বেশ কিছু ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন অভিনেতা ডা. এজাজুল ইসলাম। একক ও ধারাবাহিক নাটকেও তার কাজের সংখ্যা কম নয়। সম্প্রতি কথা হলো মিডিয়ার অন্যতম ব্যস্ত এ অভিনেতার সঙ্গে। তার সঙ্গে বলা কথাগুলো শেয়ার করলাম এখানে-
আপনার কি কি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে?
এটিএন বাংলায় ধারাবাহিক নাটক মাইক ছাড়াও প্রচারিত হচ্ছে আবু সায়ীদের ধারাবাহিক নাটক পাশাপাশি। বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক দিবা-রাত্রি খোলা থাকে ও বাবার হোটেল। একুশে টিভিতে ঘোড়ার ডিম। আরটিভিতে ফেরদৌস হাসানের সে আমার একলা পাখিসহ চ্যানেল ওয়ানে মনির হোসেন জীবনের একটি ও বিটিভিতে ফেরদৌস হাসানের একটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।
বর্তমানে নতুন কি কি ধারাবাহিক নাটকে কাজ করছেন?
বর্তমানে করছি প্রচারিতব্য এনটিভির জন্য ফেরদৌস হাসানের খুঁনসুটি ও বাংলাভিশনের জন্য ৫০-৫০ ধারাবাহিক নাটকে।
আর একক নাটকের কি খবর?
সাধারণত নির্দিষ্ট দিবস ছাড়া এক পর্বের নাটক নির্মাণ করা হয় না। সেজন্য ঈদ ছাড়া তেমন একটা এক পর্বের নাটকের কাজ করা হয় না। তবে চ্যানেল ওয়ানের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচারের জন্য হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে আশরাফী মিঠুর পরিচালনায় ‘ফ্রুট ফ্রাই’ নাটকে কাজ শুরু করবো।
নতুন বিজ্ঞাপনে কাজ করলেন...
হ্যাঁ, সম্প্রতি নতুন তিনটি বিজ্ঞাপনে কাজ করলাম। সেগুলো হলো প্রাণ ললিপপ, বোম্বে ঝাল চানাচুর ও প্রবাসী পল্লীর বিজ্ঞাপন। এর মধ্যে নির্মাতা নাবিল আশরাফের প্রবাসী পল্লীর বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লেগেছে।
নাটক লেখা বা পরিচালনায় আসবেন কবে?
আসলে নাটক লেখার জন্য স্রষ্টা প্রদত্ত যে গুণটি থাকা প্রয়োজন, আমি মনে করি না আমার মধ্যে সেটি রয়েছে। আর বিষয়টি এমনও নয়, নাটক লেখার ওপর ডিগ্রি
নিয়েও নাটক লেখা সম্ভব! সুতরাং যতোদিন পর্যন্ত না নাটক লেখার আস্থা অর্জন করতে পারছি, ততোদিন নাটক লেখায় হাত দেবো না। আর পরিচালনায় আসার আপাতত কোনোই ইচ্ছা নেই।
দৈনিক যায়যায়দিনে প্রকাশিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

