somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ভিওআইপি, কিভাবে রিসেলার হবেন? ভিওআইপি এখন কিছুটা আইনগত ভাবে বৈধ করা হয়েছে, কিছুটা বলার মানে হলে হাতে গোনা গুটি কয়েকজনের জন্য বৈধ। যার মাধ্য ৪ টি কোম্পানী রয়েছে।



আগে ভিওআইপি করা হতো কুইন্টাম গেটওয়ে দিয়ে, সেটা হলো পুরাতন এ্যানালগ পদ্ধতি।


বর্তমানে চলে ডিজিটাল ডিভাইসের ব্যবহার। যার মধ্যে Single Port T1/E1 Card গুলা জনপ্রিয়।

যারা ভিওআইপি সম্পর্কে ভালো জানেন তারা বলতে পারেন কি ডিজিটাল ডিভাইসের মধ্যে কোনটা বেশী জনপ্রিয়, এবং কেন? ডিজিটাল ডিভাইস গুলোর সুবিধা কি? একটা Single Port T1/E1 Card পূর্নাঙ্গ ডিজিটাল ডিভাইসের সেটাপের জন্য কি কি প্রয়োজন হয়।
যারা জানেন এই ব্যপারে একটু ধরারবাহিক ভাবে লিখবেন কি।

দুই ধরণের ভিওআইপি লাইন বর্তমান -
১. হোয়াইট - যাকে বলা হয় বাংলাদেশ হোয়াইট রুট সিএলআই ( সাধারণ ভাবে বলা হয় এইগুলো আইনসিদ্ধ লাইন)

২) গ্রে - আইনসিদ্ধ নয়।]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28963080 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28963080 2009-06-11 10:54:47
ইয়াহু মেইল পেইজ থেকে চ্যাট করব কিভাবে? (টেকি পোষ্ট)

আমার ইয়াহুতে দুটি মেইল একাউন্ট আছে। ধরা যাক একটার নাম মেইল "আইডি ১" ও অপরটি মেইল "আইডি ২"।
আমি যখন মেইল "আইডি ১" এ লগিন করি, তখন মেইল ইনবক্স এর পাশে একটা চ্যাটিং অপশন আসে যেখান থেকে আমি মেসেন্জার না ব্যবহার করে চ্যাট করতে পারি।
নিচে দেখুন মেইল আইডি১ এ চ্যাট বক্স দেখা যাচ্ছে।



সমস্যা হলো যখন মেইল "আইডি ২" এ লগিন করি তখন ইনবক্স এর র পাশে কোন চ্যাট বক্স দেখায় না। যেটা মেইল আইডি১ এ দেখা যায়।

নিন্মে মেইল "আইডি২" দেখুন কোনো চ্যাট বক্স দেখা যাচ্ছে না। ফলে আমি মেইল আইডি ২ থেকে চ্যাট করতে পারি না।
এটা কেনা হচ্ছে?

কোন বা কোথায় সেটিং ঠিক বা চেন্জ করলে আমি মেইল আইডি ২ থেকেও আমি মেইল আইডি ১ এর মত চ্যাট বক্স পাব এবং চ্যাট করতে পারব, কেউ একটু বলে দেবেন কি?



উল্লেখ্য আমি দুটি মেইল এর পেইজ ভার্ষন হিসাবে ক্লাসিক ভার্শন ব্যবহার করি।]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28929127 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28929127 2009-03-25 02:37:41
আবারো ভাইরাস....ডস মোডে সমাধান চাই...... প্রথমে দেখলাম পিসিটা ওপেন হচ্ছে না। তাই উইন্ডোজ রিইনষ্টল করার চেষ্টা করলাম কিন্তু প্রতিবারই ইষ্টালেসন শেষ পর্যায়ে সেভিংস পর্বে এসে আর কাজ করে না, পিসি হ্যাং হয়ে থাকে। ইষ্টালেশন কমপ্লিট করা যাচ্ছে না। <img src=" style="border:0;" />



এখন যা বুঝা যাচ্ছে ভাইরাসের কারনে উইন্ডোজ রিপিয়ার করা যাচ্ছে না। এর সমাধান চাই।

এমন কোনো এন্টি ভাইরাস কি আছে যাতে করে পিসির ডস মোডে (উইন্ডোস না চলা সত্বেও) যেটা সিডি থেকে চালানো যাবে ও এন্টি ভাইরাস চালিয়ে পিসি ভাইরাস ক্লিন করা যাবে।
সিডি থেকে ডস মোডে চালানো কোন এন্টিভাইরাসের খোজ জানা থাকলে জানান। এবং কিভাবে ডস থেকে চালাব একটু বলে দিলে উপকার হয়।]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28922411 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28922411 2009-03-10 15:54:26
"অপারেশন সার্চলাইট" সাংবাদিক ভাইরা আরেকটা গনহত্যা বন্ধ করুন। তার কিছু আলামত দেখা যাচ্ছে।



সেই ৭১ এর কালো রাতের মত চোখ-হাত বোধে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তার ঠিক নেই। যতদূর জানা যায় সবাইকে আবাহনীমাঠে নিয়ে জড়ো করা হচ্ছে। তারপর কোথায় নিয়ে যাওয়া হবে তা কেউ বলতে পারছে না। সেখানে তাদের কোনো তালিকা তৈরি হচ্ছে না কেন?

