আমার প্রিয় পোস্ট

১টি মিনি ব্লগাড্ডা সংক্রান্ত ধন্যবাদমূলক পোস্ট

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২

শেয়ারঃ
0 0 0

দেশে এসেছি ৩ সপ্তাহের বেশী। যাবার সময়ও হয়ে গেলো। মূলত আমার সাথে আলাপ পরিচয় করার জন্য একটা গেট টুগেদারের ব্যবস্থা হলো আজকে বুয়েট ক্যাফেতে। অনেকেই আসলো। কাকভূষুন্ডি, তনুজা, রেজোয়ান শুভ, ফারহান, মেহরাব, এপু, মুক্ত বয়ান, বোহেমিয়ান কথকথা, অদ্রোহ, শিট সুজি, রোহান, হিমালয়, লংকার রাজা, নাহিন, সিউল, আরিফুল তুহিন, আমড়া কাঠের ঢেকি... কত নাম বলবো। আমি জানি অনেকের নাম বাদ পড়েছে। (আড্ডার এক পর্যায় গোপন জরীপ করে ২০ জনের বেশী পাইলাম)। ইচ্ছে থাকা স্বত্তেও আসতে পারেনি ক-খ-গ, রাকিব, শামসীর, শয়তান। অনেকের নামপরিচয় জানলাম।

আড্ডার বিষয় ব্লগের প্যাচাল, দেশের রাজনীতি, বু্যেটের বদনাম, পেশাগত পরিকল্পনা কিছুই বাদ ছিলো না। তবে বুঝলাম আমি অনেক বুড়া, অথবা এরা সব পোলাপাইন।

আডডার ব্যবস্থা করার জন্য কাউয়া, মুক্ত, তনুজা, এপুকে বিশেষ ধন্যবাদ। এরকম একটা কিছু করার জন্য কাউয়া ৩ সপ্তাহ ধরে লেগে আছে। কচ্ছপের মত কাউয়াও যে কোন কিছু ধরলে ছাড়ে না, তা জানতাম না। এই ছেলের হবে। বুয়েটে প্রায়ই ব্লগাড্ডা করে মুক্ত প্রমাণ করেছে, ও বর্ন ম্যানেজার। ওকে যাতে পাশ করার পর সরাসরি ম্যানেজার পদে চাকরি দেয়া হয় এ ব্যাপারে ওর ভবিষ্যত এম্প্লয়ারের কাছে আকুল আবেদন জানায় রাখলাম।

মানুষের সবচেয়ে দামী/দুর্লভ রিসোর্স হল সময়। আমি ছুটিতে, আর কেউ তো না। আমার সময় আছে, অন্যদের নেই। সবাইকে ধন্যবাদ চাকরী/পড়াশোনা/সংসারের মাঝে সময় বের করার জন্য। কোনতো দরকার ছিলোনা। কোন কারণ না থাকলেও কিছু মানুষ হঠাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী করে, এটাই মনে হয় কমিউনিটি ব্লগিংয়ের মজা।

 

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: :)

২. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
ফারহান দাউদ বলেছেন: " আমার সময় আছে, অন্যদের নেই।"
তীব্র প্রতিবাদ, আপনি যাওয়ার পরে আমরা আরো ১ ঘণ্টা ছিলাম। :) আপনি থাকলে সারারাতই থাকতাম, হেহেহে।:)
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: পোলাপাইন মানুষ হৈলনা।
র‌্যাগ শেষ করে আমার ক্যাফেতে সারারাত আডডা পিটাইসিলাম।

৩. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৩
অদ্রোহ বলেছেন: খেলা ,ব্লগ ,সেন্সর্ড ,আনন্সেন্সর্ড এমন কোন বিষয় কি বাদ পড়ছে যেটা নিয়ে আমরা আড্ডা দিই নাই ? :) ,মনে হয় না ...।

যাই হোক ,রোবটাঙ্কেলকে দেখে বুঝলাম ওনার নিক পুরোপুরিই সার্থক ;)
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: খেলার বিষয়টা পোস্টে বাদ পড়েছে।

আমি তোমাদের সাথে কোন আনন্সেন্সর্ড বিষয়ে আড্ডা দেইনাই। সিরিয়াস ডিসক্লেইমার। মানইজ্জত নিয়া টানাটানি। শেষ লাইনের খুশী হব না, মাইন্ড করবো, বুঝতে পারছি না।

