আমার প্রিয় পোস্ট

আকাশ কুসুম (পদ্য)

২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৫

শেয়ারঃ
0 0 0

ইচ্ছে করে বুকের খুব কাছ থেকে তোমাকে দেখব
আঙুলের ছোঁয়ায় ওড়াবো তোমার চুল ৷
তুমি শিউরে উঠবে জানি
তবু বলব- তুমি সুন্দর ৷

ইচ্ছে করে সাতনদী রঙে তোমাকে রাঙাবো
তোমার রঙে রাঙাবো স্বপ্ন আমার ৷
তুমি বিশ্বাস করবে না জানি
তবু বলব- এ রং কিছুই নয়, তোমার কাছে ৷

ইচ্ছে করে তোমার কপালে পড়িয়ে দিব টকটকে লাল টিপ
দুহাতের মুঠোয় অনন্তকাল দেখবো ৷
তুমি অধৈর্য্য হবে জানি
তবু বলব- তোমাকে চাই ৷

ইচ্ছে করে মরুভূমির মাঝে গড়বো আমাদের অনন্ত বাসর
তুমি হাসবে জানি
তবু বলব- এইতো আমাদের সপ্তম স্বর্গ ৷

ইচ্ছে করে তোমার বাগানে এনে দিব সাতটি অমরাবতী
তুমি অবাক হবে জানি
কপট গাম্ভীর্য্যে হেসে ফেলে বলবে, আচ্ছা পাগল তুমি ৷
বলব- তাইতো ধন্য আমি৷

ইচ্ছে করে এক স্বপ্নদ্যানে হবে আমাদের প্রথম আলিঙ্গন
অন্তহীন বয়ে যাওয়া প্রগাঢ় চুম্বন ৷
তুমি কাঁদবে জানি
তবু বলব- ভালোবাসি ৷

© রোডায়া
৭ জানুয়ারি ২০০৮

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৮
রোডায়া বলেছেন: কি মানে এই রকম আকাশ কুসুম ইচ্ছের? ব্যাটা খালি স্বপ্নের পোলাও খাও!
২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: আমার যা ইচ্ছা তাই স্বপ্ন দেখুম, তোর কিরে ব্যাটা? দূর হ'৷

২. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৩
বাফড়া বলেছেন: অনেকদিন আগেই এই আবেগ হারায়া ফেলছি। কি যে মারাত্মক ছিল শুরুর দিন গুলো। মাঝে মাঝে মনে হয় উস মোড় সে শুরু করে ফির ইয়ে জিন্দেগী/ হর শের যাহা হাসিন থা, হমতুম থে আজনবী। আবার ফিরত পাওয়া যাইত সেি উন্মাদনা..........
২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: ভাই কি কইছেন কিচ্ছু বুঝি নাই, বুঝায় দিয়া যান!

৩. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৪
প্রিয়তমা বলেছেন: আপনার এই খুব সুন্দর আকাশ-কুসুম ভাবনা গুলো যেন সত্যি হয়ে ওঠে, শুভেচ্ছা রইল
২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ৷ আকাশ কুসুম স্বপ্ন সত্যি হওয়া মেলা কঠিন, হা হা হা৷

৪. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:২৪
বাফড়া বলেছেন: বুঝামু, তার আগে কন রোডায়া মানে কি? নেটে সার্চ মাইরা পাইলাম এক শ্রীলংকান ওয়েবের নাম। তাছারা অন্যান্য যা দেখলাম তাতে মনে অইল ঐটা একটা শ্রীলংকান নাম।
অহন বলেন তো মিনিং কি?
২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: হা হা হা, সব গুমোর ফাঁস করে দিতে কন? ধৈর্য্য ধরেন ধৈর্য্য ধরেন৷

রোডায়া কোন শ্রীলংকান নাম না, এইটুকু কইয়া রাখলাম৷

৫. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৪
বাফড়া বলেছেন: দইরয দরলাম। জানায়েন কিন্তু
২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: আইচ্ছা, নতুন কিছু লিখছেন নাকি? আপনার শাহি প্রেমটা আছেতো?

৬. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৩
বাফড়া বলেছেন: আরে না। রাইসুরে লয়া লিখলাম একখান। অশ্রুরে লয়া লিখলাম বাট পানি পাইলাম না। আমার পোয়েটিক ফ্যাকাল্টি ডিক্লাইন করতাছে; মনে অয় গুরুরে নিয়া মশকরা করনের শাস্তি পাইতাছি। যাউগ্গা শিহী প্রেম তো থাকবই
২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: পানি পান না? খারান পানির ব্যবস্থা করুমনে৷

৭. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫৩
বাফড়া বলেছেন: করেন ব্রাদার করেন। কিন্তু দেইখেন আবার ডুইবা যেন না মরি
২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: মু হা হা হা, এইটা কি বলেন?