অলরেডী বিডিআর এলাকার বিদ্যুত বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারন কি? সেই এলাকার বিদ্যুত কি চালু করা যায় না? ডেসা থেকে কি বিকল্প লাইনের ব্যবস্থা করা যায় না? এটা সিওর যে আরেকটা 'অপারেশন সার্চলাইট' চালানো হতে যাচ্ছে। ৭১ এর ২৬মার্চ পাকহানাদার বাহিনীর অপারেশনের নাম ছিল "অপারেশন সার্চলাইট"

এটা সিওর যে ধরাপরাদের ভাগ্য আজ খারাপ, এটা তাদের হবে শেষ রজনী। আবহনী মাঠ হবে আরেকটা বধ্যভূমি।

সাংবাদিক ভাইদের অনুরোধ করব, যাদের রাস্তা ঘাট থেকে ধরে আনা হয়েছে, সেনাবাহিনী থেকে তাদের একটা তালিকা নেন। অথবা তাদের ছবিতুলে রাখেন।

বিডিআরদের হয়তো অনেক অপরাধ আছে, তাই বলে আরো অপরাধ তৈরি হোক তা চাই না। ছোট ভাই হয়তো বড় ভাইকে হত্যা করে অপরাধ করেছে, তাই বলে ছোটভাইয়ের রক্তে আর কারো হাত যেন রন্জিত না হয়। সবাই আমাদের ভাই এই কথাটা যেন ভূলে না যাই।]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28917235 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28917235 2009-02-27 01:00:56
বন্দি দশা থেকে ফিরে আসা এক কর্নেলের সাক্ষাতকার এটিএন চ্যানেলে দেখুন http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28917227 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28917227 2009-02-27 00:52:23 ষ্টিকি পোষ্ট গুলা নামান, সর্বশেষ খবরকে গুরুত্ব দিন।
নীতি কথা বার্তা পূর্ন, "সবাই শান্ত থাকুন" "গুজব ছড়াবেন না" "গুজবে কান দিবেন না" ইত্যদি নীতি পূর্ন কথাবার্তা পূর্ন পোষ্ট না দেওয়ার আবেদন জানাচ্ছি।

অনেকে মোমাইলে নেট দেখছেন, অনেক জায়গায় নেট সার্ভিস অত্যন্ত স্লো হয়ে আছে্। পেইজ আসতে অনেক সময় লাগছে। সুতরাং ষ্টিকি করা পুরাতন ও অপ্রয়োজনীয় পোষ্ট গুলা সরানো হোক। পরিস্থিতি স্বভাবিক হয়ে আসলে ষ্টিকি করেন।

সর্বশেষ খবর জানা অত্যন্ত জরুরী। সেটাকে গুরুত্ব দিন।]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28916975 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28916975 2009-02-26 17:16:48
বিডিআর বিদ্রোহের সর্বশেষ ছবি দুপুর ২টার পর সেনাবাহিনী আরো ভারী অশ্ত্র নিয়ে অবস্থান গ্রহন।

সকালে বিডিআর সপ্তাহ উপলক্ষে দরবার হলে আলোচনা সভার শুরুতে এক সৈনিক অপারেশন ডালভাতের আয়থেকে প্রাপ্ত টাকার হিসাব চান। তখন একজন উধ্বতন কর্মকর্তা হিসাব দেওয়া হবে না বলে জানান এবং কথাকাটাকাটির এক পর্যায়ে সেই সৈনিককে গুলি করে হত্য করেন। সেখান থেকে বিদ্রোহের সূত্রপাত।।





বিদ্রোহী বিডিআর সদস্যরা টিভি চ্যানেলের সামনে বক্তব্য পেশ করছে




জাহাঙ্গীর কবির নানাক বিডিআর গেইটের কাছে দাড়িয়ে বিদ্রহীদের সাথে মোবাইলে আলোচনা করছেন।





















টিভি চ্যানেলের সৌজন্য]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28916205 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28916205 2009-02-25 14:56:54
মগবাজারের ম্যাপ চাই!!!! জরুরী দরকার... চিপাচাপা গলি সহ, যাতে ত্রিভূজের বাসায় যাইতে পারি... <img src=" style="border:0;" />
ত্রিভূজ ভাই আপনেও হেল্প করেন। চা খেতে আসবো, <img src=" style="border:0;" />

নেটএ অনেক খোজ করলাম, পেলাম না।
কারো কোনো লিংন্ক জানা থাকলে দয়া করে জানাবেন।



গুগুলের ম্যাপ দরকার নেই। ওইটা ফালতু।]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28896624 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28896624 2009-01-12 22:08:37
অমি রহমান পিয়াল, ও একজন পর্নগ্রাফারের ভন্ডামি <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> কেস হিস্ট্রি : আশ্রম; মোডাস অপারেন্ডি : যৌবনজ্বালা





সেখানে আমি দুটি মন্তব্য করি, যার কোনটারই সঠিক উত্তর দিতে পারেন নি?


উত্তর দিতে না পেরে সব শেষে যা করলেল...



<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />


দেশ বিদেশের শত শত মেয়ের অনুমতিবিহীন নগ্ন ছবি ছাপিয়ে সাইট চলান আর ব্লগে এসে বড় বড় কথা বলেন। (উনার কাছে জানতে চেয়েছিলাম ছবিগুলোর কি প্রকাশের অনুমতি তার কাছে আছে কি না? থাকলে সেটা প্রকাশ করতে। উনি কোন উত্তর দিতে পারেন নাই, স্বভাবতই ধরে নেয়া যায় অনুমতি নেই। নিজেও স্বীকার করেন ছবিগুলা নেট থেকে কাটপেষ্ট করা।)

পোষ্টে তিনি নিজেই ছবির উৎসের কিছু উত্তর দিয়েছেন, যা হলঃ
১.লিচিং যার অর্থ চুরি.
২. ..অনেক ছবিতে চেহারার ওপর রং দেয়া হয়েছে কিংবা গলার নীচ থেকে তোলা। আমি তুলিনি। এভাবেই এগুলো নেটে ছিলো।

প্রশ্ন হলো নেট থেকে চুরি করা ও অন্যের ছবি তার অনুমতি ছাড়া ব্যবহার কতটা বৈধ? সম্পূর্ন অবৈধ।
সেটা কাটপেষ্ট বা কপি যেটাই হোক না ক্যান?

