আমার প্রিয় পোস্ট

সকল ব্লগারের দৃষ্টি আকর্ষণ করছি। অতীব জরুরি!!! সামহোয়ার শর্ত ভালো করে পড়ুন।

১৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৫৯

শেয়ার করুন:                   Facebook

সকল ব্লগার ভাইকে অনুরোধ করছি অনুগ্রহ করে তাদের এই শর্তগুলো পড়ুন এবং উপলব্ধি করুন। আপনি কি জেনেই আপনার সকল সৃষ্টিশীল কর্মের কপিরাইট বা ব্যবহারের অধিকার দিয়ে দিচ্ছেন? আপনার ব্লগে লেখা গল্প, কবিতা বা অন্য কোনো লেখা হয়ত আগামীকালই প্রথমআলো, দিনকাল, সংগ্রাম-এ প্রকাশিত হচ্ছে বা হবে। ভেবে দেখেছেন কি? আপনার মৌলিক লেখার কপিরাইটটা কার? আপনার না সামহোয়ারের?
সামহোয়্যার ইন... ব্লগ ব্যবহারের শর্তাবলী:
উদারতা: ব্লগ ব্যবহারের নিয়মকানুন এবং শর্তগুলো মনে রাখুন। অন্যদের সেভাবে দেখুন, নিজেকে এখানে যেভাবে দেখতে চান। সহনশীলতা: বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশের এটি একটি খোলা জায়গা। ধর্ম, রাজনীতি বা সাংস্কৃতিক দিক থেকে চিন্তাধারা এবং মতামতের ভিন্নতা থাকবেই। তবে অবশ্যই তা আক্রমনাত্বক বা উষ্কানীমূলক নয়। এক্ষেত্রে সকলের সহনশীলতা একান্ত প্রয়োজন। প্রাসঙ্গিকতা: আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্টয়ের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক থাকুন। আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা,লেখক ও পাঠক তথা গোটা সমাজের পরিবেশের মঙ্গলের জন্যই। উৎস উল্লেখ করা: আপনার লেখায় অন্য কারো লেখা বা বই (তা সে বিখ্যাত বা অখ্যাত যাই হোক) থেকে উদ্ধৃতি আসতেই পারে।সেক্ষেত্রে পরিস্কারভাবে তা উল্লেখ করুন। কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)। মনে রাখুন, আপনি যে সমস্ত লেখা এখানে পোস্ট করছেন, তা 'সামহোয়্যার ইন নেট লিমিটেড' কোম্পানীর অন্যান্য মিডিয়া চ্যানেল গুলোতেও ব্যবহারের অধিকার রাখে।;

আবার তাদের ঘোষণায় বলা হচ্ছে:

কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট না দিয়ে তার বিজ্ঞাপণমূলক পোস্ট সরিয়ে দেয়া হতে পারে।

তাহলে কি ধরে নেব তারা যে বিজ্ঞাপন প্রকাশ করবে তাতে বিস্তারিত তথ্য থাকবে। যদি না থাকে তবে কি তাদের জন্যও এটি প্রযোজ্য হবে। আর তারা বিজ্ঞাপন দিতে পারলে আমরা কেন দিতে পারব না।

 

 

  • ২৭ টি মন্তব্য
  • ৩২৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৩
comment by: পান্থ বিপুল বলেছেন: এটা তো অনেক পুরোনো শর্ত। সবাই মেনে নিয়েই এখহানে ব্লগিং করে।
২. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৪
comment by: বিবর্তনবাদী বলেছেন: সময়োপযগি লেখা। আমিও এই ব্যাপারটা নিয়ে চিন্তিত, যদিও বেশি কিছু জানি না।
৩. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: নামহীন মানব বলেছেন: হুমমম। ভেবে দেখা যেতে পারে।
৪. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: বিবর্তনবাদী বলেছেন: আপনি যে সমস্ত লেখা এখানে পোস্ট করছেন, তা 'সামহোয়্যার ইন নেট লিমিটেড' কোম্পানীর অন্যান্য মিডিয়া চ্যানেল গুলোতেও ব্যবহারের অধিকার রাখে।




প্রশ্ন হচ্ছে, ব্যবহার করতে পারে তাতে সমস্যা নেই। কিন্তু, সেটা কি অন্যের নামে ব্যবহার করতে পারে। নাকি সংশ্লিষ্ট ব্লগারের নামেই সেটি ব্যবহৃত হবে?
১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: কে জানে সেটা। আর আপনার নামেই করল।িকন্তু প্রকাশিত হলো, একটা জামাতী পত্রিকায় মেনে নেবেন?

