আমার প্রিয় পোস্ট
চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তাগুলি। অপার্থিব সুন্দর নিশ্চিত আপনাকে হাতছানি দিয়ে ডাকবে।
- ঢাকারআশিক
-
দেখে যান পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কিছু মানুষের বিখ্যাত কিছু মিথ্যা।
।পৃথিবীর ইতিহাস অন্ধকারে ছিল বহুদিন যে কারনে। - ঢাকারআশিক
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং রহস্যময় পাঁচটি স্থান,চাইলেও যে জায়গাগুলতে যেতে পারবেন না কখনই - নিয়নের আলো
- নীলক্ষেতের পুরানো বই বাজার আর রবীন্দ্র চিত্রকলা নিয়ে আমার ছবি ব্লগ......... - রেজোওয়ানা
- মিরশরাইলের ট্রাজেডী নিয়ে স্বপ্নকুটিরের লেখা একটি কবিতা পড়ে না কেদে থাকতে পারলামনা । তাই আপনাদের সাথে শেয়ার করলাম । - লিঙ্কনহুসাইন
- কবি জসিম উদ্ দীনের স্মৃতিময় বাড়িটি দেখলাম!! - বলতে চাই একা
- বিখ্যাতদের মজার কাহিনী(অ্যালবার্ট আইনস্টাইন) - বিনবি
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- নাম বসাতে গরীবের পেটে লাথি মারা কি খুব দরকার? - ক্ষ্যাপা বালক
- ভুত, পেত্নী, শাকচুন্নী, মামদো - এগুলোর পার্থক্য কি? - ডিসকো বান্দর
- নকলের জমানায় কাঞ্চনমালারাই আসল! - বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম - তীর জোক
- ( ছবি ব্লগ ) এশার - অসম্ভবের চিত্রকর - সি.কে. নাজমুল
- স্যাড বাট ট্রু-------দুনিয়ার কিছু বিচিত্র মহাযাত্রা তথা মৃত্যুকাহিনী - মুরাদ-ইচছামানুষ
- ঝুলে থাকা কবিতা - ভাঙ্গন
- WINDOWS পালাবি কোথায়?? উবুন্টু বিষয়ক সব পোস্ট একসাথে - শোভন
- পুরানো ঢাকার বিরিয়ানি বাজার - জুল ভার্ন
- ১০৮ ঘরের মাটির বাড়ি (বিষ্ময়কর) - অনন্ত অন্তর
- জন হেনরীর হাতুড়ি: "আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী" - নাস্তিকের ধর্মকথা
- ওস্তাদ টান মারেন! টান!................................. - সুলতানা শিরীন সাজি
- রোকেয়া বেগম, বয়েস ৭৮ - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- লহ প্রণাম - দীপান্বিতা
- নক্সী-কাঁথার মাঠ - পল্লীকবি জসীমউদ্দীন (১) - মে ঘ দূ ত
- ভয়ংকর সিরিয়াল কিলাররা -১ (অপ্রাপ্তবয়স্ক এবং দুর্বলচিত্তের পাঠকদের জন্য নয়) - পল্লী বাউল
- এ কোন কবিতা নয়, এ এক মেয়ের জীবন.......... - সুলতানা শিরীন সাজি
- মহা পৃথিবী - [উপন্যাস] - সম্পূর্ণ - রোডায়া
- লিরিকগুচ্ছ - শেখ জলিল
- তুই তুই তুই - রাশেদ
হ্যালো ডক্টর
১৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
"হ্যালো এটা কি ফায়ার ব্রিগেডের অফিস?"
"জ্বিনা এটা ফায়ার ব্রিগেডের অফিস না৷"
"ও আচ্ছা৷ আচ্ছা শুনুন আপনি কি ডক্টর সামিয়া বলছেন?"
"জ্বি আমি সামিয়া বলছি৷"
"আচ্ছা ডক্টর আপনি কি পাগলের চিকিৎসা করেন?"
"জ্বিনা আমি পাগলের চিকিৎসা করিনা৷"
"ও আচ্ছা তাহলে আমি বোধহয় ভুল জায়গায় ফোন করেছি৷"
"জ্বি ঠিক ধরেছেন৷” দুম..
কুং কুং কুং......
"হ্যালো, আবার কি চাই?"