এটাই হল তথাকথিত পর্নগুরুর ভন্ডামির নমুনা।

কেন জানি সাংবাদিক মুনতাজার আল জায়েদির কথা খুব মনে পরছে, এই রকম জায়েদি অমিদের জন্য এ দেশে বড় দরকার। <img src=" style="border:0;" />

জয়তু পর্নগুরু।


]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28885937 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28885937 2008-12-21 23:45:23
বাংলাদেশের মোবাইল সেট কি কানাডাতে চলবে?
প্রশ্ন হল সেই মোবাইলটা কি কানাডিয়ান অপারটরের সিম দিয়ে ব্যবহার করতে পারবে ?



যতটুকু জানি কানাডার মোবাইল সেট গুলো তো ক্ন্ট্রি লক করা থাকে। বাংলাদেশের সেট গুলা তো লক থাকে না।

আর একটা কথা কানাডা থেকে আনা সেট ঢাকাতে লক খুলা হলে সেটা পুনরায় কানাডাতে চলবে কি?

কানাডা বাসিরা ঝটপট উত্তর দেন।

সেটটা কানাডাতে না চললে আমার কপাল খুলল.... <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28865326 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28865326 2008-11-06 02:18:59
গ্রামীন ফোন নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে রাত ৯টা
অন্যন্য নোওয়ার্ক এর ব্যপারে কিছু জানা জায় নাই।]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28727194 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28727194 2007-08-22 17:38:36
নেট সার্ভিস এর জন্য কোন লাইন বা মডেম ব্যবহার করবেন? সে ক্ষেত্রে প্রশ্ন গুলো মূলত নিন্মরুপ হয়ে থাকে।


( আমি ডায়ালআপ ব্যবহার করলে পাই ৩৩.৬ কেবিপিএস, জিপিআরএস ব্যবহার করলে পাই ১১৫.২কেবিপিএস এবং আমার সেল ফোন মটোরোলা এল৬ দিয়ে ব্যবহার করলে পাই ২৩০.৪ কেবিপিএস....আমি আসলে মটোরোলা না জিপিআরএস মডেম ব্যবহার করবো? দয়া করে বলবেন কি? @আন্ধার রাত)


----------------------------------------------------
এর উত্তর হল, আপনি ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ কেবিপিএস গতির মাত্রায় কানেক্টেড হচ্ছেন। এর মানে এই না যে আপনি পূর্ন মাত্রায় স্পিড পাবেন। অর্থাৎ আপনার ডাউনলোড গতি হবে ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ কেবিপিএস


এর কারন হল নেট সার্ভিস প্রভাইডার রা (ISP ) প্রত্যেক ইউজারের সর্ব উচ্চ প্রাপ্ত গতি বেধে দেন ব্যন্ডউইথ ম্যনেজার দিয়ে , সেটা সর্ফটওয়ার বা হার্ডওয়ার কতৃক নিয়ন্ত্রিত হতে পারে। ফলাফল যা হয়, আমারা ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ গতিতে কানেক্টেড হওয়া সত্বেও স্পিড পাই অনেক কম (ব্যন্ডউইথ ম্যনেজার সেটা কমিয়ে দেয়)। ফলে কানেক্টেড গতিতে স্পীড পাওয়া সম্ভব না।


আর বাংলাদেশের টিএনটি সর্ব উচ্চ ৯.৬-১৬ কেবিপিএস গতি সাপোর্ট করে ফলে ৩৩.৬ কেবিপিএস কানেক্টেড হওয়া সত্বেও আপনি সর্বউচ্চ গতি পাবেন ৯.৬ কেবিপিএস।


তার মানে যা দাড়াল আপনি কত গতির মড়েম বা কানেক্টেড হচ্ছেন তা বড় কথা না, বড় কথা হল আপনার ISP প্রত্যেক ইউজারের জন্য সর্বউচ্চ ব্যন্ডউইথ বরাদ্ব করে রেখেছে কত? সেটাই আপনি চুরান্তভাবে পাবেন।


তা না হলে আপনি যদি ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ গতিতে স্পিড পান তা হলে খবর আছে। এই অবস্থায় আপনি যদি ডাউনলোড দেন তাহলে ২৩০ কেবিপিএস গতিতে ডাউনলোড হবে যেটা দিয়ে ভিডিও ষ্টিমিং করা যাবে।

আর আপনি একাই যদি ২৩০ কেবিপিএস ব্যন্ডউইথ ব্যবহার করেন তাহলে এভাবে প্রত্যক ইউজার মিলে কত ব্যন্ডউইথ ব্যবহার করবে, এবং তাদের কি পরিমান ব্যন্ডউইথ এর ব্যবস্থা করতে হবে? ২৫৬ ব্যন্ডউইথের মূল্য কমপক্ষে ২৫-৩০ হাজার টাকা হতে হবে।


----------------------------------------------
যেহেতু ISP গুলো প্রত্যক ইউজারের সর্বউচ্চ ব্যন্ডউইথ বেধে দেন, এর বেশী ব্যবহারকারী কখনই পাবেন না। ফলে আপনি মড়েম স্পীড বা কানেক্টেড ইস্পিডের উপর জোর দেবার কোন দরকার নাই।

