আরটিভিতে প্রচারিত শিয়াল পণ্ডিত নাটকে আপনার চরিত্রটি সম্পর্কে বলুন।
শিয়াল পণ্ডিত নাটকে আমার চরিত্রের নাম থাকে হামিদ। আমার বন্ধুর ভূমিকায় নাটকে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। নাটকে দেখা যায় চঞ্চল একটি গ্রামে বিয়ে করে, কিন্তু সেই গ্রামটি থাকে ডাকাতদের গ্রাম। ডাকাতরা চঞ্চলের নতুন বউকে ধরে নিয়ে যায়। নতুন বউকে উদ্ধারের কাহিনী নিয়েই নাটকের কাহিনী এগিয়ে চলে।
বর্তমানে কি কি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে?
বর্তমানে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'চৈতা পাগল', বৈশিখীতে 'বাবার বাড়ি', আরটিভিতে 'পড়শি বাড়ি', 'শিয়াল পন্ডিত' এবং বাংলাভিশনে 'হৈ হৈ রৈ রৈ'।
আগামীতে কি কি ধারাবাহিক নাটক আসবে?
শীঘ্রই আসবে এটিএন বাংলায় ধারাবাহিক নাটক 'চৌমহল', বাংলাভিশনে 'উইলপাওয়ার' ও এনটিভিতে 'নেলির হোস্টেল।'
ঈদে কি নাটকে কাজ করলেন?
ঈদের জন্য ১০টি নাটকে কাজ করেছি। এগুলো হলো বিটিভির জন্য আনিসুল হকের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় 'ঈদের টিকিট', মির্জা শাখাওয়াত হোসেনের রচনা ও পরিচালনায় 'নান্টু মিয়ার মহাকাব্য', বাংলাভিশনের জন্য সাগর জাহানের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় 'মধ্যবিত্ত ভাবনা', সাগর জাহানের রচনা ও পরিচালনায় 'আরমান ভাই কৈয়া পারছে', আরটিভির জন্য অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় 'এ্যাওয়ার্ড', রায়হান খানের রচনা ও রাইসুল ইসলাম তমালের পরিচালনায় 'ফিদা ভাই আসিতেছে', এটিএন বাংলার জন্য মাহফুজ আহমেদের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম 'পিতৃদায়', সাগর জাহানের রচনা ও পরিচালনায় 'নাটক শেষ ভালোবাসা শুরম্ন', চ্যানেল আইয়ের জন্য গীতালি হাসানের রচনা ও পরিচালনায় 'ঘটক' এবং একুশে টিভির জন্য বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় 'শাপলা স্টুডিও'।
দৈনিক জনকন্ঠে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