"আচ্ছা ডাক্তার আপনার ওখানে কি কোন বোমা ফুটলো? কেমন যেন দুম করে একটা শব্দ পেলাম৷"
"কি আশ্চর্য্য আমার এখানে বোমা ফুটতে যাবে কেন?"
"না ভাবলাম মৌলবাদী জঙ্গীরা যদি কোন বোমা ফাটায়?"
"মৌলবাদী জঙ্গীরা কেন আমার এখানে বোমা ফাটাবে?"
"ওরা কোথায় কখন বোমা ফাটাবে তার কি কোন ঠিক আছে ম্যাডাম? ইচ্ছে হলেই দুম৷ এই যেমন আমি আপনাকে ফোন করে নিজের অস্তীত্ব জানান দেই, তেমনি ওরা বোমা ফাটিয়ে নিজেদের অস্তীত্ব জানায়, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া... থুক্কু এখানে প্রিয়া হবে না, কি হবে ওরাই জানে !"
"আচ্ছা আপনি কি জানেন আপনার সত্যি সত্যি পাবনা যাওয়ার সময় হয়েছে?"
"হুঁ আমারও তাই ধারণা৷"
"তাহলে যাচ্ছেন না কেন?"
"কি হবে গিয়ে? আপনিতো সেখানে চিকিৎসা করেন না, করলে দৌড়ে যেতাম৷"
"তবু আপনার যাওয়া উচিৎ"
"আচ্ছা ভেবে দেখব৷ আচ্ছা ডক্টর আজকে আপনি কি টিপ পরেছেন?"
"কেন আপনার তা দিয়ে কি দরকার?"
"না এমনি জানতে চাইছিলাম৷"
"আচ্ছা আপনি কি চান বলেনতো?"
"আমি আপনাকে দেখতে চাই৷"
"কিন্তু আমিতো পাগলের চিকিৎসা করিনা৷"
"আপনি কি জানেন আপনাকে শুধু দেখলেই অনেক পাগলামী সেরে যায়?"
"সারে নাকি? আমারতো মনে হয় শুধু বেড়ে যায়৷"
"হা হা হা৷”
"হাসছেন? আচ্ছা হাসুন, আমি ফোন রাখছি৷"
"ডাক্তার শোন আমি তোমাকে দেখতে চাই৷"
"উহ, তোমাকে নিয়ে আর পারি না, আচ্ছা আমি বিকেলে বসুন্ধরায় থাকবো৷"
"থ্যাংকু ম্যাডাম৷ আচ্ছা ডাক্তার তুমি আজকে কি পরেছ? শাড়ি না সালোয়ার?"
"বাবা গেলেই তো দেখতে পাবে৷"
"তবু বলো৷"
"না এখন বলব না৷ আমার অনেক কাজ আছে, এখন ফোন রাখো৷"
"না রাখব না ৷"
"বাবা বলছিতো আমার অনেক কাজ আছে!”
"তাহলে তুমি রাখছো না কেন?"
"তুমি ফোন করেছো তুমি রাখো৷”
"আগের বার তো দুম করে রেখে দিলে৷"
"মোবাইল রাখলে দুম করে শব্দ হয়না৷"
“তবুতো তুমি রেখেছিলে৷”
“রেখেছি বেশ করেছি, এবার তুমি রাখো৷”
"উঁহু রাখবো না৷"
"এই রাখো বলছি, নাহলে কিন্তু আমি বিকেলে আসব না৷"
“না আসলে নাই৷ আমি তেরো তলায় রচিব আমার স্বপন বাসর, নাইবা থাকিলো দোসর৷ আমার একলা বাসর৷”
“একলা বাসর কেন?”
“তাছাড়া কি করব? তুমিতো আর রাজি হলে না৷”
“আর কেউ নেই?”
“চিনিনে চিনিনে আর কারোকে আমি চিনিনে, আমি শুধু তোমারেই চিনি, হে প্রিয়তমে!”
“আহা কি ঢঙের কথা! কিন্তু তেরো তলায় কেন?”
“আমার কপালটাইতো গ্যাড়াকল, সেখানে সৌভাগ্য বলেতো কিছু নেই৷ তাই আনলাকি থার্টিনের সাথেই আমার সখ্যতা৷”
“হুম বুঝেছি৷ আচ্ছা আমি ফোন রাখছি৷”
“আচ্ছা আমি কি তোমাকে আমার একটা স্বপ্নের কথা বলেছি?”