আর ইউজারদের ব্যন্ডউইথ শেয়রারিং করা থাকে বলে কোন সময় ভাল স্পিড পান, যখন ইউজার কম থাকে। আবার ইউজার বেশী থাকেলে কম পান ব্যন্ডউইথ শেয়ার করার ফলে।
সাধারনত প্রত্যক ইউজারের জন্য সর্বউচ্চ ১২ -১৮ কেবিপিএস বরাদ্ব করা হয়ে থাকে। কারন সাধারন ইউজারদের ব্রাউজিং ইউজার ধরা হয়।


---------------------------------------
তাই সবাইকে অনুরোধ করব মডেম এর উপার নির্ভর বা আপনি কত স্পিডে কানেক্টেড হচ্ছেন তা না দেখে ইউজারের ব্যন্ডউইথ কত বরাদ্ব করা আছে সেটা জেনে কানেকশন নিবেন। কারন চুরান্ত ভাবে আপনি সেটাই পাবেন।

এবং চেক করে দেখবেন সেটা পাচ্ছেন কি না।


]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28725047 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28725047 2007-08-10 21:49:32
আমার নেট চ্যাটের অভিজ্ঞতা...
এই ভাবে কথা বলতে বলতে আমরা ভাল একটা বন্ধু হয়ে গেলাম। ফোন নাং আদান প্রদানের পাশাপাশি আমাদের ছবি দেখা পর্ব হয়ে গেল।

একটা সময় ফোনও কথা হত। তবে সেটা খুবই কম। তবে প্রচুর sms আদান প্রদান হত। অনেক মাস পর আমরা একদিন দেখা করার সিদ্ধান্ত নিলাম।

কথামত কাজ রাইফেলস স্কয়ারে দেখা করলাম। দেখি মডেলদের মত লম্বা একটা মেয়ে সাথে এক বান্ধবী সহ এসেছে। আমি তো ভয়ে অস্থির, এ তো দেখি আমার থেকেও লম্বা । ভাগ্য ভাল সামান্য একটু ছোট হবে.... সাহস করে কোনদিন মাপতে যাই নাই...চাই ও না... যদি ছোট হয়ে যাই...
সবচে অসস্তিকর ছিল তার বান্ধবীর অভজারভেশন, বান্ধবিটা আমাকে এক্সরে মেশিনের মত পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষন করতে থাকল। মনে হচ্ছিল যেন পাত্র দেখতে এসেছে।

ওহ! এত কথা বললাম অথচ তাদের নামই বলা হল না। প্রথমে যার সাথে নেটে পরিচয় হয়েছিল তার নাম 'আফরিন" আর বান্ধবীর নাম 'নাসরিন'। আফরিন-নাসরিন হল দুটি দেহে একটি প্রানের মত। এজন ছাড়া অন্যজনের চলে না। যাকে বলে জিগারীদোস্ত।

যাই হোক কিছু দিনের মধ্যে তার বান্ধবী 'নাসরিন'ও আমার ফ্রেন্ড হয়ে গেল। তার সাথেও নেটে কথা হত। তবে বান্ধবীটা একটু গরম মাথার মানুষ। একটু এদিক সেদিক হলেই মাথা গরম হয়ে পড়ে। মাথা গরম হলে 'তুই তুই' করে কথা বলত। ব্যাপরটা আমি খুব মজা পেতাম। তাই সারাক্ষনই তাকে ক্ষেপানোর ধান্ধায় থাকতাম।...

একটা কথা বলতে হয় দুটি মেয়েই পারসন হিসাবে খুবই ভাল, স্মার্ট এবং সুন্দর মনের। দুজনই খুবই হেল্পফুল। এই রকম সুন্দর মনের মেয়ে বর্তমান সময়ে কমই দেখা যায়।

বর্তমানে তারা দুজনই গ্রামীনফোন এ একই ডিপার্টমেন্টএ চাকরি করছে।

গ্রামীন ফোন সংক্রান্ত যে কোন সমস্যায় পড়লে আমি জাস্ট ওদের কাউকে ফোন দিলেই হল, লাইন কেটে দিয়ে কল বেক করবে, আর সাথে সাথে সমস্যার সমাধান করে দেয়। ওরা হল আমার কাষ্টমার কেয়ার সেন্টার। ওরা বাসায় থাকলেও আমার সমস্যার সমাধান করে দেয়।

আমার অফিসের অনেক কলিগও আমার মাধ্যমে ওদের কাছ থেকে সাহায্য নেয়।

'আফরিন'কে তো আমি বলি ''আমার ১২১'' ( যা কিনা জিপি হেল্প সেন্টারের নম্বর)।...

