আজকে আকাশে কি অনেক তারা উঠেছে? আমি জানালা দিয়ে উঁকি মেরে বাইরে তাকাই৷ এক অন্ধকার শূন্য আকাশ খাঁখাঁ করছে৷ এক মৃত রাত৷ জমাটবদ্ধ শূন্যতা৷ কোথাও একটাও তারা নেই৷ হায়, রাতেও যদি তারা না থাকে তবে দিনের আলোয় কি হবে? দিনের আলোর গভীরে লুকিয়ে থাকা তারাদের কথা ভেবে সান্ত্বনা কোথায় পাব? আহ পৃথিবী!
আমার জানালার সাথে লাগোয়া গাছের পাতারা ফিসফিস করে কথা কয়৷ পাতায় পাতায় বাতাসের বয়ে যাওয়ার শব্দ৷ সঙ্গমে লিপ্ত হয় জোনাকী পোকা৷ আমি জানালা থেকে সরে এসে বিছানায় উল্টে পড়ি৷ মাথার ভেতরে শব্দেরা ক্লান্তিহীন খেলা করে যায়৷ আচ্ছা ব্যাটা তোর মনে পড়ে সেই পদ্যটার কথা? সেই যে এক এলোমেলো ভুতে পাওয়া দূপুরে লেখা কবিতা-
শুনতে কি পাও- বাতাসের তান
পাতায় পাতায় তার শিহরণ
বয়ে যায় ৷
বুঝতে কি পাও- দূর পৃথিবী
ডাক দিয়ে যায়, নিরবধি
নিরালায় ৷
শুনতে কি পাও- সন্ধ্যার সুর
যেন মহাকালের বেদনা বিধূর
বেজে যায় ৷
দেখতে কি পাও- অবাক জোছনা
কুয়াশার চাঁদরে বাড়িয়ে ডানা
ডেকে যায় ৷
শুনতে কি পাও- উদাসী দুপুর
ফিরিয়ে আনে সেই হারানো সুর
বারে বার ৷
দেখতে কি পাও- রামধনু রঙে
সাজে পৃথিবী আপন মনে
একেলা ৷
শুনতে কি পাও- পৃথিবীর গান
তারায় তারায় তার অভিমান
মিশে রয় ৷
বলা না বলা তার কত কথা
আঁধারে হারিয়ে যায় নীরবতায়
শূন্যতায় ৷৷
শুনতে পাই, আমি এখনো শুনতে পাই৷ কিন্তু আমি আর শুনতে চাই না৷ আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত! এবার আমাকে মুক্তি দাও৷ আমাকে মুক্তি দাও৷ আমি আর দেখতে চাইনা৷ আমি অনেক দেখেছি অনেক সয়েছি অনেক গিয়েছি ঘেমে, আমার একটা জীবন আমি বইয়ে দিয়েছি তোমার প্রেমে৷ এবার তুমি জাহান্নামে যাও৷ জাহান্নামে যাক সবকিছু৷ লেট দ্যা ওয়ার্ল্ড গো টু হেল৷ সব জাহান্নামে যাক৷ আমি একলা বসে থাকব৷ একলা বসে আমি প্রেমের গান গাইব৷ আমার ছেলেমানুষিটা আকড়ে ধরে রেখে, লিখব আমি ভালোবাসার গান৷ আমার যা ইচ্ছা আমি তাই লিখব, আমি তাই গাইব, তোর তাতে কি ব্যাটা? মু হা হা হা৷ আমি চপলা চপল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনান্দ৷ আমি উম্মাদ আমি উম্মাদ! আজকে আমার ভাঙিয়া গিয়াছে সব বাঁধ৷ ইয়েস, আমি একলা বসে থাকব৷ একলা বসে আমি তোমার কথা ভাবব, লেট ইট বি মি৷ বাট হয়াই? হয়াই দি হেল ইট সুড বি মি? হু এ্যাম আই? আই এ্যাম স্পাইডার ম্যান৷ আরে ধেত্তেরি তোর স্পাইডার ম্যান৷ জাহান্নামে যাক স্পাইডার ম্যান৷ দেয়ার ইজ নো স্পাইডার ম্যান৷ দেয়ার ইজ নো ইভিল অর গুড, দেয়ার ইজ অনলি পাওয়ার৷ হা হা হা৷ বেড়ে বলেছিলি ব্যাটা লর্ড ভলডোমোর্ড, দেয়ার ইজ অনলি পাওয়ার! মু হা হা হা৷ গোল্লায় যা ব্যাটা তুই৷ যত্তসব বোগাস বো রবার্ট ফ্রস্ট৷ ব্যাটা তুই ভাবছোস তুই প্রথম এই কথা কইছস? জাহান্নামে যা ব্যাটা৷ তুই কি জানোস তোর জন্মের বহু আগে থেকে এই দেশের মানুষ এই কথা জানে! শালা মূর্খ! দেয়ার ইজ নো ইভিল অর গুড, দেয়ার ইজ অনলি পাওয়ার! মু হা হা হা৷ আর আমার জন্য আছে এক অন্তহীন নীরবতা৷ এক শূন্য ভালোবাসা৷ এক পৃথিবী অবহেলা৷ এইভাবে কি করতে হয় এত অবহেলা? আমার দিন কি এমনি যাবে একলা সারাবেলা? হ্যাঁ যায় যাকগে, এইভাবেই যাক আমার একটা জীবন৷ কি আসে যায়? যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান! তোমার বুকে ফুলের ঘ্রান, আসমানেতে নাই চাঁন৷ গড! আই এ্যাম সো টায়ার্ড! আমি এত ক্লান্ত! ক্ষমা করো আমাকে৷ ক্ষমা করো আমার ক্লান্তি, আমার শূন্যতা, আমার বিষন্নতা, আমার নিঃসঙ্গতা৷ ক্ষমা করো আমার অহংকার৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



