গাইবান্ধার কৃষকের জমি বিনা মূল্যে চাষ
০৬ ই আগস্ট, ২০১১ সকাল ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাইবান্ধার সদর উপজেলার ভবানীপুর গ্রামের সেই কৃষক আতোয়ার রহমানের তিন বিঘা জমি গতকাল শুক্রবার বিনা মূল্যে চাষ করে দিয়েছে ঢাকার এসিআই মটরস লিমিটেড। একই গ্রামের ১৫০ জন দরিদ্র কৃষকের আরও ২৪৭ বিঘা জমি চাষ করে দেওয়া হয়।
কৃষক আতোয়ারকে নিয়ে গত ২ আগস্ট প্রথম আলোয় একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, আতোয়ার ও তাঁর স্ত্রী ইয়ারন নেছা গরুর পরিবর্তে কাদামাখা জমিতে মই টানছেন। মইয়ে বসে আছে তাঁদের চার বছরের ছেলে আশিকুর। এই ছবি দেখে এসিআই মটরস কৃষক আতোয়ারকে সহযোগিতার এ উদ্যোগ নেয়।
আতোয়ার প্রথম আলোকে বলেন, তিনি একজন প্রান্তিক কৃষক। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। বন্ধক নেওয়াসহ তিন বিঘা জমি বর্গাচাষ করেন তিনি। তাঁর হালের বলদ নেই। ট্রাক্টর দিয়ে জমি চাষের খরচ বহন করার সামর্থ্য তাঁর নেই। তাই স্ত্রী ও সন্তানদের সহায়তায় কষ্টেসৃষ্টে ওই জমি চাষ করে আসছিলেন।
গতকাল সকালে বিনা মূল্যে জমিচাষ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সাহাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। সাহাপাড়া ইউপির চেয়ারম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন এসিআই মটরসের ক্রেতা নেটওয়ার্কবিষয়ক ব্যবস্থাপক মাহফুজার রহমান খান, বিপণন কর্মকর্তা মো. বাহাউদ্দিন, কৃষক আতোয়ার প্রমুখ।
ব্যবস্থাপক মাহফুজার বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত ওই ছবি আমাদের মনকে নাড়া দেয়। আমরা আতোয়ারের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করি।’যদিও এটা ব্যবসায়ের স্বার্থে করা হয়েছে তার পরও আমরা সবাই কিন্তু এমনিভাবে দাঁড়াতে পারি কৃষকরে পাশে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন