somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

THE ARROW AND THE SONG

২২ শে জুন, ২০০৭ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন খারাপের কি কোন সুর আছে....? নাকি তা পুরোপুরি বেসুরো,তান্ত্রিক । যেমন আজকের সময়টা কেমন স্তব্ধ হয়ে কাটালাম । দীর্ঘ সময় টেবিলে বসেছিলাম কিন্তু কোন কাজ করিনি – সময়টা যেন স্তব্ধ হয়ে ছিলো, সামনেও যাচ্ছে না;পিছনেও না ।


সেই ছোটবেলাতেই শেখ সাদীর শিক্ষাটা মাথায় ঢুকেছিলো । যে সম্মান, যে দাওয়াত শুধু পোশাকে বা নামে – সে সম্মান ত সেই পোশাকেরি বা নামেরি প্রাপ্য; তাতে আমার কোন অংশ নেই । আমি কি, সেটা আমার কথা, আমার আচরণ, আমার আমিত্বেই ফুটে উঠবে । আমার প্রকৃত সম্মান, আমার প্রকৃত প্রাপ্তি, আমার মধ্যে যা আছে তাতেই নির্ধারিত হোক ।


ভালো লাগে না ।। এই আমরা, এই শিক্ষিত মানুষগুলোই কেনো মাঝে মাঝে এত অবুঝের মত আচরণ করি – কেনো এতটা কদর্য হয়ে উঠি । ক্লাস নাইনে পড়া হেনরি ওয়াডসওয়ার্থ এর the arrow and the song কবিতার কথা মনে পড়ছে .....

“আমি একটা তীর ছুঁড়েছিলাম শূণ্যে
..... .....
আমি একটা গান গেয়েছিলাম শূণ্যে
..... .....
অনেক অনেকদিন পর,
আমি তীরটাকে পেয়েছিলাম সেইরকমি কোন এক ওক গাছে
আর গানটা পেয়েছিলাম সেইভাবেই, কোন এক বন্ধুর হৃদয়ে ।”


" I shot an arrow into the air,
It fell to earth, I knew not where;
For, so swiftly it flew, the sight
Could not follow it in its flight.

I breathed a song into the air,
It fell to earth, I knew not where;
For who has sight so keen and strong,
That it can follow the flight of song?

Long, long afterward, in an oak
I found the arrow, still unbroke;
And the song, from beginning to end,
I found again in the heart of a friend. "

Henry Wadsworth Longfellow - THE ARROW AND THE SONG

তুমি কোন ভালো কথা বলো, সুন্দর কথা বলো... তা জমা থাকবে অবিকল সেইভাবেই সুন্দর হয়ে আমার কোমল হৃদয়ে । আর তোমার কঠিন, কদর্য রূপটাও জমা থাকবে কঠিনভাবে, আর কোন কঠিন হৃদয়ে; অবিকল ফিরে আসবে তোমার কাছে... তার থেকেও কঠিন হয়ে । তুমি মানুষ, তুমি সুন্দর, তোমার কাছ থেকে সুন্দর আচরণই ত আমি চাইব ।

আমি বুঝি না, কেনো মানুষে মানুষে এত রেষারেষি, কেনো এত অপ্রিয় কথার চালাচালি – ভালোবেসে নাওনা সবাইকে আপন করে; ক্ষমা করে দাও না তাদের সব ভুলগুলোকে ।
আর সব অবিশ্বাসী,কদর্য মানুষকে ছেড়ে দাও তাদের নিজেদের চক্রে, যে চক্রে তারা নিজেরাই একদিন বাঁধা পড়বে কঠিন শৃঙ্খলে ।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×