somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলচ্চিত্র রিভিউ : ‘জাগো’

২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলিউডে খেলা নিয়ে ছবি তৈরির বিষয়টি নতুন না হলেও বলিউডে মূলত আমির খানের ‘লগন’ ছবিটিকেই খেলা নিয়ে প্রথম আলোচিত ছবি হিসেবে উল্লেখ করা যেতে পারে। ‘লগন’ ছবিটির মূল ঘটনা প্রবাহে খেলা হিসেবে ক্রিকেট কে পরিচালক তুলে ধরেন। ছবিটি দারুণ জনপ্রিয়তা পায়ও বেশ কিছু অ্যাওয়ার্ডও অর্জন করে।

এর পরেই বলিউডে খেলা নিয়ে উল্লেখ করার মতো ছবি হলো শাহরুখ খান অভিনীত মেয়েদের হকি নিয়ে ‘চাক দে ইন্ডিয়া’।এ ছবিটির জনপ্রিয়তাও ছিলো আকাশচুম্বী। এছাড়া সাম্প্রতিক সময়ে বলিউডে শাহেদ ও রানী মুখার্জি অভিনীত ‘দিল বোলে হারিপ্পা’ ছবিটিও নির্মিত হয়েছে ক্রিকেট নিয়ে।

অথচ খেলা নিয়ে আমাদের দেশে এখন পর্যন্ত তেমন কোনো চলচ্চিত্র নির্মিত হয়নি। সেই অপূর্ণতাকে পূরণ করতে শুক্রবার মুক্তি পায় দেশে প্রথম ফুটবল খেলার ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘জাগো’। ইন্টারস্পিড প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত ছবির পরিচালক হলেন খিজির হায়াত খান এবং প্রযোজনা করেছেন সারজিল করিম ও আদনান করিম।

ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও লাক্স সুপারস্টার বিন্দু। ছবিতে ফুটবল কোচের দৃশ্যে অভিনয় করেছেন তারিক আনাম। ছবিতে আরো অভিনয় করেছেন আরেফিন শুভ, নাঈম, রওনক প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব।


জাগো ছবির কাহিনী:

যে স্বপ্ন দেখতে পারে সেই লক্ষ্য অর্জনে সফল হয়। কুমিল্লা আজাদ বয়েজ যখন চ্যালেঞ্জ নেয় তখন এ কথাটাই বিশ্বাস করে। ভারতের চ্যাম্পিয়ন দল ত্রিপুরা একাদশ। কুমিল্লা একাদশ এবার খেলবে ত্রিপুরা একাদশের সঙ্গে। অতীতে কুমিল্লা একাদশ কখনই ত্রিপুরার সঙ্গে একটি ম্যাচেও জয়লাভ করেনি। কিন্তু এবার কুমিল্লা একাদশে সঙ্গে আছে শামীমের (ফেরদৌস) মতো একজন মেধাবী খেলোয়াড়। তাই এবার সবাই নতুন করে আশায় বুক বেধেছে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি দুর্ঘটনার কারণে দুটো ম্যাচই বাতিল হয়ে যায়। একটি স্থানীয় পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে ত্রিপুরা একাদশ কুমিল্লা একাদশকে তাচ্ছিল্য করে যা কুমিল্লা একাদশের খেলোয়াড়দের অস্তিত্ব রক্ষায় এক বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয় এবং তারপরই কুমিল্লা একাদশ গ্রহণ করে এক নতুন চ্যালেঞ্জ। শুরু হয় ত্রিপুরা একাদশ ও কুমিল্লা একাদশ-এর ম্যাচ। কুমিল্লা একাদশ-এর জন্য তা ছিল এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তাদের একজন কোচ ছিল। স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাফু (তারিক আনাম) বোর্ডে আসেন এবং কুমিল্লা বয়েজের পাশে দাঁড়ান। সেই সঙ্গে দলে ছিলেন মুন্না যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেক্রেটারি।