এখনো আফরিন-নাসরিনের সাথে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চ্যাট হয়। আমার বন্ধু মহল থেকে অফিসের কলিগ, সবাই জানে আমার চ্যাট মানেই হল "আসমান-জমিন'এর সাথে চ্যাট। আসমান-জমিন হল আফরিন-নাসরিন। নামটা আমার কলিগরা মজা করে দিয়েছে।

এই ফাকে চুপে চুপে একটা কথা বলে রাখি, আফরিনের সাথে গতরাত ১২ থেকে ৩ টা পর্যন্ত চ্যাট করছি। এটা সম্ভব হয়েছে কারন আজ ওদের ডে অফ। আফিস নাই।

.... নাসরিন শুনতে পেলে আমার খবর আছে। নাসরিন আবার ঘুম নষ্ট করে চ্যাট কার পছন্দ করে না?। কিন্তু প্রায়ই রাতে ম্যাসেন্জারে লগ করে ঘুমিয়ে পরে। নাসরিন আবার একটু প্রাকটিকেল টাইপ। কিন্তু খুবই আবেগ প্রবন একটা মেয়ে। ওকে খেপানো খুবই সহজ, একটু খোচা দিলেই খেপে যায়। যদি বলি তোমরা তো পচা কম্পানিতে জব কর, ব্যাস ক্ষেপে উঠবে।


একদিনের একটা ঘটনা বলি, অফিস শেষে গেলাম ওদের সাথে দেখা করতে। দুজনকে নিয়ে গেলাম বনানী ডলসি'তে আইসক্রিম খেতে। আইসক্রিম এর অর্ডার দিয়ে বসে বসে গল্প করতে করতে মাথায় একটা আইডিয়া চলে আসল। নাসরিন কে ক্ষেপানো শুরু করলাম।
কিছুই না ওর দিকে তাকিয়ে বিনা কারনে মিটিমিট হাসতে থাকলাম। ব্যাস ক্ষেপতে শুরু করল।


আমি নাসরিনের দিকে তাকিয়ে আফরিন কে আস্তে আস্তে বললাম 'আইসক্রিমটা ভালই, বেশ মজ্যা তাই না?' নাসরিন মনে করল তাকে নিয়ে আমি কথা বলছি। ক্ষেপে উঠল, দ্বিতীয় বার যেই নাকি আফরিন কে বললাম একই কথা, সাথে নাথে নাসরিন বলে আমি কিন্তু চলে যাব। বলেই আমাকে বলে গাড়ির চাবি দাও। আমি ভাবলাম চাবিটা হয়তো দেখতে চাইছে। চাবিটা হাতে নিয়ে উঠে দাড়াল বলল আমি চলে যাব। আমি তো অবাক কি বলে, বিশ্বাস করতে পাললাম না যে সত্যিই চলে যাবে। তাকিয়ে দেখি সত্যিই আইসক্রিম র্পালারের বাহিরে চলে গেল। আমি তো হা করে বসে আছি, আফরিন বলল তারাতারি যাও ওকে আটকাও। আমি দৌড় দিলাম, দোকানের সবাই আমার দিকে তাকিয়ে আছে... ততক্ষনে নাসরিন আমার গাড়ীর কাছে চলে গেছে। দেখি গাড়ীর দরজা খুলে ওর একটা ফাইল ছিল ওটা বের করল। আমি গিয়ে বললাম 'আমি সরি প্লিজ ফিরে চল" কে শুনে কার কথা একটা রিক্সা ডেকে উঠে পড়ল।

এর পরের ঘটনা বাংলা সিনেমার মত, আমি বললাম রিক্সা দাড়ও, রিক্সা দাড়াল আমি নাসরিন কে রিক্সা থেকে নামার অনুরোধ করলাম। বেচারী নাছোড় বান্দা রিক্সওয়ালাকে বলে 'রিক্সা যাও' আমি রিক্সার হাতল ধরে দাড়িয়ে বলছি 'না রিক্সা যাবে না"; নাসরিন বলছে 'রিক্সা যাও' আমি বলছি 'না রিক্সা যাবে না".... রাস্তার লোকজন তাকিয়ে তাকিয়ে আমাদের তামশা দেখছে... নাসরিন তখন আমকে বলল 'সিন ক্রিয়েট করো না...আমাকে যেতে দাও, না হলে আমি হেটেই চলে যাব...' অবশেষে রিক্সা ছেড়েই দিতে হল...নাসরিন চলে গেল... যাবার সময় শুধু একটা কথাই বলল 'বাসায় গিয়ে রাতে ফোন দিব..."

আমি ভ্যাবাচ্যাকা খেয়ে রাস্তায় দাড়িয়ে রইলাম...নিজেকে অনেক অসহায় আর অপরাধী মনে হতে থাকল...। ফিরে গেলাম আইসপার্লারে আফরিনের কাছে... শুনে আফরিন বলে তুমি কেন ওকে ক্ষেপাতে গেলে এখন ঠেলা বুঝ...আমি অসহায়ের মত চুপ করে রইলাম...কি আর করা আইসক্রিম খেয়ে দুজন মন খারাপ করে বাসায় চলে গেলাম...সত্যিই সেদিন নিজেকে অনেক অপরাধী মনে হয়েছিল... আজও সে কথা মনে হলে খারাপ লাগে...নিজেকে সান্তনা দেবার কোন ভাষা খুজে পাই না...


তারপর অনেকদিন ধরে নাসরিনএর সাথে নেটে দেখা হয় কিন্তু আমার সাথে কথা বলে নাই...আর আমিও ভয়ে ওর সাথে কথা বলি নাই... পরে অবশ্য ঠিক হয়ে গেছে... এখন আবার কথা হয়...তবে এখন কথা বলি "খুব খিয়াল কইরা..."

আমার এই লেখাটা পড়ে হয়তো নাসরিন হাসবে ..খিক খিক খিক...বলবে..এইটাই ''তোর'' শাস্তি...




(লেখাটা মূলত একটা পোষ্টের মন্তব্যে লিখা হয়ে ছিল , কিন্তু ব্লগার "কালপুরুষ" এর অনুরোধ ও একটা কলিগের ফোন পেয়ে আবার পোষ্ট করলাম।) ]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28721084 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28721084 2007-07-16 03:47:57
কত বছর রাজাকার বাঁচে... কতটা পথ পেরোলে পরে নিজামীর দেখা পাওয়া যায়
প্রশ্নগুলো সহজ আর উত্তরওতো জানা...