৪. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮
অপরিচিত_আবির বলেছেন: ফারহান ভাইয়ের প্রতিবাদে ডিটো ... আড্ডা মারতে কখনোই আপত্তি নাই শীত গ্রীষ্ম সুনামি ক্লাস টেস্ট সোয়াইন ফ্লু কোন কিছূকেই বেইল দেওয়ার টাইম নাই আড্ডার সময়ে। দারুণ সময় কেটেছে আর সেজন্য আয়োজক বিশেষ করে মুক্ত দাকে আমার ডাইনিংয়ের ফ্রেশ ধইন্যা।

@অদ্রোহ ঐসব বলতে হয় না ;)
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: আসার জন্য ধন্যবাদ

৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০
হাসান মাহবুব বলেছেন: আমাকে কেউঈঈঈই জানাইলোনা! আপ্সুস :((
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: আমি কিন্তু আমার পোস্টে কালকে বলসিলাম। নেক্সট টাইম। তোমার সাথে যোগাযোগের উপায় কি?

৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ইস, আমি পুরোপুরি মিস করে ফেললাম এবারেরটা :(:(

খুব ইচ্ছে ছিলো রোবোটিক ব্যাপারস্যাপার গুলো দেখবার।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: আবিরের সাথে একমত। তোমার নাম আসছিলো। যাদের মিস করা হ্য়ছে তাদের মধ্যে তোমার নাম ছিলো

৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০
অনন্ত দিগন্ত বলেছেন: ব্লগাড্ডার ছবি কৈ ? ... আগের বুয়েট আড্ডার ও ছবি কেউ দেয় নাই ... এইটা কিন্তু ঠিক না X((
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: আমরা মূলত বিশৃংখলা সৃষ্টিকারী ব্লগার। এ মুখ দেখাতে লজ্জা পাই

৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
অপরিচিত_আবির বলেছেন: @সাদাত ভাই, আপনিই শুধু মিস করেন নাই, আমরাও আপনাকে মিস করছি।
৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৯
সিউল রায়হান বলেছেন: আড্ডাটা চরম ছিল :) এতগুলো অচেনা মানুষের সাথে পরিচিত হওয়া প্লাস পরিচিতদের সাথেও দেখা হওয়া পুরাই সোনায় সোহাগা যাকে বলে...... এরকম মিনি আড্ডা প্রতি মাসে হোক !:#P !:#P

@ সাদাত ভাইয়া:

আপনাকেও মিস করলাম ভাইয়া :( তবে ব্যাপার না, আবার যখন আসবেন আমরা সবাই হাজির হয়ে যাব :) :)
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: সেটাই। আড্ডাবাজি আরো বেশী করা গেলে ভালো হত।

১১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২২
অদ্রোহ বলেছেন: শেষ লাইনের খুশী হব না, মাইন্ড করবো, বুঝতে পারছি না।


ইয়ে ,ব্যাপারটাকে কম্পলিমেন্ট হিসেবেই ধরে নিন ;) ।আর আনন্সেন্সর্ড বিষয়ে আপনি ছিলেননা এই ফতোয়া দিয়ে আপনাকে দায় হতে অব্যাহতিও দিলাম :P
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: হুমম

১২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৬
মুক্ত বয়ান বলেছেন: যাদের নাম বাদ পরেছে। :( :(
সীমান্ত আহমেদ
সিউল রায়হান
অপরিচিত আবির
মিলু

আরো আসার কথা ছিল:
সিজার ভাই'র

কিছুক্ষণ আগেই রোহান ভাইয়ার সাথে কথা হল। উনি এইরকম একটা পোস্টের কথা বলছিলেন। আপনাকে ধন্যবাদ পোস্টের জন্য।
যারা যারা এসেছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আসতে পারেননি, তাদের আগামী কোন সময় আসার আমন্ত্রণ।
আর, ইস্পিশাল ধইন্যাপাতা আমাগো খা্ওয়ন-দাওয়নের বিল দেওয়ার লিগ্গা। :)

তয়, আপনের কম্প্লিমেন্টে বড়ই শরমিন্দা!!! :``>> :``>>
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: সিউলের নাম এ্যাডানো হয়েছে পরে। আবিরের নাম তো লেখার সময় মনে ছিলো, মিস হৈলো কেমনে? সিজার, সীমান্তরটা মিস হৈসে।