এক মাস সময় হাতে নিয়ে কোচ দলের সবাইকে নিয়ে প্রশিক্ষণ ও ক্যাম্পিংয়ের জন্য কক্সবাজার চলে যান। এই এক মাস দল কঠোর ও শৃঙ্খলাবদ্ধ এক অনুশীলনে অংশ নেয়। আজাদ বয়েজ কক্সবাজার থেকে ফিরে আসার পর কুমিল্লা একাদশ আবারো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রথম খেলায় ত্রিপুরা একাদশের কাছে যাচ্ছেতাই ভাবে হেরে যায়। দলের সবারই মনোবলে আঘাত হানে বিষয়টি। কোচ সকলকে উদ্ধুদ্ধ করে পরবর্তী খেলাতে আত্মবিশ্বাস নিয়ে খেলার জন্য। কঠোর আরেক ধাপ প্রশিক্ষণে সকলে আয়ত্ম করার চেষ্টা করে পূর্বের খেলার ভুল-ভ্রান্তিগুলো। আর পরের খেলাতে কুমিল্লা একাদশ ঘুরেও দাঁড়ায়।

দারুণ উত্তেজনাকর খেলায় কুমিল্লা একাদশ গোল করে ত্রিপুরা একাদশ থেকে এগিয়ে যায়। কিন্তু খেলার শেষার্ধে ত্রিপুরা একাদশ গোল করে খেলায় সমতা আনে। এরপরই খেলা গড়ায় ট্রাইব্রেকারে। টান টান উত্তেজনার ট্রাইব্রেকারে কুমিল্লা একাদশ দুটি গোল করতে ব্যর্থ হলেও গোল কিপারের দারুণ দক্ষতায় শেষ পর্যন্ত কুমিল্লা একাদশ জিতে যায়৩-২ গোলে।


ছবির আলোচনা-সমালোচনা:

জাগো ছবির প্রধান পজিটিভ দিক হলো এটিতে অসাধারণ দেশাত্ববোধ ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে ত্রিপুরা একাদশের বিরুদ্ধে কুমিল্লা একাদশের ফুটবল লড়াই দেখানো হলেও ছবির মূল প্রাসঙ্গিক দিক হয়ে উঠেছে দেশের হয়ে বিজয়ের প্রত্যাশায় উজ্জিবিত একঝাঁক তরুণের লড়াই। কিভাবে পাড়ার অনভিজ্ঞ একটি ফুটবল টিম ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠে ছবির পরিচালক সেটিই দেখানোর চেষ্টা করেছেন। এছাড়া ছবির গানগুলো ছিলো অসাধারণ। ‘জাগো’ শিরোনামের গানের দুটি ভার্সনই ভালো হয়েছে।

আর ‘পথে চলতে পথে চলতে’ ও ‘যাক না জীবন যাচ্ছে যেমন’ গান দুটির কথা. সুর ও দৃশ্যায়নও ছিলো উল্লেখ করার মতো। কুমিল্লা স্টেডিয়ামে ফুটবল খেলার দৃশ্যটি ধারণের জন্য পরিচালক ধন্যবাদ পেতে পারেন। খেলাটির দৃশ্যগুলো খুবই প্রাণবন্ত হয়েছে। তবে ছবির ক্যামেরার কাজ প্রথমদিকে একটু এলোমেলো মনে হলেও পরবর্তীতে সেটি ভালো হয়েছে। কক্সবাজারে ফুটবল নিয়ে ট্রেনিং ক্যাম্পের ব্যাপ্তি আরো কিছু আরেকটু বাড়ানো যেতে পারতো। আর কিছু কিছু দর্শক বলিউডের ‘চাক দে ইন্ডিয়া’র কিছুটা ছোঁয়া এ ছবিতে দেখা গেছে বলে মন্তব্য করেছেন। সুতরাং এ বিষয়ে পরিচালক আরেকটু সচেতন হলে ভালো করতেন।


দৈনিক যায়যায়দিনে প্রকাশিত
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×