কত বছর রাজাকার বাঁচে মরে যাবার আগে
কত বছর মানুষ বাঁচে রাজাকারের সাথে
কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে
বলবে তুমি দেখছিলেনা মুক্তিযোদ্বা ভাল করে

কতটা পথ পেরোলে তবে রাজাকার হওয়া যায়?
কতটা পথ পেরোলে পরে নিজামীর দেখা পাওয়া যায়
প্রশ্নগুলো সহজ আর উত্তরওতো জানা...

কত হাজার বারের পর মুক্তিযোদ্বা দেখা যাবে
কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে
কত হাজার রাজাকার মরলে তবে মানবে তুমি শেষে
বড্ড বেশি মানুষ গেছে রাজাকারের সাথে ভেসে?


(সৌজন্যঃ আদনান ফায়সাল)]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28717222 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28717222 2007-06-23 12:08:02
আমার ছবিটা মুছে ফেলা হচ্ছে কেন?
ছবিটার দোষ কোথায়?

এই ছবিটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি একটা সময় আমরা কতটা নিষ্ঠুর সময় অতিক্রান্ত করেছি।

আমার ছবিটা যদি আশ্লীল হয়ে থাকে তাহলে 'হযবরল' (এ রকম আরে আনেকের ছবি ই আছে) এর ছবিটাকে কি বলা যায়? যারা আশ্লীল ছবি দিয়ে ব্লগটাকে পর্ণগ্রাফীতে পরিনত করেছিল তাদের কি হল ?]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28716363 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28716363 2007-06-17 23:08:26
ব্লগ কতৃপক্ষ এবং ব্লগারের সাথে দ্বিমত ও চলে যাওয়া। কেন চলে যাচ্ছেন সেটা মনে হয় আমাকে নতুন করে বলতে হবে না, এই ব্যাপারে সবাই যথেষ্ঠ পরিমানে আবগত আছেন।

একথা ঠিক যে যারা চলে যাচ্ছেন তারা মনে আনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন। এটা আমার মত অনেকের জন্য বেদনা দায়ক। আবার আনেকের জন্য আনন্দের ব্যাপার।

যারা আনন্দ উল্লাস প্রকাশ করছেন তাদের উল্লাসের কারন আমি বুঝতে পারিনা। একজন ব্লগার চলে যাওয়া মানে তো তার লেখা থেকে আমরা বন্চিত হলাম। যে জিনিসটা আমাকে বন্চিত করল সেটা কি করে আমার জন্য আনন্দের হতে পারে এই ব্যাক্ষাটা আমি খুজে পাই না।

একজন মানুষের সাথে আমার মতের মিল নাও থাকতে পারে। তার মানে কি উক্ত ব্যাক্তিকে এই জায়গা থেকে বের করে দিতে হবে। তাহলে উক্ত ব্যক্তি যদি বলে 'আপনার সাথে আমার মতের মিল হচ্ছে না সুতরাং আপনার এখন চলে যাওয়া উচিৎ।' (যে কথাটা এখন আপনারা ভাবছেন বা করছেন) এই কথাটা তখন আপনার কাছে কি যথাযথ বলে মনে হবে? তা কখনোই হবে না। সুতরাং যে কথাটা আপনার উপর আসলে মেনে নেন না, সেই কথাটা কি ভাবে আপনি আন্যের উপর প্রয়োগ করেন?
মতের মিল না হলে তার মতামতকে খন্ডন করুন বা পাশ কাটিয়ে চলুন। আশ্লীল বাক্য প্রয়োগ করে আর চেচামেচি করে তো কোন লাভ নাই। এতে করে নিজেকে আশ্লীল বলে পরিচয় দেয়া যায় এর বেশী কিছু নয়।

যারা চলে যাচ্ছেন তাদের ব্যাপারে আমি বলব, আপনাদের চলে যাওয়াটা কোন দিক থেকে যুক্তি সংঙ্গত?
আনেকেই চলে যাওয়ার জন্য সর্বপরি ব্লগ কতৃপক্ষের উদাসীনতাকে বা এক মুখী নীতি কে দায়ী করে চলে যাচ্ছেন।

এখানে আমি কতৃপক্ষের দায়িত্ব ও কর্তব্যের পরিধি নিয়ে আলোচনা করব যাতে করে কতৃপক্ষের প্রতি আমাদের আশা কতটুকু হওয়া উচিত তা যেন আমরা বুঝতে পারি। আর্থাৎ কতৃপক্ষের প্রতি আমাদের প্রত্যাশার মাত্রাটা কি পরিমানে থাকা উচিৎ।

প্রথম বিষয়টা হল রেজিঃ এর সময় কতৃপক্ষ কিছু শর্তের কথা বলে থাকেন। এখানে আবশ্যই একটা বিষয় বুঝতে হবে শর্তগুলো বিচার কারা হবে যিনি শর্ত দিয়েছেন (ব্লগ কতৃপক্ষ) তাদের ব্যাক্ষা আনুসারে। সুতরাং তাদেরই (ব্লগ কতৃপক্ষ) ব্যাক্ষা আনুসারে শর্তগুলো প্রয়োগ করা হবে। এটা পৃথিবীর সবখানেই চলে আসছে।
সহজ ভাবে বলতে গেলে যুক্তরাষ্ট্রের আইনের ব্যাক্ষা যুক্তরাষ্ট্র সরকার দিবে, সেটা বাংলাদেশ সরকার দিলে তো গ্রহন যোগ্য হবে কি?