“না এখন কোন স্বপ্নের কথা বলতে হবে না৷”
“হবে৷ শোনই না৷”
“আচ্ছা বলো৷”
“হ্যাঁ শোন- কোন এক পাতাঝরা বিকেলের বিষন্ন রোদে,
গোঁধুলীর ছায়াতে, পৃথিবীর সব আলো যখন আসছে মরে,
আমরা দু'জন চলে যাব দূরে কোথাও
আগুন লাগা কোন কৃষ্ণচূড়ার নীচে
দু'জনে মুখোমুখি, অবাক চোখাচোখি
ফিসফিস করে উচ্চাড়িব- ভালোবাসি৷”
“কৃষ্ণচূড়া ফোটে বৈশাখে, সেসময় পাতা ঝরে না৷ আর গোঁধুলীর ছায়াতে বিকেলের রোদ থাকে না৷ কাজেই তোমার স্বপ্ন কখনো সফল হবে না৷ আর তুমিইতো বলো কৃষ্ণচূড়ার সৌন্দর্য্য কাঠফাঁটা রোদের মধ্যে৷”
“তুমি এত ভুল ধর কেন ডাক্তার?”
“কারন তুমি যে পৃথিবীতে বাস করো বাস্তবে সেই পৃথিবীর অস্তীত্ব নেই৷ বাস্তবে সে পৃথিবী সম্ভব না৷”
“তাই বুঝি তুমি বলো আমি শুধুই এক ঘোরের মধ্যে থাকি? তোমার প্রতি আমার ভালোবাসা শুধুই এক ঘোরের ফসল, আর কিছু নয়?”
“হ্যাঁ৷”
“আচ্ছা ঠিক আছে আমি রাখছি৷”
“না এই শোন তুমি ফোন রাখবে না৷”
“কেন এক ঘোর লাগা মানুষের কথা শুনে কি হবে?”
“শোন, আমি তোমার এসব উল্টা পাল্টা শুনতে চাই না৷ আমি জানিনা তুমি কিভাবে কি করবে, কোথায় তুমি এখন কৃষ্ণচূড়া পাবে, কিন্তু এসব আমি শুনতে চাই না৷ আমি আসছি, আমি সেখানে যাব৷”
“সত্যি? সত্যি যাবে?”
“হ্যাঁ সত্যি৷”
“থ্যাংকু, থ্যাংকু ম্যাডাম৷”
“এই তোমাকে না বলেছি আমাকে ম্যাডাম বলবে না?”
“স্যরিইই! থ্যাংকু, সোনা৷”
“উহ, আমি পাগল হয়ে যাব!”
“হা হা হা, বেশ হবে৷ আমরা দু'জন একসাথে পাবনা চলে যেতে পারব৷”
”হ্যাঁ তাহলেই তো তুমি খুশি হও৷ ফোন রাখো, আমি আসছি৷”
“ওকে ম্যাডাম৷”
“আবার?”
“স্যরি সোনা৷ আমি অপেক্ষা করছি৷”
প্রকাশ করা হয়েছে: এলোমেলো বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ নিপু৷
আকাশচুরি বলেছেন:
ভালো লিখেছেন
লেখক বলেছেন: শুকনা কথা৷
রোডায়া বলেছেন:
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
ওহে ডক্টর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
রোডায়া বলেছেন:
ছবি দিসস কেন ব্যাটা? ছবি সরা, লেখার সাথে ছবি মানায়তেছে না!!
লেখক বলেছেন: ঠিক, যে ছবি চাইতেছিলাম তা পাইলাম না তো কি করুম!!!
লেখক বলেছেন: ছবি বাদ৷
লেখক বলেছেন: আপনার ভালোলাগার মুহুর্ত গুলোও আমাদের বলে ফেলেন, তাহলে আমরাও প্লাস দিয়ে শোধ করে দিব, হা হা হা৷
কতবতবকতকত বলেছেন:
রোড ভাই, বড়ই সোন্দর্য হইছে। তয় এইটা কি সত্য ঘটনা নাকি বানাইন্যা?ভাই, সরানো ছবিটা আবার দ্যান। দেখতে মন চাইতাছে!
