আমি নতুন করে বাঁচতে চাই..আর কে কে আসবনে আমার সাথ?ে
৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৯
সভ্যতার ন্যাংড়ো বলয়ে আমি আজ খুবই কোনঠাসা,,আমি ভাবতে চাই আমাকে নিয়ে, আমার অস্তিত্য নিয়ে,আমার সত্ত্বা নিয়ে.. ..আমার গন্ডি পেরিয়ে, সেই মেয়েটিকে নিয়ে..যে সৌদি কারাগারে রেপ হয়ে ফিরে আসে আমার দেশের মাটিতে.., কিংবা প্রলয়ের স্রোতে হারিয়ে যাওয়া কোন গর্ভধারীনি মায়ে আকুতি ..অথবা..ছোট্ট পথ শিশুটিকে নিয়ে..প্রতি সন্ধ্যায় যে নিত্যদিনে ুধা নিয়ে ঘুমে ঢুলে পড়ে নিয়ন আলোর তলায়..।
আমার প্রচন্ড ইচ্ছে হয়েছে তাকে গিয়ে কোলে নিতে..একটু আদর করতে..কিন্তু এই আমি পারিনি..আমার সমাজের অমতায়..
সামজিক সভ্যতায়, যন্ত্রনার শত খানাখাদ পেরিয়ে উঠে আসা কোন যৌবন দেখলেও আমাদের কাম জাগ্রত হয়।
আজ আমি ভালোবাসার কোন মানে খুজে বেড়াবার আশায় হন্যে হয়ে ঘুরি,..কিন্তু সে চলে গেছে বহূ দূরে..
আমায় নিয়ে এক সময় যে নারী স্বপ্নের নক্শী কাঁথা বুনতো..সে আজ অন্য ঘরে..সে আমায় বিনে দিব্যি বাঁচতে পারে..
আমি কূলের ঠিকানা হারা মাঝির কষ্ট বুঝতে চেষ্টা করে দেখেছি..নিজেকে চিনতে পারিনা.. আজ আমি হারানো বাতাসে খুজেফিরি কপ্পুরের গন্ধ।
লাশের গন্ধ আমার ভালোলাগতে শুরু করে.. এ কোন সভ্যতা?
এ কোন পৌচাশিক আস্তাবলে আমাদের বাস?...
এই জীবনে নতুন করে একটু বাঁচতে চাই..নারীর ভালোবাসা নিয়ে জ্বলে উঠতে চাই মানবতার জন্য...আমার ভাইকে বাঁচাতে চাই..বাঁচাতে চাই আমার বোন কে..
যে শিশু আজ তার মা হারালো..তার জন্য দিতে চাই সুন্দর আগামী..একটু সুযোগ চাই..একটু বাঁচতে চাই..
স্রোতের অতলে হারিয়ে যাবার আগে একবার হলেও ভেসে উঠতে চাই....নিজের অমতার জন্য নিজেকে চেতনার কাছাকাছি নিয়ে অপরাধী করতে চাই..
(কি লিখলাম জানিনা ..আজ আমার মনটা অনেক খারাপ..সরি..)
চে বলেছেন:
এক অগ্রজের পক্ষ থেকে শুভেচ্ছা।
রুদ্র চে ভারা বলেছেন:
অনেক ধন্যবাদ..আপনারা সাথে আছেন জানলে সত্যিই নিজেকে একা মনে হয় না...


