বুয়েট ক্যাফের বিলের কথা বলে লজ্জা দিও না। বু্য়েট ক্যাফেতে এখনো শায়েস্তা খানের আমল চলে।

রোহানের পোস্টের আশায় রৈলাম। লিংক দিয়ে যেও। অন্যদের পোস্টে কম যাওয়া হয়। সেলিব্রেটি হয়ে যাচ্ছি মনে হয়। (ভাব ধরার ইমো হবে)

১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৮
অদ্রোহ বলেছেন: ও হ্যাঁ ,পদোন্নতি ;) পাওয়া আমাদের মুক্তদা মোটামুটি লম্বা মানুষ ,এরকম আড্ডা আয়োজনের জন্য ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবনা ;)
১৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪১
ফারহান দাউদ বলেছেন: হ, কালকা এইদিকে একটা ভাইভা আছিলো, ভাবসিলাম একবারে আড্ডা দিয়া সকালে ভাইভাতে যামু, তা পুলাপান থাকলো না, হেহেহে।:)
১৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
মুক্ত বয়ান বলেছেন: @অদ্রোহ: পুঁচকা পুলাপাইনেরা বেশি বাইড়া যাইতাছে। তাগোরে সমূলে মাইলাচ!!! /:)
১৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
মুক্ত বয়ান বলেছেন: @ফারহান ভাই: থাকতেন, আম্রা তো রাজিই আছিলাম। খালি আপনের স্কুলমেটই তো বাগড়া দিয়া দিল!!! ওনার নাকি শীত লাগতাছিল। :( :(
যাউক্গা, কাল যদি কাজ-কাম না থাকে, আইলে আওয়াজ দিয়েন, আইসা পরমু। :)
১৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হাহাহা মামা থ্যাংকস তো আপনারে - আপনি না বললে এই এতগুলো মানুষের সাথে আমার দেখা হওয়ার চান্স ই ছিলো না । আমি তো ব্লগ আড্ডায় যাই না :)

---
@ সবাই , আজকের রসালোর মলাটের পরের পেইজে একটা মোবাইলের ছবি আছে । সেইটার ডিজাইনের নাম দেখে ডরাইছি । সবার দেখা উচিত মনে হয়
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫১

লেখক বলেছেন: আমি দেখসি। ডিজাইনারের নাম আমিও দেখসি। আমিও ডরাইসি।

১৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমি তোমাদের সাথে কোন আনন্সেন্সর্ড বিষয়ে আড্ডা দেইনাই।

মামা আবার সিরিকাস হৈয়া যাইতেছে :|
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: মানইজ্জত নিয়া টানাটানি হৈলে সিরিয়াস না হয়া কৈ যাই?

২০. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৬
দ্রীঘাংচু বলেছেন: আপ্নের মোচ্থাক্বো আমি স্বপ্নেও ভাবি নাই ;)
আপ্সুস ক্যাম্রাডি লৈয়া যাইনাই :( ফটুকো তুল্তারিনাই :( চ্রমাপ্সুস :(
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: আমার মোচের কথা আগে বলি নাই। ছিক্রেট।

একটা ডিজিটাল ক্যামেরায় আরিল-জানার ছবি দেখলাম মনে হয়। ক্যামেরায় কি ফিল্ম ছিলো না? না ঐ ক্যামেরায় সবার ছবি উঠে না? (মাথা চুলকানির ইমো হবে)

নাকি আমি ভূল দেখসিলাম

২১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক অনেক অনেক ভাল লেগেছে । সবার শেষে গিয়েছি , একটা সময় মনে হয়েছিল বুঝি যেতেই পারব না , যেতে না পারলে চরম আফসোস হত ।

ব্লগের রোবট নিকের আড়ালের মানুষটাকে অনেক ভাল লাগল । ভাল লাগত যদি আরও অনেকটা সময় আড্ডা দেয়া যেত ।

মুক্ত , আবির , অদ্রোহ :

তোমরা চাইলে পরে একসময় মেগা আড্ডা দিতে রাজি আছি , অনেক রাত পর্যন্ত , আড্ডা শেষে অনেক রাতে স্টারে যাবার ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে উঠল হঠাৎ। কেউ রাজি টাজি আছে , নাকি সবাই টায়ার্ড হয়ে যাবে ? :)
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:২৯

