আমার প্রিয় পোস্ট

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

।। মরিবার হলো তার সাধ ।।

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫২

শেয়ার করুন:                   Facebook

যদি পারতাম উঁচু গলায় আবৃত্তি করে শোনাতাম । "অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয় - / আর এক বিপন্ন বিষ্ময় / আমাদের অন্তর্গত রক্তের ভিতরে / খেলা করে / আমাদের ক্লান্ত করে" ।
বুকের ভিতর এত কান্না, এত অভিমান, এত ক্ষোভ, এত ধৈর্য্য জমানো আছে । তবুও নিজেকে পুড়িয়ে নিঃশেষ করেও এমন দুটি ছত্র লিখতে পারি না । নাহলে হয়ত মরে গিয়েও পৃথিবীর বুকে চিরঞ্জীব রেখে যেতে পারতাম । দুটি হৃদয় পোড়ানো ছত্র ।



শোনা গেল লাশকাটা ঘরে
নিয়ে গেছে তারে;
কাল রাতে - ফাল্গুনের রাতের আধাঁরে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হল তার সাধ।


বধূ শুয়ে ছিল পাশে - শিশুটিও ছিল;
প্রেম ছিল, আশা ছিল - জোৎসনায়, - তবে সে দেখিল
কোন ভূত? ঘুম কেন ভেঙে গেলো তার?
অথবা হয়নি ঘুম বহুকাল - লাশকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।

এই ঘুম চেয়েছিলো বুঝি!
রক্তফেনা-মাখা মুখে মড়কের ইদুঁরের মত ঘাড় গুজি
আধার ঘুজির বুকে ঘুমায় িবার;
কোনোদিন জাগিবেনা আর।

কোনোদিন জাগিবেনা আর।
জাগিবার গাঢ় বেদনার
অবিরাম - অবিরাম ভার
সহিবেনা আর -

জানি - তবু জানি
নারীর হৃদয় - প্রেম - শিশু - গৃহ - নয় সবখানি;
অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয় -
আর এক বিপন্ন বিষ্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে
আমাদের ক্লান্ত করে
ক্লান্ত - ক্লান্ত করে;

লাশকাটা ঘরে
সেই ক্লান্তি নাই;
তাই
লাশকাটা ঘরে
চিৎ হ'য়ে শুয়ে আছে টেবিলের পরে।


-আট বছর আগের এক দিন
জীবনানন্দ দাশ


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মরণবিপন্ন বিস্ময়কবিতা ;
প্রকাশ করা হয়েছে: অমানুষআমার ডায়েরিকবিতারাজকন্যা  বিভাগে ।

 

  • ৬ টি মন্তব্য
  • ১২৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৩
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আমার খুব পছন্দের একটা কবিতা। পড়লেই কেমন যেন একটা অনুভূতি হয়!
২. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৪
comment by: রোবট রাজকন্যা বলেছেন:
আমারও । এই রাত দুপুরে তাই এই কবিতা আবৃত্তি করছি(মনে মনে) ।
৩. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ২:১১
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
প্রিয়তে নিলাম, আপনার শুরুর কয়েকটা কথা খুব নাড়া দিয়েছে।

শুভেচ্ছা রইল।
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

এটা লেখার আগে কালকে ভীষণ মন খারাপ ছিলো । তাই প্রিয় কবিতার পংক্তি আউড়াচ্ছিলাম । ব্লগটা ছিলো বলে রক্ষে ।

৪. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০০
comment by: কঁাকন বলেছেন: প্রিয় কবিতা

ভালো থাকুন
২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন:
ধন্যবাদ । আপনার জন্যও শুভকামনা রইলো ।

 



 


"ভালোবেসে সখি নিভৃতে যতনে, আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে... আমার পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৬১৩৮