৮. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০০
বাফড়া বলেছেন: মানে উন্নয়নের জোয়ারে পরে দেখা গেল গরিবরাই ভাইসা গেছে, উন্নতি কড়টে পারে নাই। অরম যদি আমি হালে পানি পাইতে গিয়া পরে বেশী পানি অয়া যায়। এই আরকি।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: হা হা হা হা হা, খাড়ান হাইসা লই....

৯. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৮
বাফড়া বলেছেন: হাইসা লন। এই ফাকে আমি লগ আউট করি।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: হুম৷

১১. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৭
রাশেদ বলেছেন: গ্রেট কোবতে। ভালো লাগছে। আরো চাই এরম।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: রাশেদ মিয়া এতক্ষন কই আছিলো? আমি কই ব্যাটা গেলো কই? আওয়াজ দেয়না দেখি, হা হা হা৷

থ্যাংকু ফর দি কমেন্ট৷ রাশেদ মিয়া কি "প্রথম সবকিছু" কোবতেটা পড়ছেন?

১২. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৮:১৮
শফিউল আলম ইমন বলেছেন: ইচ্ছে করে এক স্বপ্নদ্যানে হবে আমাদের প্রথম আলিঙ্গন
অন্তহীন বয়ে যাওয়া প্রগাঢ় চুম্বন ৷
তুমি কাঁদবে জানি
তবু বলব- ভালোবাসি....................চমৎকার।

অনেক ভালো লাগল।
ভালো থাকুন।
২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ৷

২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: থ্যাংকু, খুব খুশি হলাম৷

২২ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: আর কিছু যে নাই, শুধু ইমোশনটাই আছে!

১৫. ২২ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
মুনিয়া বলেছেন:
থাকলেই সবখানে সেটা অ্যাপ্লাই করে মানুষের মন খারাপ করে দিতে হবে?
২৩ শে মার্চ, ২০০৮ রাত ১২:১১

লেখক বলেছেন: এই টপিক বরং বাদ দিই৷ অন্য একটা কথা বলি, যদি আপনি মাইন্ড না করেন৷ যদি ফিরে যাওয়া সম্ভব হয়, তাহলে ফিরে যান৷ আমি জানিনা সমস্যা কোথায়, কিন্তু সমস্যা যদি হয় কোন জেদ বা অহংকার, তাহলে বোধহয় সেটা ত্যাগ করাই ভালো৷ ভালোলাগার মানুষটার সাথে জেদ বা অহংকার দেখানো পৃথিবীর সবচেয়ে বড় মূর্খামী৷ যে জীবন চলে যায় তা আর ফিরে আসবে না এই জীবনের ভুলগুলো শুধরে নিতে, তাই নিজেকে অস্বীকার করে কি লাভ? একটা কথা কি জানেন, এক জীবনে অনেকদূর যাওয়া যায়, অনেক উপরে ওঠা যায়৷ কিন্তু সেই ওঠাটা যদি বিশেষ কোন একজনের সাথে ভাগ করে নেওয়া না যায়, তাহলে সেটার আর কোন অর্থ থাকেনা৷

যাক, এই অনধিকার চর্চা করার জন্য ক্ষমা চাইছি, সত্যিই৷ প্লিজ কিছু মনে করবেন না৷ ভালো থাকবেন৷

১৬. ২৩ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫২
শাওন বলেছেন: ভালো লাগল । ভালো ভালো এবং ভালো ।
২৩ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: থ্যাংকু৷

১৭. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৭:১৬
মুনিয়া বলেছেন:

সমস্যা কী শিগগিরই জানতে পারবেন...
আর ক্ষমা চাইবেন না প্লিজ।

 

মোট সময় লেগেছে ০.৯৫৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাহবুবুর শাহরিয়ার
mshahriar@gmail.com
http://google.com/profiles/mshahriar

ব্যাক্তিজীবনে আমি একজন প্রযুক্তিবিদ৷ কম্পিউটার আর ইন্টারনেট নিয়ে কিছু করার চেষ্টা করি৷ মাঝে মাঝে হুজুগ উঠলে লেখালেখি করি৷ সেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