বিখ্যাত হওয়ার আকাংক্ষা অনেকের মনেই উকি দেয়। অনেকের এ ইচ্ছাটা অনেক প্রবলভাবে কাজ করে। বেশ কিছু শিশুদের দেখেছি যারা টিভি দেখে দেখে নিজেরাও নায়ক নায়িকা, গায়ক গায়িকা ইত্যাদি হতে চান। আনলাইনে পরিচিত মুখ হওয়ার আকাংখাও অনেকের। আর অনলাইনে সেলিব্রেটি হওয়াটা যত সহজ অতটা অন্য কোন মাধ্যমে সহজ নয় বলে আমি মনে করি যদিও অনেকের দ্বিমত থাকতে পারে।
এখন কথা হলো, অনেকে সেলিব্রেটি হওয়াকে অপছন্দ করে। সেলিব্রেটি ব্লগারদের উদ্দেশ্য করে অনেকে কয়েকটা পোষ্টও দিয়েছে। কিন্তু এটাও একটা টাকা আয়ের উৎস হতে পারে-তা কি জানেন? অনলাইনের পরিচয়ের সুবাদে অনেকে নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে গেছেন। আবার অনেকে নিজের একটি টিম গঠন করে কাজ করে যাচ্ছেন। কারন অনলাইনে পরিচয় হতে হতে এক সময় আপনার কিছু ভক্তগোষ্ঠী তৈরী হয়ে যেতে পারে যারা আপনার সেবা বা পণ্য(যদি থাকে) গ্রহন করতে পারে। এ জন্য পরিচিতির প্রয়োজনে বেশ কিছু ধাপ আবলম্বন করতে পারেন।
বিখ্যাত হওয়া প্রয়োজন কেন?
বিখ্যাত হওয়ার হাজারো অপ্রয়োজনীয় দিক থাকলেও প্রয়োজনীয় দিকেরও অভাব নেই। অনলাইনে অধিকাংশ লোক নিজের অবস্থান শক্ত করে ফেলে হাসতে হাসতে , বুঝতে ও না বুঝতে, নিজের ভাব প্রকাশ করতে করতে, আড্ডা ও গল্পে গল্পে। অনেকে নিজের অফলাইন ও অনলাইন ব্যাবসা ও ব্র্যান্ড গঠনের প্রয়োজনে বিখ্যাত হতে চায়।
আমি মনে করি সবার মাঝে নিজেকে অন্যতম করে তোলার আলাদা একটা স্বাদ আছে। নিজেকে বিখ্যাত করা একেবারে সহজ কর্ম নয়- তবে প্রাথমিক কিছু কিছু কাজ করে গেলে পথটা সহজ হতে পারে। যারা নিজেকে বিখ্যাত করতে না চান- যারা নিজেকে প্রকাশ করতে না চান তারা অবশ্য এসব থেকে দূরে থাকতে পারেন।
ছবি ও ব্যক্তিগত তথ্য:
আমার প্রিয় বন্ধু শিশির
অনলাইনে আপনার পরিচয়ের প্রথম পদ্ক্ষেপ হিসেবে নিজের ছবি প্রকাশ করতে দ্বিধা করবেন না। শুধু একটি নয় বিভিন্ন সময়ের বিভিন্ন পরিবেশর ছবি এলবামগুলোও প্রকাশ করতে পারেন আর নিজের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করলে অনেকে আপনার সম্পর্কে জানবে না বা মনে রাখবে না। সঠিক নাম , জন্ম তারিখ, জন্মস্থান, এখন কি করছেন ইত্যাদি মানুষের চোঁখের সামনে থাকলে অনলাইনের সবাই আপনার সম্পর্কে জানতে পারবে আর যতটা জানবে ততটাই মনে রাখা সহজ হবে। আপনি যদি চান এর মধ্যে কিছু কিছু তথ্য গোপন রাখতে তাহলেও সমস্যা নেই। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবী দিন দিন উম্মুক্ত হচ্ছে।
আমার প্রিয় দুই বন্ধু সৈকত ও শিশির
কোন একটি বিষয়ে নিজের পারদর্শিতার প্রকাশ করুন। হ-জ-ব-র-ল জিনিস নিয়ে নিজের যোগ্যতা দেখানোর দরকার নেই। একজন লোক আপনার কর্মের দ্বারাই আপনাকে মনে রাখবে।
আমি ও আমার বন্ধুরা [সৈকত, তমাল, শিশির, নয়ন, আমি, তারেক (বাম থেকে)]
অনলাইন সামাজিক গণমাধ্যমঃ
এক এক জন লোক আনলাইনের এক এক জায়গায় আড্ডা দেয়। তাদের সবার সাথে থাকতে চাইলে সব জায়গাতেই আপনাকে অংশগ্রহণ করতে হবে। তাই সামাজিক মাধ্যমে নিজেকে প্রকাশ করুন।
১. ব্লগ ও ফোরামঃ ব্লগ বা ফোরামে অংশগ্রহণটা অনলাইনে পরিচিতির প্রধান মাধ্যম। ব্লগে নিজের কথা আড্ডা, আলোচনার আগে আন্যের সাথে জানাজানি হয়।
২. মাইক্রো ব্লগঃ মাইক্রোব্লগে প্রতি মূহূর্তের নিজের খবরাখবর জানানোর সহজ মাধ্যম। তাই মাইক্রো ব্লগে অংশ গ্রহণ করুন।
৩. মাল্টিমিডিয়াঃ নিজের ভিডিওগুলোকে আপলোড করে ইউটিউব জাতীয় সাইটে প্রকাশ করতে পারেন।
৪. সামাজিক নেটওয়ার্কঃ বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে অংশ গ্রহণ করুন। ইদানিং অনেকে অনলাইন থেকে অফলাইনে বিভিন্ন আয়োজন করে থাকেন সেখানেও নিজের স্বাক্ষর, মতামত দিন।
আরও কিছু টিপসঃ
* ১. নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। অনলাইনে নিজের ভাবমুর্তি নষ্ট করবেন না।
* ২. আপনার নেটওয়ার্কের লোকজনের সাথে চ্যাটিং করুন। পরিচয় আদান প্রদান করলে আপনাকে মনে রাখবে…।
* ৩. ধর্য্য ধারণ করুন। অনেকের সাথে আজে বাজে আলাপ থেকে নিজেকে উদ্ধার করে রাখুন।
* ৪. ভিন্ন ভিন্ন সময়ে অনলাইনে থাকুন ও স্ট্যাটাস আপডেট করুন।
অনেকে বিখ্যাত হতে চায় না, আন্তরালে থেকে সবাইকে সেবা দিয়ে যায়। সেই সব নিবেদিত প্রাণকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