কতৃপক্ষ কোন ব্যাপারেই হস্থক্ষেপ করবে না তা কোথাও উল্লেখ নাই, সুতরাং তাদের উচ্ছামত যা কিছুই করতেই পারে।
আগামীকাল যদি আমাকে বিনা কারনে ব্যান করে আমার বলার কিছুই নাই। কারন তারা আমাকে তো এই ধরনের কোন নিষ্চয়তা দান করে নাই। (সেটা কারন বা বিনাকারনেই হোক)।
ধরা যাক একজন লোক আনেক টাকা দান করছেন, তাই বলে উক্ত ব্যাক্তির কাছে যে কেহ গিয়ে তাকেও টাকা দিতে হবে(আন্যদেরকে দেয়া হচ্ছে তাই আমাকেও দিতে হবে) এই রকম দাবি করতে পারে না। সুতরাং আপনাকে লিখার সুযোগ দিয়েছে বলে আমাকেও দিতে হবে এটা দাবি করতে পারি না। কারন জায়গাটা যার তার ইচ্ছার উপর আমার কোন আধিকার নাই।


সর্বপরি এটা জনগনের পয়সায় তৈরি কোন জিনিস না, যে জনগনের কাছ তাদের জবাবদিহিতা করতে বাধ্য। যে কারনে আনেক সময় ব্লগ কতৃপক্ষের কোন সারা পাওয়া যায় না।

সামহয়্যার কতৃপক্ষ নিজস্ব আর্থয়ায়নে এই জায়গার ব্যাবস্থা করেছেন। এর জন্য আপনি তো কোন আর্থ প্রদান করেন না। সুতরাং সামহয়্যার কতৃপক্ষ আপনাকে কতটুকু স্বাধীনতা দিবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। এই ব্যাপারে তো তাদের কাছে আপনার কোন আইন গত আধিকার নাই। আপনার দাবী করার আইন গত আধিকারটা কি? সুতরাং আধিকার যদি নাই থাকে তাহলে দাবী করব কিভাবে?

যেখানে কোন জিনিসের ব্যাপারে নিষ্চয়তা প্রদান করা হয়না, সে খানে উক্ত জিনিসের জন্য দাবী করা য়ায় না। কারন আইন গত ভাবে উক্ত বিষয়টা আমার অধিকারের মধ্যে পরে না।
সুতরাং যে বিষয়টা আপনার/আমার অধিকারের মধ্য পরে না সেটা আপনি/আমি কি করে দাবী করতে পারি?

যারা চলে যাচ্ছেন তাদের কে বলব, আপনারা আপনার আধিকার কতটুকু তা আগে বিবেচনা করেন। তার পর আপনার প্রত্যাশাটাকে পরিমাপ করেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আইনগত আধিকার এবং প্রত্যাশা সমপরিমান হল কি না? কারন আপনার আইনগত আধিকার এবং প্রত্যাশা সব সময় সমপরিমানে হতে হবে। সুতরাং আমি আবারও আশা করব আপনার আইনগত আধিকারের কথা বিবেচনা করে আপনারা চলে যাবেন না।

এই কারনে আমি বলব আপনাদের চলে যাওয়াটা আইনগত কোন যুক্তির মধ্য পরে না। আপনার চলে যাওয়ার পেছনে আনেক যুক্তি থাকতে পারে, আবার না যাবার জন্য আনেক যুক্তি আছে। না যাবার যুক্তি গুলো বিবেচনা করেন। এবং চলে যাবার সিদ্বান্ত থেকে ফিরে আসুন।


(পরবর্তীতে লেখকের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা ও সীমাব্ধতা নিয়ে লিখার ইচ্ছা রইল।)]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28715373 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28715373 2007-06-10 10:20:35
লেখকের স্বাধীনতা ও অশ্লীলতা
কিছু কিছু মানুষ আছেন যারা প্রতিবাদের জন্য আশ্লীল ভাষা প্রয়োগ করেন। আর কিছু মানুষ তাদেরকে উৎসাহিত করেন।.... এর পরিনামে...যা হবার তাই হল.... দূর্ঘন্ধ ছড়াতে লাগল...

যারা পোষ্টটা কে মুছে না দেওয়ার জন্য মূলত লেখকের স্বাধীনতা কে যুক্তি হিসাবে দেখিয়েছিলেন...দেখা যায় তারা অন্য কিছু পোষ্ট এর জায়গায় কিছু নোংরা কথাবার্তা লিখে রাখেন... আমার কথা হল, আপনারা যদি সত্যিই 'লেখকের স্বাধীনতা'তে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে সেই পোষ্টগুলোর ব্যাপারে "লেখকের স্বাধীনতার" বিষয় টা কোথায় থাকে? এক্ষেত্রে তাদেরকে দ্বিমুখী নীতি বলে মনে হয়।

তারাই আবার আশ্লীল কথা বার্তা বলতে থাকলেন। এখন আজ যে সকল আশ্লীল ছবি কে কে পোষ্ট করছেন তা সহজেই আনুমান করা যায়। আজ এতটুকু বলতে চাই, আপনাদের আতি উৎসাহের কারনে ব্লগটাকে আপনারা পর্ণ সাইটে পরিনত করেছেন।

আজ সময় এসেছে এই সকল আশ্লীল কথাবার্তা ও ছবি কারা পোষ্ট করছেন তাদের কে চিনে রাখার। কিছু কিছু ভাল মানুষের রূপ ধারী আশ্লীলতাকে উৎসাহিত করছেন...ব্লগ এডমিন দের বলব তাদের খুজে বের কারা চেষ্টা করেন...এবং তাদের স্বরূপ প্রকাশ করে দেন। এদের খুজে বের করা কঠিন কোন কাজ না।আশ্লীল

দুই দিন পর দেখবেন উনারাই আবার বড় বড় কথা বলতে শুরূ করবেন। সুতাং আজ উনাদের বলতে চাই আনেক আশ্লীলতা ছড়িয়েছেন.... আর ছড়াবেন না...

