somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলিল অশ্বত্থ সেই (কিস্তি-১)

১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলিল অশ্বত্থ সেই (কিস্তি-১)
রবিউল করিম

প্রতিদিন ভেঙে পড়ে পুরোনো সূর্যের রথ
জীবনের সূর্যোদয়ের প্রয়োজনীয়তা আছে কি না, সে ব্যাপারে শৈশব থেকেই সন্দেহজ্ঞান কে যে ঢুকিয়ে দিয়েছিল। বাবা সেই শৈশব থেকে যন্ত্রের মতো বলে গেলেন, ‘আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ...।’ কোনো ফলই ফলেনি। বরং সেই সকালের ডাকের মধ্যে তখন এমন ঘুম পাড়ানি সুর ভেসে আসতো যে, আবারও ঘুমের কোলে আত্মসমর্পণ করতে বাধ্য হতাম ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না মা কান ধরে টেনে তুলে বিছানায় বসিয়ে দিতেন। মাকে বড্ড হিংসুটি মনে হতো তখন। অথচ রাতে ঘুমানোর সময় তার আঁচলের কোণাটি তর্জনীতে না পেঁচিয়ে ধরলে ঘুমই আসতো না। মাঝে মাঝে ভেবেই পেতাম না, মা কখন ঘুমান কিংবা জাগে; নাকি আদৌ ঘুমান না। মায়ের শরীরের গন্ধের মধ্যেই ঘুমের বীজ ছিল সে-সময় পর্যন্ত যতদিন না নিজেকে চিনে ফেললাম! এতদিন পর আজ মনে হয়, আদম-হাওয়া পরস্পরকে চিনতে পেরেছিল বলেই স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল। আমিও নিজেকে চিনতে পেরে মা-হারা হলাম এবং বাবার শৃঙ্খলে আবদ্ধ হলাম। বাবা মানেই বাস্তবতা আর মা মানেই স্বপ্ন। আজ সেই বাবা-শাসনকাল অতিক্রম করে নিজেই বাবার মতো কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছি; আর ঘুম, চুমু, আগডুম-বাগডুম এমনভাবে তাড়িয়ে নিয়ে চলেছে যে স্বপ্ন দেখা ভুলে গেলাম। এমনকি শৈশবে যেসব স্বপ্ন দেখতাম- অনেক বড় হয়ে গেছি, লাল একটা গাড়িতে ঘুরে বেড়াচ্ছি, আমার অনেক জুতা, জামা। সকলেই আমার কথা কথায় উঠ্বস করছে। এমনি আরো কত কী। আজ সেসব স্বপ্নই বাস্তব হয়ে চারপাশে ঘোরে। নতুন কোনো স্বপ্ন দেখি না। এখন যা কিছু স্বপ্ন সব দিবাকালে। জেগে জেগে। চাঁদ দেখি, তারা দেখি, পূর্ণিমাতে ভেসে যাই, গন্ধ খুঁজি, হারিয়ে যাই, মৈথুন করি, অপরাধবোধে ভুগি, আত্মগোপন করি,-সবই প্রচণ্ড আলোতে ভেসে, মগজের প্রিজমে।
একটা সত্যিকারের স্বপ্নের জন্য কত হা-পিত্যেশ। রাতকে রাত বিছানা কামড়িয়ে, চোখ বন্ধ করে, উপুড় হয়ে, চিৎ হয়ে, মাথার নিচে বালিশ সরিয়ে, পা উঁচু করে শব হয়ে পড়ে থাকি। শত শত ভেড়ার পাল বুকের উপর দিয়ে দৌড়ে দৌড়ে পার হয়, ছুটে চলে পাঁজর ঘেঁষে, এক পাল বাইসন ঘাড় উঁচিয়ে, ধুলো উড়িয়ে, খুর নাচিয়ে তেড়ে-ফুড়ে আসে, ঝকঝকে রঙিন মার্বেল যার গহীনে ফুল, প্রজাপতি আর শকুন্তলা স্থির-বন্দি, গড়িয়ে যায় স্বচ্ছ পানির নিচে। আকাশ থেকে সাদা আলোয় অদৃশ্য ঝুলে পড়া সিঁড়িটি বেয়ে একটা লাল টুকটুকে বল টুপ টাপ শব্দ করে সিঁড়ি ভাঙে, শাদা সেই মৌলভী হুজুর যাকে দেখলেই শৈশবে সদর দরজার আড়ালে লুকিয়ে পড়তাম ভয়ে, তিনি থপথপ পায়ে এগিয়ে আসেন আর সব শাদা বক সারিবদ্ধভাবে উড়ে যায় নিঃশব্দে। পাখির পালক বিছানো বিছানায় সূঁচ রাজার মতো সহস্র সূঁচ নিয়ে কাঁপি, শরীরের দিকে অসীম থেকে ছুটে আসে অগ্নিবৃষ্টি, একটা কালো সাপ মাথা দুলিয়ে আমার চিন্তার সূত্রগুলোকে নাচিয়ে বেড়ায় এই সতর্কতায় যে নৃত্যভুললেই নীল বিষ। অথচ আমি ভালো-মন্দ, ভয়-আনন্দ, সুখ-দুঃখ বাহক কোনো স্বপ্নই দেখি না কিংবা এই করতে করতে ঘুমের যে গহীন তলে ডুব দেই সেখানে কোনো সোনার কাঠি, রুপোর কাঠি কিংবা প্রাণভ্রমরারূপ স্বপ্ন বলে কিছু থাকে না। সব বাস্তব হয়ে ঘটে চলে।...
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:১৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×