আমার প্রিয় পোস্ট
- মেহেরজান আছে!! কিন্তু রুমিকে নিয়ে সিনেমা নেই!! (Rumi - The Legend) - জিকসেস
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা - সামদ
- অন্য অলিম্পিক - নুশেরা
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- ভেবে চিন্তে তো সিদ্ধান্ত নিয়েছেন, কতটুকু ভেবে চিন্তে ? - রাগ ইমন
- ~*~ শুভ নববর্ষ ২০১০ ~*~ - ~স্বপ্নজয়~
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- অলৌকিক সংখ্যাতত্ত্বের ব্যবচ্ছেদ বা সংখ্যাতাত্ত্বিক মিল সন্ধানের প্রকৃতি ও মানদন্ড - মাসুদুল হক
- ঈদ স্পেসাল এসো রান্না শিখি (কঁাকনা নয় পাক্নার উপস্থাপনায় এবং রোবোট নানার রান্নায়) - কঁাকন
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- ঐ নতুনের কেতন উড়ে.....!!! - মানবী
- গতানুগতিক বর্ষপূর্তি পোস্ট - কঁাকন
- গৌরাঙ্গ নামা- বাংলাদেশে সংখ্যালঘুর পরাজয় - রাসেল ( ........)
- আসুন ব্লগ নিয়ে নষ্টালজিক হই
- একরামুল হক শামীম
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- ব্লগীয় টেমপ্লেট




- রেজওয়ান শুভ
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ছাওয়াল ও জওয়াব ৫ : অদৃশ্য জগত - বিপ্লব০০৭
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- প্রিয় নাজমুল এবং সাঁঝবাতির রুপকথা, কিছু অনুচ্চারিত প্রশ্নের উত্তর! - ক-খ-গ
- ছাওয়াল ও জওয়াব ৪ : বক্রপথে শয়তানের কুমন্ত্রণা - বিপ্লব০০৭
- বাংলাদেশ ক্রিকেট দল - আগাগোড়া পুরোটাই গলদপূর্ণ, Massive Reconstruction এর প্রয়োজন - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- বিয়াক্কল মুভি পরিছাগল (ফান পুস্ট) - অনীয়ম
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ওরা আমাদের সন্তান, উটের জকি নয়!
- লাল দরজা
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
এলোমেলো কথাবার্তা, অবাস্তব ভাবনা-চিন্তা ১: তবুও আশায় থাকি, তবুও স্বপ্ন দেখি
১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৪
সব মানুষের না হলেও, কত মানুষের জীবনেই কত দুঃখজনক ঘটনা থাকে আমরা জানিনা।
যে মানুষটা মিছিলে আপনার বিশ্বস্ত কমরেড, সে আবার আপনার সবচেয়ে কাছের বন্ধুও। হঠাৎ এক বিচিত্র দুপুরে জানতে পারলেন সে খুন হয়েছে পয়েন্ট ব্ল্যাংক রেন্জের গুলিতে। চোখ ফেটে কান্না আসতে চায় কিন্তু চোখের পানি কখন শুকিয়ে গেছে। আশা করেন, ধরা পড়বে খুনী। মেধাবী সহপাঠী, সতীর্থরা চারদিক কাঁপিয়ে উঠবে- এমন আশায় বুক বাঁধেন। যতটুকু আশা, ততটুকুই আশাভংগ। সহপাঠী, সতীর্থরা হত্যার বিচারের দাবীকেও নোংরা পলিটিক্স বানাতে দ্বিধা করেনা। মানুষের বিচিত্র চেহারা দেখেন। দিন যায়। মাস যায়। মাস গড়িয়ে বছর। বছরের পর বছর। হ্ত্যার বিচারের যে কোন দাবী ছিল এটাই সবাই ভূলে যায়। হয়ত আজো কাঁদেআপনার বন্ধুটির মা-বাবা-ভাই-বোনেরা। আপনার বুকটা ভারী হয়ে আসে কোন নির্জন রাতে। অথবা ব্যস্ত এক দুপুরে। মনের ভিতর কে যেন বলে, একদিন ঐ খুনী নিশ্চয়ই সাজা পাবে। এ জীবনে, অথবা আরেক জীবনে।
একটি শিশু। সদ্য কথা শিখেছে। বাড়ির প্রথম শিশু। সবার আদর-ভালবাসা সব তাকে ঘিরে। একসময় জানা গেল সে ভূগছে মস্তিষ্কের জটিল অসুখে। পৃথিবীর সব চিকিৎসা, সব চেষ্টাকে বৃথা প্রমাণ করে একদিন সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল অন্য পৃথিবীতে। চার বছরের সন্তানের মৃতদেহ হয়ে উঠে পৃথিবীর সবচেয়ে বড় ভারের নাম। তবু একসময় জীবন স্বাভাবিক হয়ে ওঠে। সেই বাবামার ঘর আলো করে আসে আরো সন্তান।
