somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সে আসে ধীরে

০৩ রা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে আসে ধীরে
রবিউল করিম

সে আসে ধীরে, নক্ষত্রলোকের পুঞ্জীভূত যেসব ধোঁয়াশা শিশির বিন্দুসম ঝুলে থাকে ললাটে তারই অংশভাগ কোন্ এক কুহকের ঘোর মাতমে লীন হয়ে গেলে পর টুপ করে ঝরে পড়ে ; শুধু কি ঝরে পড়ে নাকি, বিশাল নীল, অনাবিল প্রশস্ত কোন্ ঘুর্ণিপাকের আবর্তে লীন হয়ে ঘুরতে ঘুরতে সে হয়ে ওঠে অন্যকিছু - খড়কুটো, মৃত বোয়ালের চোখ, নীলাভ শিশুর মাড়িতে লেগে থাকা স্তনের বোটাকৃতি শামুকের পশ্চাৎভাগ, একটি বুলেটের খোসা, ধার অমলিন সাড়ে চার ইঞ্চি স্টেইনলেস স্টিলের চাকু, লাল-বেগুনি বুদবুদ নিয়ে স্থিরবন্দি মার্বেল - কেউ জানে না ; কেননা এত বহুরূপী ছদ্মাবরণের ভেতরে ঢাকা তার সমগ্র অস্তিত্ব - এত ভূজ, উপত্যকা, ছায়া ঘেরা; মুহূর্তেই হয়ে ওঠে হন্তারক, সূতাসাপ, রক্ত চোষা রাক্ষুসী, বরফজাদী, এক চোখা দৈত্য, তারচেয়েও বড় সত্য সে আসে ধীরে, এত ধীরে যে একটা বেড়াল যেরকম পায়ে পায়ে এগিয়ে যায় শিকারের দিকে কিংবা একটা শামুক যে একাগ্রতায় সময়কে পলে পলে বিভক্ত করে নিজেকে টেনে নিয়ে যায় গন্তব্যে - ঠিক সেরকম ধীরে, নৈশব্দের সমস্ত সতর্কতার গায়ে লেপ মুড়িয়ে, কেননা মুহূর্তের সতর্কতা কিংবা বিচ্ছিন্নতায় সে চতুর এমনভাবে হাওয়ায় মিলিয়ে যেতে পারে যে, একটা খরগোশ এইমাত্র তার শাদা পায়ের দ্যুতি ছড়িয়ে সবুজ ঘাসের শরীরে হাওয়া অথবা একটা বিদ্যুত ঝলক মুহূর্তেই সারা মর্ত্যকে আলোকিত করে গভীর তন্দ্রায় নিমজ্জিত - অথচ এতসব সতর্কতা এতসব আয়োজন সবকিছুই অপরিকল্পিত, চেতনার কোনো কৌণিক বিন্দুতেও তার সূক্ষতম উপস্থিতি বর্তমান থাকে না, অথচ সে সবই জানে - বুকের কোন লোমশ অংশে পূর্ণিমার মায়াবী আলোয় একদা এক রমণী সঁপে দিয়েছিল নিজেকে, ওষ্ঠের কোন্ প্রান্ত এখনো তৃষ্ণার্ত গোলমরিচের মতো স্তনের স্বাদ পেতে, কবে কোথায় সন্ধ্যার ম্লান আলোয় কেঁদেছিল নৌকার গলুই ধরে এক পতিতার হাতে কৌমার্য হারিয়ে, কবে মায়ের চুরি করা সোনার নোলক বিক্রি করে আকণ্ঠ ডুবেছিল মদে, দিঘলীর বিলে কেন প্রাণকে তুচ্ছ করে দেখেছিল দুই কালকেউটের সম্ভোগ কিংবা কেন হঠাৎ করেই আত্মহত্যার বাসনা মাথাচাড়া দিয়ে উঠতে চায়;... এতসব জানার পরও সে ঝিম মেরে মুখ লুকিয়ে রাখে অলীক কাছিমের পিঠের শক্ত খোলশের ভেতর কিংবা পড়ে থাকে একটা মথের মতো শরীরের ভেতরে এইসব সূতো গুটিয়ে গুটিয়ে তারপর সহসা কোন্ ইশারায় সবকিছু নিয়ে সেই নক্ষত্রলোক থেকে ঝুলে পড়ে বুকের গহীনে আর তখন রাত কিংবা দিন কোনো সময়ের তোয়াক্কা না করে কাঁপিয়ে, ঝাঁপিয়ে, হাসিয়ে, ঝুলিয়ে সে মেতে ওঠে শিবতাণ্ডবে - চরাচরের সমস্ত কিছু তখন এত তুচ্ছ, এত হীন, এত লঘু যে, সে ছাড়া সমস্তকিছু মিথ্যে, মায়া অথচ সে নিজেই এত পলকা, এত ভঙ্গুর যে, কী করে এত এতসব জীবন জঞ্জালের সুতো দিয়ে বানিয়ে চলে এমনসব ভারবাহী কৃত্রিম বিশালজগৎ তা আজ ও আগামীকালের বিস্ময়; আর সে চতুর, তূরীয় জগতের তূণ হলো - স্বপ্ন, যাকে ছাড়া আমাদের এই জগৎ অর্থহীন প্রপঞ্চে বন্দি।
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×