আজকের দিনটি আলাদা, একেবারেই আলাদা । বছরের আর কোন দিন নিয়ে আমার তেমন কোন প্রত্যাশা নেই, কিছু পাওয়ার বাসনা নেই । সংসার সমুদ্রে যখন এই ক্ষুদ্র প্রাণ মাঝির জীবনের ভেলা ভাসছে, তখন সময়ের কোন এক প্রবল ঘূর্ণিতে একেবারে ডুবে যাওয়ার আগে বছরের ৩৬৫ দিন কোন না কোন ভাবে আনন্দ-নিরানন্দে কেটেই যাবে । তা নিয়ে বেশি কিছু প্রত্যাশার নেই; তবে বিশ্বাস আছে - সংসার সমরাঙ্গনে জীবনের অবিচ্ছিন্ন জোয়ার ভাটায় হাবুডুবু খাবো তবু কোন অনিয়ম-দুর্নীতির অতলে তলিয়ে যাবো না । আর তাই এই অল্প প্রাণ মাঝি ভাঙ্গা নৌকো নিয়েও মহাসমুদ্র পাড়ি দিতেও ভয় পায় না। দিনমণির সমুখের দিন নিয়ে এত চিন্তার কি আছে, করুণাময় প্রভুর কৃপা ত সবার উপরেই বর্তায়।
কিন্তু আজকের দিনটির কথা আলাদা । এত গভীরভাবে আর কোন দিন আমাকে আলোড়িত করে না । এই একটি দিনেই আমি শুধু একটু কিছুর প্রত্যাশা করি। একটা কিছু পাওয়ার বাসনা মনের জানালায় পুরো দিনমান জুড়েই ভীড় করতে থাকে । মহাকালের গর্ভে একটি সম্পূর্ণ দিন পুরোপুরি বিলীন না হওয়া পর্যন্ত আমার ভীরু প্রত্যাশাগুলি অপেক্ষায় থাকে ।
আমার শ্রবণেন্দ্রিয় তখন শব্দের অতি অল্প গুঞ্জনেও সাড়া দেয় । মন ভাবে এই ত এসে গেছে । কি কেমন, বলেছিলাম না আসবে; আসতেই হবে । সারাদিনে সেলফোনটি কি বার্তা আনে, কি কথা শোনায় তা নিয়ে আমার আগ্রহের অন্ত নেই । যদিও বাজতে থাকা সেলফোনটি ধরা হয় না; জানি ধরলে শুধু একটি সুখ স্বপ্নের, সুখ কল্পনার সমাপ্তিই শুধু হবে ।
সময় গড়িয়ে গেলেও এই মন একইভাবে সংবেদনশীল থাকে । পূর্ণ উচ্ছাসে গেয়ে উঠা তার আর হয়ে উঠে না ।
বনের পাখিরে কেউ মনে রাখে না, গান হলে অবসান । এই ত এই বছরেও এই দিনটা এই ভাবেই কেটে গেলো । রাত বাড়লে চাঁদের আলোয় আমি আমার ধ্রুবতারাটিকেও আর খুঁজে পাই না ।
খুবই হাস্যকর আমাদের এই খেয়ালী মনের খেয়ালী চলন। বিধাতা যখন তাঁর অসীম ক্ষমতা দিয়ে আমার একটি সীমিত চাওয়া পূরণ করলেন না তখন আর একজন মানুষ কি করে তাঁর সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে আমার এই অব্যক্ত চাওয়া পূরণ করবে ।
বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।