একটি বৈশাখী কবিতা

১১ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৫

শেয়ার করুন:                   Facebook

বাংলা সাহিত্যিকদের বেশিরভাগের প্রিয় বসন্ত হলেও, কেন জানিনা বসন্তের চাইতে বৈশাখ আমার অনেক বেশি প্রিয়৷ হয়তো বৈশাখের আগুন ঝরা রোদে কৃষ্ণচূড়ার লাল আগুনের দিকে তাকিয়ে জীবনের উত্তাপ অনেক বেশি অনুভব করি বলেই৷ যাই হোক, অনেক দিন আগে কোন এক বৈশাখের আগমন উপলক্ষ্যে কোন এক ঘোর লাগা দুপুরে একটা কবিতা লিখেছিলাম৷ যদিও বৈশাখ এখনো দুই দিন দূরে, তবু সেই কবিতা আজকেই এখানে দিয়ে দিই, কারন ঐ দিন অন্য একটা কবিতা দেয়ার ইচ্ছে আছে-


কামনা
---------

মনে কর আজ বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে চূড়ে
মনে কর আজ আরেক বৈশাখ এসেছে বছর ঘুরে
মনে কর আজ কৃষ্ণচূড়ার আগুন লেগেছে বনে
মনে কর তোমার যা ইচ্ছা, মনে কর মনে মনে ৷
মনে কর আজ দেবতারা সব গাইছে প্রেমের গান
ফেরেশতা যত, তাদের সাথে মিলায় ঐক্যতান
মনে কর আজ ছেলেবেলা আবার এসেছে ফিরে
তালপাতার বাঁশি বেজেছে আবার ঠিক তেমনি সুরে ৷
মনে কর আজ সারা রাত্রি চোখে নেইকো ঘুম
জৈষ্ঠ্যের ঝরে আবার মেতেছে আম কুড়াবার ধুম
মনে কর আজ ভরা দুপুরে সূর্য্য গিয়েছে পাট
আকাশ জুরে উঠেছে ফুটে নকশী কাঁথার মাঠ ৷
মনে কর আজ সে তোমায় বলেছে, ভালোবাসি,
মুখে নিয়ে লাজ, চোখে ভালোলাগা, ঠোঁটে নিয়ে মৃদু হাসি ৷
মনে কর আজ কবিতারা সব মেতেছে উল্লাসে
বাতাসের সাথে মিশে, যায় ভেসে, মেঘেদের পাশে পাশে ৷
মনে কর আজ হাজার ফানুশে ভরেছে দু'হাত
উড়াচ্ছো যত, ইচ্ছেমত, মিটায়ে সলাজ সাধ ৷
মনে কর আজ বহুদিন পরে পড়ছ প্রিয় গল্প
রসটুকু তার নিঙড়ে নিয়ে- করে অল্প অল্প ৷
মনে কর আজ স্বর্গের যত অপ্সরা অপ্সরী
মাতে উল্লাসে, নাচে একসাথে, করে হাত ধরাধরি
মনে কর আজ হীরকের যত রাজা ও মহারাজা
ওঠাবসা করে দুকান ধরে, করতে পাপের সাজা ৷
মনে কর আজ বৈশাখী মেলায় আবার বাঁধ ভাঙা হাসি
ফিস ফিস করে বলে যাওয়া- তোমায় ভালোবাসি ৷
মনে কর আজ রাসকলনিকভের সাজার হয়েছে শেষ
সোনিয়া এসেছে নিয়ে যেতে তারে, করে বধুর বেশ ৷
মনে কর আজ জাহান্নামের আগুনে হেসে পুষ্পের হাসি
ঝাঁকরা চুলো নজরুল আবার বাজায় বিঁষের বাঁশি ৷
মনে কর আজ মহা বেদনার আবার মহা উত্থান
ভগবান তাই হেসেছে আবার, আবার কাঁপে শয়্তান
একটু একটু করে রাত পোহায়, আসে নতুন সকাল
মনে কর আজ প্রভাতে শেষ হবে কলির কাল ৷

© রোডায়া

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ২৪ টি মন্তব্য
  • ২০৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৮
comment by: রুবেল শাহ বলেছেন: ভাল লাগলো----------- +
১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: শুধু শুকনা ভালো লাগলো? দূর মিয়া, দিলেনতো মেজাজটা বিগড়াইয়া!!!

২. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:০৮
comment by: রুবেল শাহ বলেছেন: আমি ভাই কবি সাহিত্যিক টাইপের কিছুইনা তা না হলে ----- অন্য কিছূ বলা যেত--------
১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: হুম৷

৩. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৫
comment by: পুতুল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: হুম৷

৪. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২৮
comment by: অ্যামাটার বলেছেন: "বসন্তের চাইতে বৈশাখ আমার অনেক বেশি প্রিয় ঋতু৷ "----
বৈশাখ ঋতু !!!!!
ইহা আপনি কোথা হইতে পাইলেন জনাব?????
১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: স্যরি, মিসটেক হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি৷

৫. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৫২
comment by: মুনিয়া বলেছেন: উপস!!!
এই ব্যাপার নাকি? শুধু শুধুই মনে করব নাকি কোন বেইস আছে?
১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: শুধু শুধুই মনে করেন না, হয়তো কোনদিন সত্যি হবে৷ না হলেও ক্ষতি কি, মনে করাটাই বা কম কি?

৬. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: দারুন দারুন দারুন !!!!! আরি জোস !!!!! +++++
১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: এই এতক্ষনে একটা মনের মত কমেন্ট পাওয়া গেছে, হা হা হা৷ থ্যাংকু পয়জনাস ম্যান৷

৭. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৭
comment by: শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার কোবতে।
ভাল্লাগছে।
ভালো থাকুন।
১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: থ্যাংকু ইমন, আপনিও ভালো থাকুন৷

৮. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৫৫
comment by: একরামুল হক শামীম বলেছেন: জোশ হইছে
১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: থ্যাংকু৷

৯. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫২
comment by: মুহিব বলেছেন: হুলুস্তুল হইছে
১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: এইতো, এই রকম শুনলে না মন ভালো হয়, হা হা হা হা হা!

১০. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৩
comment by: আবু সালেহ বলেছেন: জবরদস্ত বৈশাখী কবিতা......

বৈশাখীর মত হইছে....
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: হুম ধন্যবাদ৷

১১. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১১
comment by: "বাংলাভাষী" বলেছেন: রোডায়া'র সাথে নীলাঞ্জনার মিল আছে। সুন্দর লিখেছেন।
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: স্যরি, কিন্তু নীলান্জনা কে?

১২. ০১ লা মে, ২০০৮ ভোর ৪:৩৯
comment by: রাশেদ বলেছেন: জট্টিল। তয় প্রথম সবকিছুটা বেস্ট আমার কাছে। :)
০১ লা মে, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: হুম :)

 



 


© মাহবুবুর শাহরিয়ার


mahbubur.shahriar@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৩৭০১