লেখক বলেছেন: সত্যি না বানানো কমু ক্যান, তাইলে আর বাকি থাকে কি? হা হা হা৷
ছবি দেব? আচ্ছা দিতাছি, যদিও ছবিটা পছন্দ হচ্ছে না৷ আসল ছবি দেওন লাগতো, মাগার তাইলে তো চিইনা ফালাইবেন, হা হা হা৷
লেখক বলেছেন: দিছি৷ ছবিতে কৃষ্ণচূড়া নাই, বড়ই দুঃখ!
লেখক বলেছেন: প্লাস গেলো কোথায়???
রাজনীতি বলেছেন:
অসাধারন ++
লেখক বলেছেন: কি মুশকিল, লেখছেন দুইবার, মাগার একখান + ও তো দেখিনা!!!
লুলুপাগলা বলেছেন:
ও মা গো!!! আপনি আমার মনের কথা এত সুন্দর করে লিখে ফেললেন! আপনি নিশ্চয় আমার মনে আড়ি পেতেছিলেন গো !!!
লেখক বলেছেন:
সবার মনের বাড়ি
আমি পাতি আড়ি..... হা হা হা৷
আপনার ছবিটা দেইখা ডরাইতেছি!!!
লেখক বলেছেন: মচৎকার মন্তব্যের জন্য মেলা ধন্যবাদ!
কতবতবকতকত বলেছেন:
আরে, আপনেরেও রাগী মন আপুর ভূতে পাইলো নাকি? উনিওও তার একটা পোস্টে এরকম একটা ছবি দিছিলেন। এনিওয়ে, টেনকু রোড ভাই।
বসতে দিছেন, এখন হুইতে চাইতাছি। মানে হইল গিয়া, এখন ড্ক্টরের ছবিটাও দেখতে মন চাইতাছে।
দাঁড়ান দেখি, আপনার জন্য কৃষ্ণচূড়ার একটা ছবি পাওয়া যায় কিনা!
লেখক বলেছেন: আমি নিজেই তো ভুত, আমারে আবার কার ভুতে পাইবো? মিয়া মশকরা করো?
ডক্টরের ছবি? খারাও, টেংড়ি ভাইঙ্গা দিমু.......
(স্যরি তুমি করে বললাম!!!)
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
সুন্দর।
লেখক বলেছেন:
আমি অবাক হয়ে ভাবি শুধু বধু
কি যাদু তোমার চোখে, কি এমন মধু!
লেখক বলেছেন: আগেরটা ভালো হয় নাই, আবার লিখি-
আমি অবাক হয়ে ভাবি বসে শুধু
কি যাদু তোমার চোখে, কি এমন মধু!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য৷
লেখক বলেছেন: দূর আপনি খালি একই কথা কন, এইবার নতুন কিছু কন৷
রাশেদ বলেছেন:
+
লেখক বলেছেন: রাশেদ মিয়ারে আজকাল কম দেখি ক্যান? মশকরা?
খুশবু বলেছেন:
এমন যদি হত । ফোন ,পাগলামী ..........
লেখক বলেছেন: হয়না? নাম্বারটা দিয়ে দেখেন না! হা হা হা৷
রাতুল" বলেছেন:
+
লেখক বলেছেন: হুম ধন্যবাদ৷
শাওন বলেছেন:
ইয়ে লেখাটা চোখ এড়িয়ে গিয়েছিলো । দারূণ লাগলো । সাথে একটা +
লেখক বলেছেন: ধন্যবাদ৷ আমার ব্লগে আপনাকে নতুন দেখলাম, স্বাগতম৷
শফিউল আলম ইমন বলেছেন:
ওয়াও পড়ে মুগ্ধ হলাম।এক কথায় চমৎকার।
ভালো থাকুন।
প্রিয়তে রাখলাম।
আপনার নিকটা লিংকস করলাম।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷
মুনিয়া বলেছেন:
নতুন কথা... কী করে বলি???আমার সবই পুরনো... ভোকাবুলারি বাড়ছে না বরং কমছে দিন দিন...
আচ্ছা আমার কথাগুলো দিচ্ছি আমার ব্লগে- পড়ে দেখতে পারেন- যদি নতুন নতুন লাগে...
লেখক বলেছেন: থ্যাংকু, পড়তে শুরু করেছি, পরের পর্বের অপেক্ষায় আছি৷
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















অসাধারণ।
চমতকার।
খুব ভালো লেগেছে। +