লেখক বলেছেন: মেহরাব
ফারহানের কাছ থেকে আমার ইমেইল নিও। ও তোমার নাম ও লেখার সাথে চেহারার কোন মিল পাইলাম্না। :)

২২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪১
মুক্ত বয়ান বলেছেন: @মেহরাব ভাই: আপনে বিশ্বাস কর্বেন?? আমি ভাবছিলাম, তনুজা দি আর এপু দি'রা চলে যাওয়ার পর, রোবট ভাইসহ সবাই মিলে আড্ডা দিয়ে স্টারের কথাটা তুলব। এমন কি রোবট ভাই চলে যাওয়ার পরও মনে হল, প্রস্তাবটা দেই। কিন্তু, আপনার ঠান্ডা লাগতেছে বললেন আর ফারহান ভাই'র কোথায় জানি ইন্টারভিউ। তাই আর কিছু বলি নাই।
আপনারা রাজি থাকলে, আমদের কোন সমস্যা নাই। একদিন সবাই অফিস শেষ করে সারা রাত ধরে আড্ডা দিয়ে রাত-বিরেতে ঠাটারি বাজার। খেয়ে দেয়ে আবার আড্ডা। ঘুমাতে ঘুমাতে ভোর।
দিবেন নাকি?? খালি আওয়াজ দিবেন।
২৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫১
সাইফুর বলেছেন: সেদিন কথা বলে অনেক ভালো লাগছে :)

২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: হুমম। পরে আবার যোগাযোগ হবে।

২৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৮
ভাঙ্গন বলেছেন: ব্যস্ততা আমাকে দেয়না অবসর তাই বলে ভেবোনা আমায় স্বার্থপর...

...শুভেচ্ছা ও শুভকামনা।
২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: রোকসানা আপা ভালো আছেন? :)

২৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬
শয়তান বলেছেন: স্যরি কথা দিয়াও না আসতে পারার জন্য ।হাই বিপি কালকে থিকা । পুরা বেডরেষ্টে আছি ঔষদ খাইয়া ।

২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: এখন কি অবসথা? আপনার সাথে দেখা হলে ভালো লাগতো। (আড্ডায় নিজেকে এত বুড়া মনে হত না)
ফোনেতো কথা হলো। আপনার কথায় অনুপ্রাণিত হয়ে সবাইরে দেখা দিলাম।

২৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০০
নুশেরা বলেছেন: pulapander jonno apner sathe 10kg chocolate disilam, disen to thikmoto?
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৪

লেখক বলেছেন: কাস্টমসের লোক নিয়ে নিলো। বল্ল তোমার কেকের রেসিপি যেমন জীবন্নাশক, চকলেটরেও বিশ্বাস নাই।

২৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৬
দ্রীঘাংচু বলেছেন: আপ্নেরেই খুজ্তেছিলাম নুশেরান্টি।
আপ্নের দেওয়া লেটেস মডেলের মুপাইল, নেটবুক, কেজি কেজি চক্কেট কিস্যু পাইনাই :(
২৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৪
সীমান্ত আহমেদ বলেছেন: adda diya kalke vallagse. robot vai mehrab er sathe serious alochona suru korai (career bisoyok) nijeke opangteo mone hoitechilo. tai unar sathe temon kore adda deya hoilo na. kalker adday late koirai miss hoya geche. mehrab na jawor dhanday chilo. onekta amar chapachapitai jaite raji hoiche.
vaiya apni choila jawor por o amra onekkhon chilam. adda sararat cholleo temon somossa chilo na amar...........
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: অপাংক্তেয়- এইটা কি বললা? তুমি যদি চোর-ডাকাত-খুনী-রেপিস্ট-রাজাকার হও তাইলে অবশ্য আলাদা কথা।
আমি কিন্তু বুয়েটে খুব খারাপ স্টুডেন্ট ছিলাম। তবে এ্যামেরিকায় সেই ঐতিহ্য বজায় রাখতে পারিনাই। মেহরাবকে শুধু জানা কয়টা কথাই বলছিলাম। বিরাট কোন কিছু বলি নাই।

২৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭
রোহান বলেছেন: এতোক্ষন পরে আইয়া এই পুষ্টের খপর পাইলাম... আমারে মাইনাস...

