ঈদের এই সময়টাতে কোথাও বেড়ানোর তাড়না মন থেকে এমনিতেই যেনো বুদবুদ হয়ে বেরোয়... । তার উপর আবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের আতিথ্য গ্রহণের ক্রমাগত আহবান সত্বেও নিজেকে ঘরে বন্দী রাখাটা অনেকটা অপরাধের মতই বোধ হয় । তাদের খুশি রাখাটা ত আমার দায়িত্বের মধ্যেই পড়ে ।
কিন্তু তারা ত জানে না, একমাত্র শ্রবণীর আমন্ত্রণ ছাড়া আমি আর কোথাও যাচ্ছি না, নড়ছিও না । যদি শ্রাবণী এসে বলে, চলো! তবেই হাসি মুখে বের হবো, নতুবা নয় । তারা ত এটাও জানে না যে, এই শ্রাবণী আমার এই এক জীবনে আর কখনই আসবে না । আর কখনই আমন্ত্রণ জানাবে না । তবু আমি এই শ্রবাণেরই প্রতীক্ষায় থাকি, যদিও জানি এই প্রতীক্ষা আমরণ, আজীবনের, এই প্রতীক্ষা কভু শেষ হবার নয় । খেয়ালী প্রকৃতি খুব অনবধানতবশতঃ আমার জীবনে একটা ডেডলক বসিয়ে দিয়েছে । আমি নিশ্চিত, শ্রাবণ যখন আমার জীবন থেকে চলে যায়, তখন প্রকৃতি তার দিনান্তে একটা লম্বা ঘুম দিচ্ছিলো । সে জাগরণে থাকলে ভুল করেও এই ডেডলকটা আমার সহজ সাধারণ জীবন যাকে কিনা এক নিমিষেই চিনে নেয়া যায়, সেখানে ফেলতে দিত না ।
আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, তারা ত এত সবের কিছুই জানে না । তারা ভেবেই বসে... আমি হয়ত তাদের এড়িয়ে চলছি, ক্রমশ অলস হয়ে যাচ্ছি । আমি অবশ্য মাথা নেড়ে তাদের হাসিমুখেই বলি.... "আজ আমি কোথাও যাবো না" ।
আজ আমার কোথাও যাওয়া বারণ; আজ যে শ্রাবণ আসবে । শ্রাবণ !
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