এই সুযোগে আবার কিছু কিছু আশ্লীল ধারীরা নিজেদের ভোল পাল্টানের সুযোগ পাবেন। রাতারাতি তারা ভাল মানুষ হয়ে যাবেন.. আর ভাল ভাল কথা বলা শুরু করবেন..]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28714350 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28714350 2007-06-03 20:51:31
একটা লিস্ট চাই...
মাঝে মাঝে বুঝা যায় না কে রাজাকার আর কে মুক্তিযোদ্বা...

সুতরাং আমার একটা লিষ্ট দরকার কে কে রাজাকার আর কে কে মুক্তিযোদ্বা ?

লিষ্ট টা কয়েকটা ভাগে ভাগ থাকলে ভাল হয় যেমন...
১. রাজাকার
২. মুক্তিযোদ্বা
৩. নাস্তিক
৪. আস্তিক
৫. গালিবাজ

দয়া করে সবাই নিজেকে কিভাবে পরিচয় দিতে চান সেটা উল্লখ করেন....

কেন দরকার:
আপনার পরিচয় জানা থাকলে পোষ্টএ আপনার মন্তব্যের উপর আর মন্তব্য করা ঠিক হবে না.... যেমন, রাজাকার যদি মুক্তিযোদ্বাদের নিয়ে কটাক্ষ করে কোন কথা বলে তাহলে তো তাকে কিছু বলার নাই... এটা তার স্বভাবগত বিষয়...

নাস্তিক হয়ে ধর্মের ব্যাপারে কথা বললে উত্তর না দেয়াটাই ভাল...তাই না...

(পোষ্ট টা ফান করার জন্য দেয়া হল)]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28714168 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28714168 2007-06-03 16:19:21
খালেদা জিয়ার দেশ ত্যাগ রাত থেকেই আশা করা হচ্ছিল উনি দেশ ত্যাগ করবেন। সাংবাদিকদের কে কোন তথ্য দেয়া হচ্ছে না।]]> http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28707277 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28707277 2007-04-21 23:04:41 1 লা বৈশাখ... ছবিগুলো মূলত: মঙ্গল শোভাযাত্রার উপর..]]> http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28706457 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28706457 2007-04-16 15:16:06 1 লা বৈশাখ... http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28706437 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28706437 2007-04-16 13:34:38 1 লা বৈশাখ... http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28706435 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28706435 2007-04-16 13:32:55 ব্লগের কামেলা হইছে...একটা তাবিজ বানাইয়া দে... আনেক্ষন পর বুঝলাম ব্লগএর কামেলা (জন্ডিস) হইছে...মনে হয় ওয়েব মাষ্টার এর কামেলা হইছিল... তাই সব কিছুতে হলুদ মাখাইয়া দিছে...

আর না হইলে ব্লগ এর গায়ে গলুদ হইছে 14 থেকে...
এখন বিয়াটা কবে জানলাম না... ব্লগ কি পালাইয়া বিয়া করব?
না হইলে ব্লগে রে জ্বিনে ধরেছ... অর জন্য একটা তাবিজ লাগব... ব্লগের জন্য একটা তাবিজ বানাইয়া দে....

আরে ভাই এডমিন আপনি একটা কিছু কইবেন তো যে ''সমস্য হইতাছে কিন্তু কিছুই বুঝতাছি না কি করমু''
আর না হইলে পাবলিক রে ধৈর্য ধরতে কন....
সবাই এত চিল্লাচিল্লি করতাছে আর আপনারা বয়রার লাহান চুপ মাইরা আছেন .. ঘটনা কি... পাবলিকের গাইল শুনতে কি মজা লাগে....
হালার পুত কইয়া গাইল দিমু নাকি?...
]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28706343 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28706343 2007-04-15 23:32:21
ব্লগের িকছু সমস্যা দয়া কের েকউ িক এর সমাধান িদেত পারবেন?
ব্লগে দেয়া অািম িকন্তু ফন্ট ইস্টল করেিছ।]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28706169 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28706169 2007-04-14 22:53:00
বিয়ের বয়স...কত? এবং
1. এই সর্বনিন্ম বয়সের কম থাকা অবস্থায় বিয়ে দিয়ে থাকলে তার শাস্তি কি?
2. কমবয়সী বিয়ে দেয়ার জন্য কারা দায়ী হবেন?
3. এই ধরনের বিয়েতে যারা সাক্ষী হবেন তাদের কি কোন শাস্তি পেতে হবে? হলে কি শাস্তি হবে?
4. এই ধরনের বিয়ে হয়ে থাকলে এর পরবতর্ী প্রতিকার কি?
5. এই ব্যাপারে বয়স প্রমানের জন্য কি ধরনের সাটিফিকেট দ্্বারা বয়স প্রমান করতে হয়?
কারে যদি এই ব্যাপারে নিশ্চিত জানা থাকে তবে দয়া করে উপোরোক্ত পয়েন্ট গুলোর উপর ভিত্তি করে উত্তর জানাবেন...]]>
http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28703951 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28703951 2007-03-28 14:47:05
আর একটা জেল হত্যার পথে... http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28702010 http://www.somewhereinblog.net/blog/robinhoodblog/28702010 2007-03-13 03:58:22