পরথম কথা হইলো সিউলরে দেইখা শোকাহত হইছি... পান্ডার ফটুর লগে মিল নাই... পান্ডার ফটুডা বরং আমার নাইলে আমড়ার লগে বেশী চলে ;) আমড়া এর সবগুলা নিক হের লগে মিল্লা যায়... কি আজব...

রোবুট নানারে থেন্কু বিল দিয়া দেওনের লিগা... তয় বুয়েট ক্যাফে না হইয়া ইসটারের বিল হইলে নানা কি দিতো কিনা সেইটা একখান প্রশ্ন হইতারে... বুয়েটের হল থিকা ক্যাফে সবখানেই শায়েস্তা নানার ব্যাপক ছাপ দেখা যায় =p~

তয় এই পুষ্টে মাইনাস... নুশেরাপু আপনার কাছে এক বস্তা চলকেট আর লগে কাউয়ার লিগা মুপাইল আর নেটবুক পাঠানির কথা আছিলো... হেই নেটবুক আবার আমি কাউয়ার থিকা সিস্টেম করণের ধান্দায় আছিলাম... তয় কাইলকা খপর পাইলাম রোবুট নানা এগুলান কাস্টমসের নাম কইরা নিজে হাপিস কইরা দিছে... আফসুসের উপরে আফসুস, এহেন কর্মকান্ডের লিগা নানার ভ্যান দাবী কর্তাছি ;)

মুক্তরে নিয়া কিছু একটা না বললেই না... আয়োজনের লিগা থেন্কু... পুলাডার সামনে বয়াপক ভবিষ্যৎ... অদূর ভবিষ্যতে আমরা নতুন একজন শক্তিশালী ড়েছিডেন্ট ম্যানেজার পাইতে যাইতাছি মুনে কয় ;)
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: লেখক গিফ্ট বিষয়ক কোন মন্তব্যের উত্তর দেবেন না।

৩০. ২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬
সোহায়লা রিদওয়ান বলেছেন: "আড্ডা" জিনিশটা এতো পছন্দ করে কেন সবাই ?
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪২

লেখক বলেছেন: নাজমুল আহমেদ বলেছেন: আড্ডা দেওয়া খুব খ্রাপ

৩১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০২
নাজমুল আহমেদ বলেছেন: আড্ডা দেওয়া খুব খ্রাপ :(
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৮

লেখক বলেছেন: হ

৩২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৮
অদ্রোহ বলেছেন: নুশেরাপুর চকোলেট আমরা ক্যান পাইলামনা ,

ক্যান ? ক্যান? ক্যান ? :(( :((

কতৃপক্ষের জবাব চাই ।
৩৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫
জেরী বলেছেন: আড্ডা দেওয়া খুব ভালু:)
৩৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২১
বোহেমিয়ান কথকতা বলেছেন: কালকের আড্ডা আসলেই সিরাম ছিল। B-) B-)

বিল দেওনের লেগা আপ্নেরে ধইন্যা পাতা :) আর আয়োজনের জন্য মুক্তকে ( নতুন ড়েসিডেণ্ট এবং "সামু রক্স" এর বয়ানদাতা! ;) )

(কাল আবার আড্ডা থেকে এক গায়ে হলুদ এ গেছিলাম । বাসায় পৌছে আর সামু তে ঢোকা হয় নাই। তাই এই পোস্টে আসা হয় নাই )
@মেহরাব ভাই আমি রাজি সারা রাতের আড্ডা দিতে ।
@সাদাত ভাই আপনাকে মিস করছি আমরা । :(
@ফারহান ভাই ভাইভা কেমুন হইছে?
@হামা ভাই আমি আপ্নের কথা জিগাইছিলাম। আয়োজকরা কইতারে নাই! ওগো মাইর দেন!!!
নাহিন ভাই কে মাইনাচ! তাড়াতাড়ি ব্যাক করার জন্য! /:)
৩৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৯
ফারহান দাউদ বলেছেন: নানা রকমের সিক্রেট ফাঁস হইতাসে, চকলেট যে রোবট ভাই গাপ করে দিসেন এইটা খুবই মারাত্মক অভিযোগ, কাউন্সিল বসায়া বিচার করার মত। :|