৫. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৮
comment by: মুকুট বলেছেন: সহমত@বিবর্তনবাদী !!
৬. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৪
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: গত কিছুদিনে আপনার ক্রিয়েটিভ রাইটিং এ আমি যারপরনাই অভিভূত। ভিন্ন মালিকানাধীন একটি পত্রিকা কিভাবে সামহোয়্যারইন মিডিয়া চ্যানেলের অন্তর্ভুক্ত হতে পারে তার ব্যখ্যা আপনিই ভাল দিতে পারবেন।

যদি কোন ব্যপারে আপনার সন্দেহ থাকে তবে এ ব্যাপারে সামহোয়্যারের কাছে ব্যখ্যা দাবি করতে পারেন, ইমেইল করতে পারেন। একের পর এক 'সাবধান! আপনারা কিন্তু শেষষষ' - এইরকম আর কয়টা পোস্ট আসিতেছে?
৭. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৮
comment by: বোধিস্বত্ত বলেছেন: অগ্রীম ব্যান মুবারক।
১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: ব্যান এর জন্য ভয় করে তো কোনো লাভ হবে না ভাই। আমি সত্য উচ্চারণ করছি। আমি শংিকত। কারণ অেনকেই আছেন যারা তাদের েমৌিলক লেখাগুলো ব্লগে দিচ্ছেন জানি না তাদের ভােগ্য কি ঘটবে। আমার লেখাগুলি যদিো প্রকাশিত ছিল পত্রিকায়, িকন্তু সকলের কি প্রকাশিত ছিল?

৮. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৩৭
comment by: রবিউলকরিম বলেছেন: ইয়ািমন ভাই, আপনার ব্লগে গিয়া দেখলাম শাদা ফকফকা। অর্থাৎ আপনি শুধু মন্তব্য করেন, নিজের কোেনা লেখালেখি নাই। আপনাকে কি উত্তর দেয়া সমীচিন এটা ভেবেও জানাচ্ছি যে আমি কি েকাথাও বলেছি যে তারা এক মালিক? ঐসকল পত্রিকােক যারা ঘৃণা করে তাদের লেখা যদি ঐ পত্রিকায় প্রকাশ পায় তবে িক হবে? এবার আপনিই ভালো বলতে পারবেন, সামহোয়ারের মালিকরা কোন পত্রিকা বা মিডিয়ার স্বত্তািধকারী। কেননা আপনাকে তাদের দোসর বলেই মনে হচ্ছে।
আপনি আবার উপদেশ দিচ্ছেন ওদের মেইল করার জন্য। ব্যাখ্যা দাবী করার জন্য। আপনি এত বোকা জানতাম না। ওরা তো ব্যাখ্যা দিয়েই আছে। আপনিও কবুল বলে একসেপ্ট করেছেন।
সাবধান, বলে আরো পোস্ট আসলে আপনার আপত্তি আছে? থাকলে বলেন? ভেবে দেখি।
৯. ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
comment by: ক্যামেরাম্যান বলেছেন:
আপনার বুঝতে মনে হয় একটু ভুল হচ্ছে।
"সামহোয়্যার ইন নেট লিমিটেড' কোম্পানীর অন্যান্য মিডিয়া চ্যানেল" এটা বলতে কি দুনিয়ার সব মিডিয়াকে বুঝানো হচ্ছে ?

আমার তো মনে হয় তাদের যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর কথাই শুধূ বলা হচ্ছে।
২১ শে জুন, ২০০৮ সকাল ১০:৫২

লেখক বলেছেন: আমরা তো জানিনা তাদের প্রতিষ্ঠানগুলোর নাম কি? আপনি জানলে আমাদের একটু জানান না ভাই।

১০. ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
comment by: রবিউলকরিম বলেছেন: আপনি কি তাদের সেই প্রতিষ্ঠানগুলোর নাম জানেন। না তারা জানিয়েছে? একটা বড় প্রতিষ্ঠানের কতগুলো সিসটাকনসার্ন থাকে তার কোনো মা-বাপ নাই। কত জায়গায় তাদের টাকা খানে আল্লা মালুম। আমি শধু এটুকুই বলতে চেয়েছিলাম যে, এটাও অনৈতিক। আমি সামহোয়ারে লিখলাম। আর তারা তাদের প্রয়োজনের আমার কাজটাকে তাদেরই অন্য প্রতিষ।ঠানে ব্যবহার করবে। আপনি জানবেনও না। দাবীও করতে পারবেন না। এটা কি ঠিক?
ধরুন আপনি কম্পিউটার বিভাগে একটা এন্টিভাইরাস সফটওয়ার বানিয়ে সকলের প্রয়োজনে লাগবে ভেবে পোস্ট দিলেন। তারা সেটা নিজেদের মনে করে ব্যবহার শুরু করল। বেচতে শুরু করল। আপনার কি করার আছে?
১১. ১৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: ক্যামেরাম্যান বলেছেন: আমি যেহেতু লেখক না, আমার সে ভয় নাই। ফলে আমি বুঝেই এই একাউন্ট খুলেছি। আর আমার মতো লোকের লেখা যদি এরা ব্যবহার করে, সেটা বরং আমার জন্য প্লাস পয়েন্ট।

