কবিতাটা আছে শেক্সপিয়ারের ম্যাকবেথ এ৷ ম্যাকবেথে এটা শুরু হয়েছে এভাবে, "টুমরো এন্ড টুমরো এন্ড টুমরো"৷ বহুদিন আগে সৈয়দ শামসুল হকের একটা গল্পে কবিতাটার অনুবাদ পড়েছিলাম৷ গল্পটা বহু বহু দিন আগে পড়া, গল্পের নাম বা কাহিনী সবই ভুলে গেছি৷ কিন্তু অনুবাদটা কিভাবে যেন মনে রয়ে গেছে৷ একটু আগে হঠাৎ কি কথায় যেন সেটা মাথায় ঘুরতে লাগলো, তাই এখানে সেটা তুলে দিলাম-
কাল শুধু কাল
এইভাবে সময়ের অনন্ত অন্তীমে
এবং গতকাল চমৎকার মুখোশে নির্বোধ
নিরক্ত মৃত্যুর দিকে
যাও নিভে যাও, নিভু নিভু দ্বীপ৷
জীবন চলন্ত ছায়া, যেন এক নবীশ নায়ক!
তার অঙ্কে অধিরাজ বিষ্মৃত তখনি
এ এক কাহিনী
বেকুব কবির কাব্য৷
অহংকারে অনুপ্রাসে ঠাসা কিন্তু অর্থহীন
শূন্য এই জীবন কাহিনী৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