কোন এক বিষ্যুৎবার, বা আরো ভাল হয়, শুক্রবার রাতে বসতে পারলে, আমার কোন সমস্যা নাই। পরে সেইটার পুস্ট দিয়া অনুপস্থিতদের গা জ্বালানো হবে। :)

মুক্তরে বুয়েটের "ড়েসিডেন্ট" পদবী দেয়া যাইতে পারে আনুষ্ঠানিকভাবে, এই বাবদে ঐ নৈশ আড্ডার দিন একটা ক্রেস্ট হস্তান্তর করা যাইতে পারে।

অফটপিক: বোহেমিয়ান, ভাইভাতে গল্পগুজব কইরা ছাইড়া দিসে, কেমন হইসে বুঝার উপায় নাই।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪২

লেখক বলেছেন: ভাইভায় কি গল্প করলা, বলো শুনি।

৩৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৪
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আড্ডাতো ভালই হইছে মনে হয়।
রোবট নানা যে সবতে বুড়া এইটা আবার নতুন কি!
২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া ও বুড়াকে বুড়া বলতে নাই

৩৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৫
মুক্ত বয়ান বলেছেন: মানুষজনে খুব খ্রাপ!! /:)
কই যে যাই?? :-/
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: মুক্ত বয়ান বলেছেন: মানুষজনে খুব খ্রাপ!! কই যে যাই??


ক্যান গুলশানে নতুন অফিস

৩৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭
লংকার রাজা বলেছেন: ভাইজান কি দেশে এখনো?কেমন আছেন?
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: উহু

আছি মোটামুটি

অক্ষরের পোস্ট পড়ে মন খারাপ হোলো

৩৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৪
সহেলী বলেছেন: বুয়েটের ব্যাপার স্যাপার --- আমরা তো আর বুয়েটের না ।
মাইনাস.....................................................................

দেশে বেড়ানো আনন্দময় হোক ।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: এপু, রোহান, কাউয়া এরাতো কেউ বুয়েটের না। ইচছে থাকলেও যারা আসতে পারেননি তারাও কেউ বুয়েটের না। সুতরাং যুকতি খাটেনা। পুরো প্রোগ্রামটাই ১দিনের নোটিসে করা। আয়োজকগুলা কাজের আছে।

৪০. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩২
মুক্ত বয়ান বলেছেন: সহেলী আপু কি কিঞ্চিত খুঁচা দিলো নি?? :-/
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: বুঝলাম না খোঁচা দিলো কিনা।

৪১. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ধন্যবাদ। আমিও ছিলাম কেউ দেখেনি! :P
২৮ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: নিক বুঝি দেখা যায়?
বলসিইতো অনেকের নাম বাদ পড়েছে।

৪২. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪৭
শাওন৩৫০৪ বলেছেন: সবাই কি রকম মজাদার কৈরা আড্ডায়রে....আপ্সুস.....
২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৫১

লেখক বলেছেন: তুমিও আসার আগে আওয়াজ দিও। সবাই বিলাই দেখতে ছলে আসবে।

৪৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: এই পুস্ট অনেকদিন পর দেখলাম :|

চকলেট হাপিস করনের লিগা আপনেরে মাইনাস /:)
৪৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আর হ্যা সিউল ভাইরে দেইখা আমিও হতাশ হইছি :(

কাউয়া আর রোহান ভাইরে ফডু থিকাই চিনছিলাম। তনুজা আপু যে এক্স-বুয়েট এইটা জানতাম না। তবে সবচেয়ে মজা পাইছি সিউল ভাই, আবির ভাই আর অদ্রোহ ভাইএর সাথে গল্প কইরা। আমি ভাবতাম এরা খুব ভাবগম্ভীর হবেন (যেহেতু বেশিরভাগই সিরিকাস পোস্ট করেন ;)) কিন্তু দেখার পরপরই বুঝলাম এরা সেইরকম মানুষ!

