"ঐ একটা গল্প শুনবি নাকি?"
"গল্প কইবি? আচ্ছা ক' শুনি৷"
"একদেশে ছিলো এক রাজা..."
"খায় নাকি তিলে ভাজা?"
"ঐ বাজে বকবি না৷"
"আচ্ছা যা বকুম না৷ তারপর ক৷”
“হ৷ রাজার হাতিশালে হাতি, ঘোড়া শালে ঘোড়া৷”
“এঃ, ক' যে বাড়ি ভরা ছাড়পোকা আর পুকুর ভরা মশা৷”
“তোরে কইছে৷ রাজার ছিলো হাতি ভরা হাতি আর ঘোড়া ভরা ঘোড়া৷”
“আই খাইছে!!!”
“আর ছিলো এক পরমা সুন্দরী রাজকন্যা...”
“এইতো এইবার না গল্প জমতাছে, আহা!”
“তা কইতে দিবিতো! কইতে না কইতেই খালি ফাল ফালাস৷”
“আচ্ছা ক'৷ আর দিমুনা তালাস৷”
“রাজকন্যা গুনে স্বরসতী! রূপে যেন দেবী আফ্রোদিতি!”
“আহা সেই সোনালী দেবী? তার কথা আর বলিসনে বাপ৷ আমি যে দেখেছি তারে, পদ্মপাড়ে!”
“নাকিরে? কোন পদ্মপাড়ে?”
“সে আছে এক পদ্মপাড়৷ বিস্তর পাড়াবাড়৷ সেখানে দেখেছি তারে, মরিবারে! বড় সুন্দর মায়াভরা কোমল মুখখানি তার৷ চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা...”
“বুঝেছি, তোর মনে জাগায়েছে নেশা!”
“নেশা মানে নেশা! বুঝিবা মরণ নেশা!! দেখিলাম তারে, শেষ বিকেলের আভায়, বুঝি বাজিলো বুকে সুখের মত ব্যাথা!”
“আহা মরি আহা! তা তুই কি তোর দেবীর কথাই কইবি নাকি আমার রাজকন্যার কথা শুনবি?”
“আঃ গোল্লায় যাক তোর রাজকন্যা! কে শুনতে চায় ঐ আউল ফাউল?”
“কি আমার গল্প আইল ফাউল? দাঁড়া খাইছি তোরে....”
“ঐ ঐ ঐ, কাতুকুতু দিবি না কইলাম, এই এই এই.... ই হি হি হি ইইইইইই... উরে বাবারে হি.. ই.. ই.. ই.. ই.. ই.. ই.... মরে গেলাম রে ই হি হি হি.... হিঈঈঈঈঈঈঈঈঈঈঈ আআআআআ হাহাহাহাহাহা.... উরে উরে উরে উঃ এইবার ছাড় হারামী উ হুহুহুহুহুহুহুহু......... হিহিহিহিহি হিঃ ঈঈঈঈঈঈঈঈঈ.......”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