আবার শুরু হয় স্বপ্ন দেখা। আশা করা।
শুধু কি এরাই, যে বাবামা তার একমাত্র সন্তানকে হারান তার ১৮ বছর বয়সে তারাও একসময় শুরু করেন স্বাভাবিক জীবন যাপন করা।
আডডায় যাকে দেখেন সবচেয়ে উঁচু গলায় হাসতে, ভাবেন সে খুব সুখী। সে জানেনা তার মৃত্যর পর তার পংগু সন্তান টির ভার কে নেবে? তবু সেও স্বপ্ন দেখে।
পেশাগত জীবনের শেষ দিক। পুরোপুরি ব্যর্থ একজন মানুষ আপনি। তবু মনে করেন, একদিন একটা অন্যরকম দিন আসবে। জীবনে সফলতার মুখ দেখবেন। শেষ হবে অবিচারের পালা। আপনার বহু বছরের অমানুষিক পরিশ্রমের যোগ্য প্রতিদান পাবেন।
মানুষের জীবনই তাই। শুধু স্বপ্ন দেখে যাওয়া, শুধু আশা করে যাওয়া। এছাড়া যে আমাদের বাঁচার আর কোন উপায় নেই।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: মন খারাপের কি দেখলা, খালিতো আশার কথাই বললাম।
সাদা কাগজ বলেছেন:
সুন্দরইচে
সাদা কাগজ বলেছেন:
+
লেখক বলেছেন: আপনি তো আমারে খালি মাইনাস দেন
শাওন৩৫০৪ বলেছেন:
খাইছে এতো দু:খ দুখ কেন?আমার ও দু:খ দুখ অবস্থা.....রেস্তোরা দুরে বিধায় হাইটা যাইয়া খহাইতে মন্চাইতাছে না....এই জন্য মনের দু:খে স্যাড ছিনেমা দেখলাম
সুন্দর কইরা লেখা ।
লেখক বলেছেন: ধন্যবাদ
কাক ভুষুন্ডি বলেছেন:
যাঃ শ্লা। আশার কথা কেউ এম্নে আমার্মতো হতাশাবাদীর স্টাইলে লেখে নিকি?আমি তো পুর্রাটা জুইড়া হতাশা আর বিষণ্ণতা দেক্তেসি
চৌখ খারাপ হৈয়া গেসেগা মনেহয়
লেখক বলেছেন: সবচেয়ে হতাশাগ্রস্ত মানুষটিও আশায় মন বাঁধে। স্বপ্ন দেখে। এটাই বলতে চেয়েছি। বোঝাতে না পারলে সেটা আমার ব্যর্থতা।
মানবী বলেছেন:
"মনের ভিতর কে যেন বলে, একদিন ঐ খুনী নিশ্চয়ই সাজা পাবে। এ জীবনে, অথবা আরেক জীবনে।"ধন্যবাদ রোবোট
+
লেখক বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম।
লেখক বলেছেন: আছি ভালই। আপনাকে মিস করি আমি ও আমার মত আরো অনেকে। ব্লগে নিয়মিত হলে খুশী হব।
হক মাহবুব বলেছেন:
'মানুষ তার আশার সমান বড়' কথাটি একজন বিখ্যাত ব্যাক্তির। আশাতেই মানুষের বসবাস। আপনার মনের আশা, আমাদের সকলের মনের আশা । প্রবচন (যায় দিন ভাল, আসে দিন খারাপ) উল্টো হয়ে আসুক আমাদের সকলের জীবনে।
সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: লেখাটার অনুপ্রেরণার উৎস এ ব্লগের কিছু অসাধারণ মানসিক শক্তিধারী মানুষ। তাদের মত হতে চাই।
~স্বপ্নজয়~ বলেছেন:
একটি শিশু। সদ্য...... চার বছরের সন্তানের মৃতদেহ হয়ে উঠে পৃথিবীর সবচেয়ে বড় ভারের নাম।সহ্য করতে পারছিনা কথাগুলো, লগআউট করলাম এখনকার মত, মন খারাপ করে দিলেন অনেক।
লেখক বলেছেন: জীবন বড় কঠিন। তবুও জীবন কেটে যায়।
তনুজা বলেছেন:
খুব ভাল লেগেছে --খুউব
লেখক বলেছেন: ধন্যবাদ
জানজাবিদ বলেছেন:
"মানুষের জীবনই তাই। শুধু স্বপ্ন দেখে যাওয়া, শুধু আশা করে যাওয়া। এছাড়া যে আমাদের বাঁচার আর কোন উপায় নেই"-------------কথা সত্যি।
লেখক বলেছেন: হুমম। পড়ার জন্য ধন্যবাদ।
েজবীন বলেছেন:
লেখাটা ভালো লাগছে........ধন্যবাদ ....
আশা করি সামনে থেকে লিখতে পারিনা বলে আলসেমি'র অজুহাত দেখাবেন না.....
লেখক বলেছেন: সময় পাইনা ভাই। চাকরী, সংসার। আর টাইপিং স্লো
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