বোহেমিয়ান ভাই আর মুক্ত ভাইএর সাথে আগে থিকাই পরিচয় ছিল... ফারহান ভাই এর সাথে কথা বইলা মজা পাইছি। আরেকজন মজার পাবলিক হল শুভ ভাই। আর লংকার রাজা তো পুরাই বড় ভাই। ;)

নাহিন ভাইয়া আগে আগে চইলা গেল /:) উনারেও মাইনাস

এত কম সময়ের মধ্যে যারা আসতে পারছেন, আর যারা পারেন নাই সবাইকেই ধন্যবাদ.... আর আয়োজকের প্রতিও! সামু রক্স ;)
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০১

লেখক বলেছেন: রোহান/তনুজার লেখার সাথে চেহারা মিলসে। লংকার রাজারও মিলসে। কাউয়ারা ছবি আগে দেখসিলাম। ফারহানের আরো ভাবগম্ভীর আর মেহরাবের আরেকটু লালটু মারকা চেহারা হবে ভাবসিলাম

০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯

লেখক বলেছেন: তোলা হয় নাই :(

৪৬. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৮
হিমালয়৭৭৭ বলেছেন: যদিও আড্ডায় আমিই মনে হয় সবচেয়ে নীরব পার্টিসিপান্ট ছিলাম, তবুও ভাল লেগেছে সবাইকে দেখে। কথা বলাটা আমার জন্য বিরাট সমস্যা, আমি আসলে মনোযোগী শ্রোতা হিসেবেই স্বাচ্ছন্দবোধ করি, আর ফাকতালে একটু-আধটু পর্যবেক্ষক।।। আশা করি, আবার কোন একদিন আড্ডা হবে।।।।
০২ রা জানুয়ারি, ২০১০ ভোর ৪:১২

লেখক বলেছেন: সবচেয়ে নীরব পার্টিসিপান্ট ছিলা কথা সত্য। তবে একটা পোস্ট দিতে পারতা, তবে আমি নিয়ম ঠিক করে দিবো। (মনে আছে- তোমার গল্প লেখার নীতিমালা)
তোমার ডাবল চা খাওয়নের স্বাক্ষী হয়া ভালো লাগসিলো

৪৭. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১০:৩১
বোহেমিয়ান কথকতা বলেছেন: মামা আমার একটা লেখাও পড়েন নাইক্কা :((
আমার লেখার সাথে ফেইস এর কিরাম মিল আছে কন দেহি :((
০২ রা জানুয়ারি, ২০১০ ভোর ৪:১০

লেখক বলেছেন: লেখা পড়সি তোমার। কানদনের কিসু নাই। সমস্যা হৈলো তোমার চেহারা ভূলে গেসি। গাইল দিলে দিতে পারো। তবে তোমরা অন্য দিকে বসছিলা।

০২ রা জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৩

লেখক বলেছেন: তোমারেও

৪৯. ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫২
মেহবুবা বলেছেন: শুভ নববর্ষ ।
শুভ আড্ডা ।
০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ

৫০. ০৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৪
পাপতাড়ুয়া বলেছেন: আপনার নয়া পুস্ট কই??

অনেকদিন পর একটা ছাগু(অমেদুল) কট পড়ছে।ভালা লাগতাসে:):)
১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: ফালতু পোস্ট মুছে দিসি।

৫১. ১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬
কাব্য বলেছেন:
মিছাইলাম অনেকেরে :((

ডিজিটাল টাইম আমার সাড়ে সব্বনাশ করছে :(( :((
১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: খাইব্যর কি আসার কথা ছিলো?

৫২. ১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৪
কাব্য বলেছেন:
:(। আমার ছুটিই হয় ৭:০০ টায় :((।তখন বুয়েটে যাইতে রাইত ১০ টা বাজতো।ক্যাম্পাসে যাইনা অনেকদিন :((।হলেও যাইনা..... আহারে আমার হল :((:((
১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৮

লেখক বলেছেন: আফসুস।
কোন হল? কোন ব্যাচ?

৫৩. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০২
জনৈক আরাফাত বলেছেন: এতদিন পর এই পোস্ট দ্যখলাম। আমি আর কাব্য একসাথেই যাইতে চাইছিলাম। পারলাম আর কই? ব্যস্ততা আর জ্যাম!
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৩

লেখক বলেছেন: আফসুস।

৯টায় আসলেও হৈত।

০৮ ই জুন, ২০১০ রাত ২:২৯

লেখক বলেছেন: আপ্নের কি সময় বৃক্ষ আছে?

 

মোট সময় লেগেছে ১.০৫৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাথার ঘায়ে কুত্তা পাগল (মাঘাকুপা)- ডগ ম্যাড বাই হেডস ইনফেকশন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই