আগের পর্বে সংক্ষেপে লেট্রা নিয়ে কিছু কথা বলেছিলাম। আজ আর একটু বিস্তারিত ভাবে আলোচনা করতে চাই।
কোন লেট্রা ব্যবহার করা হয়?
যারা গার্মন্টেস লাইনে কাজ করেন তারা জানেন গার্মেন্টস তৈরি হয় প্যার্টানের উপর ভিত্তি করে। প্যার্টান ঠিক থাকলে যে পোষাক বানানো হবে তাও ঠিক মত হবে এবং এর ফিটিং সুন্দর হবে। তাই প্যার্টান খুবই গুরুত্বপূর্ণ । যারা প্যার্টান বানান তাদের বলা হয় প্যার্টান মাস্টার। যদি একজন প্যার্টান মাস্টার ম্যানুয়েলী একটা জ্যাকেটের প্যার্টান বানান এবং গ্রেডিং সহ মার্কার তৈরী করেন তবে ২ জন হেল্পার সহ মোটামুটি ৬-৮ ঘন্টা পর্যন্ত লাগতে পারে। মনে রাখা দরকার একটা জ্যাকেটে স্টাইলভেদে ৫০ থেকে ১৫০টা পযন্ত পার্ট থাকতে পারে। কিন্তু যদি লেট্রা ব্যবহার করি তবে একজন মাত্র ২-৩ ঘন্টায় এই একই কাজ করতে পারে। এতে যেমন সময় বাঁচে তেমনি মালিকের শ্রমিক কম লাগে এবং উৎপাদন দ্রুত হয়। মূলত উৎপাদন খরচ বাচানোর জন্য এবং সময় মতে কাজ সরবরাহ নিশ্চিত করার জন্য সবাই লেট্রা ব্যবহার করে। তাছাড়া আজকাল পোষাকের মূল্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় । কয়েক সেন্ট কম বেশী হবার কারণে বহু কার্যাদেশ না পাওয়া মালিক পক্ষকে যথেষ্ট ভোগায়। কিন্তু লেট্রা ব্যবহার করে মালিক পক্ষ অতি সুক্ষ ভাবে পোষাকের দাম নির্ধারণ করতে পারে।এই সমস্ত বহু কারণে আজ লেট্রা পৃথিবীব্যাপী জনপ্রিয়।
শুধু মাত্র কি লেট্রা না কি আরও সফট আছে?
না শুধু মাত্র লেট্রা না বাজারে আরও বহু সফট আছে । এরমধ্যে জনপ্রিয় গারবার,ইনভেসট্রোনিকা, টুকা প্রভৃতি। তবে বাজারে সবচেয়ে বেশী চলে লেট্রা এবং গারবার।
চলবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

