হে আল্লাহ্, আমার রক্ত ...আমার মাংস..আমার মগজ অস্থি মজ্জা তুমি খাবার সাহস দাও....
০৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:১০
নগরের এক প্রান্তে আমি অসহায়ের মত দাড়িয়ে আছি..আমার মাথা থেকে খসে পড়া ঘামে ভিজে যাচ্ছে রাস্তার শুষ্ক ধূলো...আমি একা নই আজ...আমার সাথে মানুষের ঢল আজ...কেননা, পিচাশেরও খাবারের দরকার হয়...আমিও.... একমুঠো খাদ্যের আশায়..
অস্তমিত সূর্যের দোহায় তোমাদের ..হে ত্রাণ কর্তা গণ..হে প্রগাঢ় হিতৈষী...আমার সন্তান আজ ক্ষুধার যন্ত্রনায় চোখ মেলে তাকাবার শক্তি হারিয়ে ফেলেছে..এ কোন দুঃসহ যন্ত্রনার চিৎকার?
আমার পিতা সানিপড়া চোখে মৃত্যুর ভয়াল যন্ত্রনা ছাড়া আর কিছুই দেখছেননা....এক মুঠো ভাত দেবেন কেউ...এক মুঠো ভাত.. এ কেমন লজ্জা আমার ...আমার সন্তান আমার সামনে এক মুঠো ভাতের অভাবে মিশে যাচ্ছে শ্মশানের অন্তহীন অন্ধকারে....হে আল্লাহ্, আমার রক্ত ...আমার মাংস..আমার মগজ অস্থি মজ্জা তুমি খেতে পারার সাহস দাও....
এ লজ্জা কি আমাদের ...শুধুই আমাদের ..? ক্ষুধার যন্ত্রনায় মরার লজ্জা...কাজ না থাকার লজ্জা..? মানুষের রক্ত পায়ে পিষে টাকা বানাতে না পারার লজ্জা?...
হে আল্লাহ...শুয়োরের কি লজ্জা বোধ নেই?
কৌশিক বলেছেন:
দূর্দান্ত।
লেখক বলেছেন: ধন্যবাদ কৌশিক...
ভক্কডা বলেছেন:
কি অইচে? আকাল কি লাইগ্যা গেল?
শঙ্খচীল বলেছেন:
ভাত চাই শুধু সাদা সাদা ভাত, এই সপ্ন দেখে কেটে যায় রাত।
লেখক বলেছেন: দিন এসে গেছে ভাইরে..রক্তের দামে রক্তের ঋন শোধবার...
হার্টবিট বলেছেন:
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি
রুদ্র চে ভারা বলেছেন:
আমি ব্লগে অনেক কম লিখি...আমার লেখার সঙ্গে হইত সেইভাবে কারও পরিচয় নেই...তবু আপনারা পাশে দাড়িয়েছেন...সত্যিই কৃতজ্ঞ,,,,


