২১ শে জুন, ২০০৮ সকাল ১০:৫০

লেখক বলেছেন: আপনি সেটা ভাবতেই পারেন। তবে সাবধান হতে দোষ কোথায়। তাই না।

১২. ২০ শে জুন, ২০০৮ রাত ২:১৮
comment by: আহমাদ মোস্তফা কামাল বলেছেন: বলা হয়েছে- 'কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)। মনে রাখুন, আপনি যে সমস্ত লেখা এখানে পোস্ট করছেন, তা 'সামহোয়্যার ইন নেট লিমিটেড' কোম্পানীর অন্যান্য মিডিয়া চ্যানেল গুলোতেও ব্যবহারের অধিকার রাখে।'

একটি লেখার কপিরাইট সবসময়ই লেখকের, যে পর্যন্ত না লেখক নিজে ঘোষণা দিয়ে অন্য কাউকে কপিরাইট দেন। অত্এব, উল্লেখ করার প্রয়োজন পড়ে না। 'ব্যবহারের অধিকার রাখে' কিন্তু অনুমতিবিহীন ব্যবহারের অধিকার রাখে না। লেখকের অনুমতি নিতেই হবে।

আমাদের দেশে কপিরাইটের অবস্থা খুবই করুণ, তুই জানিস। লেখকের অনুমতি ছাড়া একই লেখা ভিন্ন ভিন্ন পত্রিকায় পূণর্মুদ্রিত হওয়ার ঘটনাও তো কম নয়। আমার বেলায় এরকম অনেকবারই ঘটেছে।

এ নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। অনুমতি ছাড়া আমার 'প্রকাশিত' কোনো লেখা যদি কেউ আমার অপছন্দের কোনো মিডিয়ায় প্রকাশ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পদ্ধতি তো জানাই আছে।
২১ শে জুন, ২০০৮ সকাল ১১:০০

লেখক বলেছেন: বিষয়টা জটিল। এবং তাদের শর্ত ঘোলাটে। তুই যেভাবে ব্যাখ্যা দঁাড় করিয়েছিস, তা তারা মানবে কি? আমার সন্দেহ হয়।
আর অপছন্দের মিডিয়ােত প্রকাশ করলে তাদের বিরুদ্ধে কতজন ব্যবস্থা নিতে পারবে বল?
অনেকে অসচেতন।

১৩. ২০ শে জুন, ২০০৮ রাত ২:২৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: ঠিক এ ব্যাপারটা নিয়ে আমি একটি বিস্তারিত পোষ্ট দিতে চেয়েছিলাম। কজন ব্লগারের সাথে ব্যক্তিগত ভাবে আলাপও করেছি ব্যাপারটা নিয়ে। যদিও আমি আমার লেখা পুনর্প্রকাশের পরোয়া করি না। তবে সামহোয়ারের নীতিমালা বিভ্রান্তিমুলক। পূর্বে কেউ কেউ এ কারনে ব্লগে মৌলিক লেখা পোষ্ট করা থেকে বিরত থেকেছেন। ঘোষনা দিয়ে ব্লগ ছেড়েছেন স্বত্ত দেবেন না বলে। এখনও কেউ কেউ এমন ভয়টা পাচ্ছেন। তারা তাদের ভাল লেখা গুলো দিচ্ছেন না। দুর্বল লেখা, যেগুলো অন্য কোথাও দেবেন না, সেগুলো দিচ্ছেন। সামহোয়ার কতৃপক্ষ ব্যাপারটি পরিস্কার করলে ভাল হত সবচেয়ে। কেননা সত্যিকার অর্থে নীতিমালায় যা বলা হয়েছে তা হচ্ছে কতৃপক্ষ এখানে প্রকাশিত লেখা তাদের কোম্পানীর অন্য মিডিয়া চ্যানেলে ব্যবহার করতে পারবেন। সেখানে বলা হয়নি বিনা অনুমতি তে। কেননা যাই হোক একটা লেখার স্বত্ত আসলে লেখকেরই। তাই কোন লেখা ব্যবহারের স্বাধীনতা তাদের থাকলেও তা অবশ্যই লেখকের অনুমতি সাপেক্ষে। আর এই কোম্পানীর অন্যান্য মিডিয়া চ্যানেল বলতে ওয়েব ভিত্তিক কিছু একটা বুঝছি। যদি তারা প্রিন্ট মিডিয়ায় লেখা পুর্নপ্রকাশ করতে চান, তাহলে ব্যাপারটা জটিল হয়ে যাবে এবং তার ব্যাপারে আমার নিজেরও আপত্তি আছে। কতৃপক্ষের এ ব্যাপারটা পরিস্কার করা উচিত।

