somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিউশন রকেটঃ ৩০ দিনেই পৌঁছা যাবে মঙ্গল গ্রহে !!! :D:D

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাত্র ৩০ দিনেই পৌঁছা যাবে মঙ্গল গ্রহে! ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক রকেট প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা প্রচলিত রকেটের চেয়ে কয়েকশ গুণ বেশি গতিসম্পন্ন। গবেষকরা এর নাম দিয়েছেন ফিউশন রকেট প্রযুক্তি। গবেষকদের দাবি, এ রকেটের সাহায্যে একজন মহাকাশচারী মাত্র ৩০ দিনের মধ্যেই মঙ্গল গ্রহে পৌঁছে যেতে পারবেন। ইতিমধ্যে রকেটের বিভিন্ন অংশ তৈরি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির বায়ু ও মহাকাশবিদ্যা বিভাগের গবেষণা সহযোগী অধ্যাপক জন স্লথ বলেন, বছরখানেকের মধ্যেই প্রযুক্তিটি পরীক্ষা করা সম্ভব হবে। তবে অর্থ সহায়তা পেলে আরো সস্তা, উন্নত ও অধিক গতিসম্পন্ন ফিউশন রকেট প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হতে পারে।

প্রায় অর্ধশতাব্দী ধরে বিশ্বের বিভিন্ন দেশ ফিউশন প্রযুক্তির উন্নয়নে শত শত কোটি ডলার ব্যয় করে আসছে । যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটিতেই এ প্রযুক্তির উন্নয়নে ব্যয় করা হয়েছে কয়েক হাজার কোটি ডলার। অবশ্য এখানকার বিজ্ঞানীরা এরই মধ্যে লেজারের সঙ্গে ডিউটেরিয়াম-ট্রিটিয়াম মৌলের বিশেষ সংমিশ্রণ ঘটিয়ে তীব্র গতিসম্পন্ন জ্বালানি তৈরিতে সক্ষম হয়েছেন। পাশাপাশি নিউ মেক্সিকোয় অবস্থিত স্যানডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ তৈরি করেছে সবচেয়ে ক্ষমতাধর কৃত্রিম বিকিরণ উৎস। ফ্রান্সে আইটিইআর ফ্যাসিলিটি তৈরি করছে বিশ্বের বৃহত্তম ম্যাগনেটিক প্লাজমা চেম্বার।

বিজ্ঞানীরা জানান, ফিউশন রকেট তৈরিতে এসব প্রযুক্তি খুবই সাহায্যকর ভূমিকা পালন করবে। কিন্তু চিন্তার বিষয় এই যে কোনোটিকেই এখন পর্যন্ত নিরাপদভাবে স্বল্প পরিসরে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা সম্ভব হয়নি। আর এটিকেই অতিক্রম করে এগিয়ে গেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ধারণা করা হতো, ফিউশন প্রযুক্তি উন্নয়নে ৩০ বছর সময় লাগবে। স্লথ বলেন, “আমরা দেখিয়ে দেব, এ কথা বলার আর সুযোগ আর থাকছে না। এক বছরের মধ্যেই চমকে দেয়ার মতো কিছু একটা দেখিয়ে দেব আমরা। খুব সম্ভবত এ গ্রীষ্মেই যুগান্তকারী কিছু দেখতে যাচ্ছে বিশ্ব”।

বিজ্ঞানীদের মতে, এটা হচ্ছে একটা রকেটের পেছনে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর মতো একটি মহাজাগতিক ব্যাপার। সাধারণভাবে এমন ঘটনা ঘটলে রকেট নিজেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু এ শক্তিকেই যদি প্রোপালশনের কাজে লাগানো যায়, তাহলে প্রায় আলোর গতির সমপর্যায়ে মহাকাশ ভ্রমণ করা সম্ভব হবে।

খবরঃ সায়েন্সটেক24.কম
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×