আমার প্রিয় পোস্ট

ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করছি, কপিরাইট নিয়ে আলোচনায় বসুন, পুনরায় ভাবুন।

২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৬

শেয়ার করুন:                   Facebook

ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করছি, কপিরাইট নিয়ে আলোচনায় বসুন, পুনরায় ভাবুন।
গত২/৩ আগে ব্লগে আমাদের মৌলিক লেখালেখির কপিরাইট নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। যাতে সকল ব্লগার এই বিষয়ে আলোচনার দাবী উত্থাপন করেছিল। আমি শুধু কয়েকিট লাইন উদ্ধৃত করছি:
সকল ব্লগার ভাইকে অনুরোধ করছি অনুগ্রহ করে তাদের এই শর্তগুলো পড়ুন এবং উপলব্ধি করুন। আপনি কি জেনেই আপনার সকল সৃষ্টিশীল কর্মের কপিরাইট বা ব্যবহারের অধিকার দিয়ে দিচ্ছেন? আপনার ব্লগে লেখা গল্প, কবিতা বা অন্য কোনো লেখা হয়ত আগামীকালই প্রথমআলো, দিনকাল, সংগ্রাম-এ প্রকাশিত হচ্ছে বা হবে। ভেবে দেখেছেন কি? আপনার মৌলিক লেখার কপিরাইটটা কার? আপনার না সামহোয়ারের?
সামহোয়্যার ইন... ব্লগ ব্যবহারের শর্তাবলী:
কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)। মনে রাখুন, আপনি যে সমস্ত লেখা এখানে পোস্ট করছেন, তা 'সামহোয়্যার ইন নেট লিমিটেড' কোম্পানীর অন্যান্য মিডিয়া চ্যানেল গুলোতেও ব্যবহারের অধিকার রাখে।;
বিস্তারিত লিংক :http://www.somewhereinblog.net/blog/robiul007
সে প্রেক্ষিতে কবি ও মিডিয়া ব্যক্তিত্ব পারভেজ চৌধুরি প্রথম আলোর সূত্র ধরে এপির সাথে ব্লগারদের আলোচনা নিয়ে একটি পোস্ট দেন তাতেও ব্লগাররা সহমত পোষণ করে মতামত দেন। লিংক:http://www.somewhereinblog.net/blog/pc

আজ কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আলফ্রেড খোকন আমাকে উদ্ধৃত করে একটি পোস্ট দেন যাতে তার মৌলিক লেখা ব্লগ থেকে মুছে দেন। লিংক :http://www.somewhereinblog.net/blog/alfredblog
কিন্তু অত্যন্ত দুঃখজনক যে কতৃপক্ষ তার সে লেখাটি সরিয়ে ফেলে প্রথম পাতা থেকে। এতে করে তাদের প্রতি আমাদের সন্দেহ আরো ঘনীভুত হয়। তারা েয কপিরাইট নয়ে একটা টালবাহানা করছেন এবং সুযোগ খুছছেন তা স্পষ্ট হয়। তা অত্যন্ত ঘৃন্য।
আমি অনুরোধ করছি তারা যেন আর সময় ক্ষেপন না করে অত্যন্ত দ্রুত এ ব্যাপারে ব্লগারদের সাথে আলোচনায় বসেন। আমরা কেউই চাই না, মৌলিক লেখা ব্লগ থেকে হারিয়ে যাক। ব্লগ শুধু রাজনীতির আখড়ায় পরিনত হোক। ধন্যবাদ।

 

 

  • ১৯ টি মন্তব্য
  • ৩৩৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:১১
comment by: ভবঘুরে বলেছেন: এ লেখা প্রথম পাতা থেকে সরে গেলে বুঝব ডাল মে কুচ কালা হ্যায়।

যদিও আমি কোন রকম 'লেখক' নই তবুও লেখকদের দাবীর প্রতি আমার সম্মান!
২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই ,এটা আমােদর সকলের অিস্তত্বের প্রশ্ন। আমরা এক কষ্ট করে একটা লেখা লিখব আর একটা প্লাটফর্ম দেবার অধিকারে তারা সবটুকু নিয়ে নেবে এটা হতে পারে না।

২. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৮
comment by: হাসিব মাহমুদ বলেছেন:

কপিরাইট হবে লেখকের । এখানে সামহয়ারইনের কোন দাবি থাকতে পারে না ।
২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: অবশ্যই। আলোচনায় আসতে হবে তাদের।

