উড়ে যাবো দূ-উ-উ-র স্বপ্নের কাছে ।
দেখে আসবো তোমার নতুন ঠিকানা ।
তোমার নূতন ভালোবাসা ।।
হয়তো দেখিবো ক্রোড়ে তোমার
খেলিছে দেবশিশু, নির্মল আনন্দে ।।
হয়তো দেখিবো জড়িয়ে আছে
স্বর্গসুখ, তোমার সারা অঙ্গে ।।
হয়তো দেখিবো নববধূ হয়ে
এখনো আলিঙ্গনেই রয়েছো, কনে ।।
সুখেই আছো ।। ভুলেই গেছো ।।
যাক হারিয়ে!!! হারিয়ে যাক!!!
ভুলে থাকা, ক্ষয়ে যাওয়া,
শতচ্ছিন্ন, পুরনো নচ্ছাড়
সব বিকলাঙ্গ, ক্লীব ভালোবাসা ।।
যাক! বিহঙ্গ হয়ে উড়ে যাক,
সব পরাজিত পুরুষ...
ভালোবাসাহীন মরুময় বর্ণিল, নারী হৃদয় থেকে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

