হলে পুরুষ কোনো রকম শর্ত ছাড়াই নারীকে পুরো আপেলটি দিয়ে দেবে। কিন্তু নারী প্রথমে আপেলটি সমানভাবে ভাগ করে নিজের অংশটি নিয়ে নেবে, বাকি অংশটুকু পাওয়ার জন্য পুরুষটির সঙ্গে প্রেম করবএটার সাথে একমত হলাম না ,বাকী গুলা ঠিক আছে ।
লেখক বলেছেন: অভিজ্ঞতা কম........তাই জবাব দিলাম না। ![]()
অপটিমাস প্রাইম বলেছেন:
পুরুষতান্ত্রিক সমাজ বলে নারীরা পুরুষদের দোষী সাব্যস্ত করে। কিন্তু ক্ষমতা পেলেও নারীরা কখনও পুরুষহীন পৃথিবী চাইবে না। যাক ভরসা পাইলাম লেখক বলেছেন: ![]()
ক্লান্ত ঈগল বলেছেন:
ভাল লাগলো........প্লাস
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: 
সোহেল সি এস ই বলেছেন:
পিলাস
লেখক বলেছেন: ধইন্যেপাতা। ![]()
লেখক বলেছেন: ![]()
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন:
এটি প্রাগৈতিহাসিক একটি ফিচার! বহু আগে ইন্টারনেটে পড়েছিলাম!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধইন্যেপাতা ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
শেষ বিকেল বলেছেন:
ভালো লেগেছে, প্রিয়তে রাখলাম, পরে আবার পড়ব।
লেখক বলেছেন: Happy New Year 2011... ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















মাইনাস দিলাম..... একপেশে পঁচানি পছন্দ হয়নি