৩. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:২০
comment by: ভবঘুরে বলেছেন: কপিরাইট লেখকের থাকলে সামইন ই লাভবান হবে।
২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: কে তাদের একথা বোঝাবে। কিছু ব্লগারদের দেখলাম তারা এ নিয়ে বাজে মন্তব্য করছে। তাদের উদ্দেশ্য পরিস্কার। তারা দালাল।

৪. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৫
comment by: লিপিকার বলেছেন: লেখকের সাথে একমত
২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৩
comment by: আন্দালীব বলেছেন: কপিরাইট সবসময়ই লেখকের। লেখক যদি এই বিষয়ে অন্য কাউকে নির্বাচন করেন কপিরাইটের জন্য তাহলে অবশ্য ভিন্ন কথা; সেক্ষেত্রে আলাদা করে সেটা উল্লেখ করতে হয়। তাছাড়া অন্যান্য সব ক্ষেত্রেই কপিরাইট স্বয়ংক্রিয়ভাবেই লেখকের হয়; অন্য কারো না। এটা নিশ্চয়ই সামহোয়্যার জানেন।

আমিও খুব চিন্তিত আছি সামহোয়্যারের এই Clause টা নিয়ে। কারন যেকোন ভাবে একজন লেখকের মৌলিক লেখাকে তাঁরা ব্যবহার করতে পারে। ব্লগ খোলার সময়ে এই Clause টির গুরুত্ব চট করে ধরা যায়না। পরে এক ধরনের শংকা হয়। এই বিষয়ে কর্তৃপক্ষের অবস্থান জানাটি খুব জরুরী হয়ে পড়েছে।

চমৎকার পোস্টের জন্য রবিউল করিম ভাইকে অনেক ধন্যবাদ।
২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: আমরাও তােদর কাছে এর ব্যাখ্যাটাই দাবী করছি। ধন্যবাদ।

৬. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৩
comment by: আন্দালীব বলেছেন: কর্তৃপক্ষকে অনুরোধ করছি-
এই পোস্টটিকে একটা নির্দিষ্ট সময় অব্দি ""স্টিকি"" করা হোক।
৭. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৭
comment by: এফ আই দীপু বলেছেন: হু হু, ভাবনের বিষয়। ভাবতে থাকেন কর্তৃপক্ষ এবং জলদি আমাগো মনের জ্বালা মিটাইয়া দেন।
৮. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: আমজাদ সুজন বলেছেন: পোস্টটি গুরুত্বপূর্ণ। সকলের দেখা বুঝার জন্য পোস্টটি স্টিকি করা হোক।
৯. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫০
comment by: নোটিশবোর্ড বলেছেন: 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' এ প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ব ও দায়দায়িত্ব সংশ্লিষ্ট লেখকের। ব্লগে প্রকাশিত যেকোন লেখা সংশ্লিষ্ট ব্লগারের পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সামহোয়্যার ইন সমর্থন করে না। সামহোয়্যার ইন এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্লগারদের অনুমতি ছাড়া কোন লেখা অন্য কোথাও প্রকাশ করে নি এবং সেরকম কোন ইচ্ছাও সামহোয়্যার ইন এর নেই।

ব্লগ রেজিস্ট্রেশনের শর্তাবলীতে এ ব্যাপারে কিছুটা অস্পষ্টতার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ব্লগ শর্তাবলীতে কপিরাইট সংক্রান্ত অস্পষ্টতা দূর করার জন্য অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

শুভ ব্লগিং।
১০. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: নিসর্গ পথিক বলেছেন: নোটিশ বোর্ডের মতামত ভাল লাগলো...ব্যবস্থা যত শীঘ্রই নেয়া যায় ততই ভাল....
১১. ২২ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৯
comment by: ভবঘুরে বলেছেন: আলফ্রেড খোকন ভাই খামোখাই পোস্টগুলো মুছলেন!!!
১২. ২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: রবিউলকরিম বলেছেন: ধন্যবাদ কতৃপক্ষকে। আমরা এরকমই আশা করেছিলাম। আতি দ্রুত এব্যাপারে নোটিশ দিয়ে সকলের দৃষ্টিআকর্ষণের জন্য আহ্বান জানাচ্ছি।
১৩. ২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
comment by: আকাশচুরি বলেছেন: যাক, বাঁচা গেল!!
১৪. ২২ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: রাতুল" বলেছেন: হাসিব মাহমুদ বলেছেন:

কপিরাইট হবে লেখকের । এখানে সামহয়ারইনের কোন দাবি থাকতে পারে না ।

একমত।

 



 

comment by:
আমি একজন গল্পকার। গল্প করি, গল্প বানাই, গল্প খাই, গল্পে ঘুমাই ...।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৯৯৪০