somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[sbমানবগ্যাসস্টেশন।

২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা একেকজন গিলগামেশ অথবা গ্যাসস্টেশন।
রবিউল করিম
গত কয়েকদিন ধরেই অস্থির আছি। তাপে, চাপে। একধরনের উদ্ভ্রান্তি নিয়ে ঘোলা চোখে, উদাসীন হয়ে। মনে হচ্ছে পালিয়ে যাই। কোথায় পালাবো জঙ্গলে? সেখানেও তো বহুজাতিক শেভরন বনকে গ্যাসক্ষেত্র বনাতে প্রস্তত। আমাদের যাবার আসলে কোনো জায়গা নেই। ঠাঁই বসে থাকা ছাড়া। কেননা গত কদিনে গ্যাস নিয়ে যে তুঘলকি( ইতিহাসের ছাত্ররা জানেন মহামান্য সম্রাট তুঘলক কি ধরনের পাগল ছিলেন) আচরণ তাতে করে পেটে গ্যাস তৈরির বিদ্যা এবং তা যন্ত্রে ব্যবহার শীর্ষক চিন্তা ভাবনা ব্যাপক প্রভাব ফেলেছে মগজে। একটা ডায়াগ্রামও এঁকেছি- পাছা থেকে একটা পাইপ বের হয়ে গাড়ীর একটা চেম্বারে জমা হবে। সেই গ্যাস দিয়েই গাড়ি চলবে। বাসে ওঠার সময় হেলপার প্রত্যেকে একটা করে পাইপ ধরিয়ে দেবে। আমরা পাছায় ঢুকাবো আর গাড়ি চলবে। কেননা, সিএনজি স্টেশনঅলারা সরকারকে আগে ২.৪৭ টাকা করে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দিত এবং বিক্রি করত ৮.৫০ টাকা করে। বর্তমানে সরকার প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে ৯.৯৭ টাকা করেছে এবং বিক্রির জন্য দাম বেঁধে দিয়েছে ১৬.৭৫ টাকা। অর্থাৎ সরকার প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়েছে প্রায় ৪ গুণ। আগে সিএনজি স্টেশনঅলারা প্রতি ঘনমিটার গ্যাসে লাভ করত ৬.০৩ টাকা, এখন লাভ করছে ৬.৭৮ টাকা। সিএনজি স্টেশনঅলাদের লাভের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি। তারা নগদ টাকায় গ্যাস বিক্রি করে, সারামাস টাকা খাটায় অন্যকোনো ব্যবসাতে এবং খুব ভালোমানুষ হলে প্রতিমাসে সরকারকে গ্যাসের দামটা দেয়। আমার জানামতে যে কজন সিএনজি স্টেশনঅলা আছেন, তারা প্রতিমাস তো দূরে থাক, বছরের পর বছর ধরে গ্যাসের দাম দেন না। নিতান্তই ভদ্রলোক হলে ৬ মাসে একবার দাম পরিশোধ করেন। এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তেমন কিছুই বলেন না। কিন্তু প্রশ্ন সেখানে নয়। প্রশ্নটা হলো, এ সরকার যে জানে-মানে আমাদের মেরে ফেলতে চান এটা তো সুনিশ্চিত হয়ে যাচ্ছে তাদের এহেন কার্যকালাপে। এমনিতে বিদ্যুৎ নাই, পানি নাই, দ্রব্যমূল্য বাড়ছে তো বাড়ছেই তারমধ্যে কোনো নিয়ন্ত্রণ নাই, ভালো চাল ফেলে দেয়া হচ্ছে ডোবায় কোন ঈশারায়, তারপর সর্বশেষ যুক্ত হলো গ্যাসের দাম বাড়ানো। আমাদের সাধারণ মানুষের আয় বাড়েনি একরত্তিও অথচ সরকার দাম বাড়িয়ে চলছে। আমি জানি আগামী বাজেটে এ সরকার কোনো নতুন করআরোপ করবেন না। কেননা, কর আরোপ করার কোনো দরকারই পড়বে না। আগামীতে পেট্রোল, ডিজেলের দাম বাড়বে। আমাদের কোনো যানবাহনে চড়ার অধিকার থাকবে না। আমরা হাঁটতে থাকবো। আমরা একেকজন গিলগামেশ অথবা গ্যাসস্টেশন।
এই লিঙ্কটি দেখুন :
http://www.bevariety.com/OnNet/ RevolutionaryHONDAMotors.pps
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×