একজন সামহোয়ার ছেড়ে যাওয়া একজন ব্লগারের পেজের ব্যানার হেডিং এ লেখা দেখেছিলাম'' এ ব্লগ ছেড়ে গেলাম, কেননা আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্তও কাউকে দিতে রাজী নই।''

আমি মনে করি কতৃপক্ষকে এ নিয়ে ভাবা উচিত। এ ব্যাপারটি পরিস্কার হলে অনেক ভাল ভাল লেখা আসতে থাকবে সামহোয়ারে। এখনও যারা দ্বিধায় আছেন তাদের দ্বিধা কেটে যাবে।
২১ শে জুন, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ সহমত প্রকাশের জন্য। এটা আসলেই ভালো লেখা প্রকাশের অন্তরায় বলে আমার মনে হয়েছে। শুধু মন্তব্য, ফান, িনউজ এসব পোস্ট ছাড়া ভালো কিছু আশা করা যায় না। কর্তৃপক্ষ কি ভেবে যে এমন কালা-কানুন করল, ভেবে পেলাম না।

১৪. ২০ শে জুন, ২০০৮ রাত ২:৩৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: একটি উদাহরন দিতে চাই।
ধরা যাক, কোন একজন ব্লগার সামহোয়ারে একটি দীর্ঘ নাটকের স্ক্রীপ্ট পোষ্ট করল ধারাবাহিক ভাবে। এবং সেটি অত্যন্ত উচুমানের হয়ে গেল। এখন যদি এটি সামহোয়ারইন কতৃপক্ষ তাদের প্রডাকশন থেকে একটি মেগাসিরিয়াল তৈরি করে এ স্ক্রীপ্ট ব্যবহার করে, তা কি মেনে নেয়া যায়?
অবশ্যই যায় না। কেননা ওয়েবে এটি প্রকাশ করা আর টেলি মিডিয়ায় ব্যবহার রা একজিনিস না। মেগা স্ক্রীপ্ট লিখে ওই ব্লগার লাখ টাকা রোজগার করতে পারেন। তাই ব্লগ কতৃপক্ষ শুধু এখানে পোষ্ট করা হয়েছে বলে ওই স্ক্রীপ্ট ব্যবহার করার দাবী করতে পারেন না। করলে আইনানুগ ব্যবস্থা নেবার যথেষ্ট সুযোগ রয়েছে।
২১ শে জুন, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন: আমি এটাই বলতে চাই। আইন-আদালতে যাবার জন্য তো সবসময়ই পথ খোলা থাকে।

১৫. ২০ শে জুন, ২০০৮ রাত ২:৩৯
comment by: দ্যা গ্রীম রিপার বলেছেন: আপনাগো ভালা না লাগলে আমারব্লগে যান হেগো কোন শর্ত নাই। আপনার লেকার কপিরাইট কপিলেফট সব আফনার

Amarblog.com
২১ শে জুন, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন: আপনার নিশ্চয় এব্লগ ভালো লাগে। আমাদেরো লাগে। আর সেজন্যই এতসব কথা।

১৬. ২১ শে জুন, ২০০৮ সকাল ১১:৫৬
comment by: মাজুল হাসান বলেছেন: চিন্তায় ফেলে দিলেন রবি ভাই।

কি করা যায়? কর্তৃপক্ষকে বিষয়টা জানায়া মেইল করেন। তাদের অবস্থান কি বক্তব্য কি তা জানা জরুরী। তাদের দৃষ্টিভঙ্গী ইতিবাচক হইলে নীতিমালায় তা জায়গা দিবে কিনা তাও পরিস্কার হওয়া উচিত।

তা অন্য সব. মানে গল্প লেখা চলছে কেমন?
২১ শে জুন, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: মাজুল, মেইল করলে সেটা তো ব্যক্তিগত উত্তর দেবে তারা। আমি চাচ্ছি সমষ্টিগত আন্দোলনের মাধ্যমে তাদের মতামত জানতে।

লেখালেখির অবস্থা তেমন সুবিধার নয়।

১৭. ২২ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: আলফ্রেড খোকন বলেছেন: আমি জানতাম না। আমার সমস্ত লেখা উথড্র করছি।
১৮. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:০১
comment by: হাসিব মাহমুদ বলেছেন: ঠিকাছে

 



 

comment by:
আমি একজন গল্পকার। গল্প করি, গল্প বানাই, গল্প খাই, গল্পে ঘুমাই ...।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২৮৯১