আমার প্রিয় পোস্ট

তুমি আছো বলে [কবিতা]

১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৩

শেয়ারঃ
0 0

তুমি আছো বলে
-----------------


এখন আমি তোমার জন্য বাঁচিনা
তোমাকে নিয়ে কোন স্বপ্নও এখন আমি দেখিনা

আমি লিখিনা কোন কাব্য আজ তোমার জন্য
আমি ডাকিনা তোমায়, তুমি যতই হও অনন্য৷

আমি বাঁধিনা সুর কোন সন্ধ্যাবেলায় তোমাকে ভেবে
আমার রঙতুলিতে তোমার ছবি আমি যাইনা এঁকে৷

তোমার জন্য এই হৃদয়ে আজ নেই কোন হাহাকার
তোমাকে ছাড়া এখন আমি দেখিনা অন্ধকার৷

আমি মাখিনা দু'হাতে ভরে কখনো আর, ভোরের শিশির
তোমাকে ভেবে আর কখনো আমি মাখিনা আবির৷

ঘুম ভাঙা কোন রাতে তোমার ছোঁয়া আমি পাইনা মনে
হারাইনা কোথাও অজানা অচেনা কোন সন্ধিক্ষনে৷

তোমার জন্য আজ ফোটেনা কোথাও কোন কৃষ্ণচূড়া
তোমার জন্য মন ঘুড়িটার আর হয় না ওড়া৷

তোমার জন্য আজ জাগেনা মনে কোন কামনা
জাগেনা কখনো তোমাকে জড়াবার কোন বাসনা৷

তোমার কপালে আমিতো এখন আর পড়াইনা টিপ
দেখিনা তোমার চোখে এখন কোন দৃষ্টি প্রদীপ৷

ইশারায় শিস দিয়ে তোমাকে আমি আর যাইনা ডেকে
কাঁদিনা তোমার জন্য অবাক জোছনা গায়ে মেখে৷

দিইনা তোমাকে আর বাদল দিনের প্রথম কদম ফুল
করিনা তোমার জন্য বহুবার করা সেই একই ভুল৷

তুমি চলে গেছো তাতে কি আর এমন এলো গেলো
তোমার জন্য এ' মন কখনো হয় না এলোমেলো৷

যেন আজ আমি আর তোমার জন্য বাঁচিনা
তবু তুমি আছো বলেই
বেঁচে থাকাটা কখনো অসহ্য হয়ে ওঠে না৷

-----------------------
© মাহবুবুর শাহরিয়ার
৩ সেপ্টেম্বর ২০০৮

উৎসর্গঃ রাশেদের ক্যাচাক্যাচির জন্যঃ রাশেদ

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৭
রোডায়া বলেছেন: অনেক দিন কবিতা দিলাম ব্লগে৷ ইদানিং ব্লগের প্রতি আগের সেই আগ্রহ পাই না৷ জানি না কেন৷
৩. ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
মাহবুবুর শাহরিয়ার ভাইজানের নাম জানতে পেরে প্রীত হলাম ।


আপনি ভাইজান বড় দুঃসময়ে কবিতা দিছেন ! এইদিকে ব্লগে কবিতা বিরোধী আন্দোলন রীতিমতন তুঙ্গে ।
১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: আন্দোলন কারীরা তাদের মত থাকুক, আমরা আমাদের মত, কি বলেন?

প্রীত হইছেন জেনে আমিও প্রীত হলাম৷

৪. ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫
বৃত্তবন্দী বলেছেন: অনুভুতির টুকরো-টুকরো প্রকাশ, ভাল লাগলো...
১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: হুম...

৫. ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮
ক-খ-গ বলেছেন: হুমম
কবিতা ভাল লাগলো। :)
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: :D

৬. ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
রাশেদ বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু।

ভাল্লাগছে। :D


তয় লাস্টের দুই লাইন আমার সাথে মিললো না আর কি! :(
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: তো তোমার শেষ লাইন দু'টা কি?

৭. ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৭
রাশেদ বলেছেন: আজ তুমি আর আমার জন্য বাঁচনা
তবু তুমি আছো বলেই
বেঁচে থাকাটা মাঝে মাঝে অসহ্য হয়ে ওঠে৷
১২ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: হা হা হা.........

হাসতে হাসতে বাঁচিনা :D

৯. ১৪ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:১০
আশরাফ মাহমুদ বলেছেন: হুম। অনেক সুন্দর, বিশেষ করে শেষ তিনটি লাইন।
১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ৷ আপনার নাম চেন্জ করছেন দেখি৷

১০. ১৪ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:১৪
কঁাকন বলেছেন: কেমন হাহাকারের কবিতা মন খারপ হয়ে যায় ভালো থাকুন
১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: আপনিও ভালো থাকুন৷

১১. ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১০
সুখী মানুষ বলেছেন: কষ্ট পাইছেন :(?
যাক কবিতাটা হয়ত এইজন্যই সুন্দর হইছে ।

যেন আজ আমি আর তোমার জন্য বাঁচিনা
তবু তুমি আছো বলেই
বেঁচে থাকাটা কখনো অসহ্য হয়ে ওঠে না৷-------হুম...
১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: হুম...

১২. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৫
মুকুল বলেছেন: মাহবুবুর শাহরিয়ার ভাইয়ের নাম জানা হলো। ;)
১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: :)

১৩. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫
উত্তরাধিকার বলেছেন:
"যেন আজ আমি আর তোমার জন্য বাঁচিনা
তবু তুমি আছো বলেই
বেঁচে থাকাটা কখনো অসহ্য হয়ে ওঠে না৷"

মাহবুব ভাই (আজ এখানেই নাম জানলাম),

শেষের লাইন গুলি গেঁথে গেল কিন্তু...
:)
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: ঈদ মোবারক রাশেদ মিয়া৷ কি অবস্থা?

১৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
প্রলয় হাসান বলেছেন: ঈদ মোবারক মাহবুব...থুক্কু...রোগায়া ভাই। কবিতা ভাল্লাগছে। তবে মনে হচ্ছে যেন ছ্যাকাঁ খাওয়া টাইপ।:P


ব্লগে দেখি না কেন ইদানিং?X((
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: ঈদ মোবারক প্রলয়৷

কবিতা ছ্যাঁকা খাওয়া মনে হইছে? হুম! মনে হইলো কেন বুঝলাম না, ছ্যাঁকা খাওয়াইতো এটা, না? হা হা হা৷

কিছু জিনিস গুছায় নিতে হচ্ছে, তাই ব্লগ লেখা হচ্ছে না৷ আছো কেমন? ঈদ কেমন কাঁটলো?

১৭. ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৪
মুনিয়া বলেছেন: wow!!!
awesome...

vaia kemon achen? Eid kemon holo?
১৮. ২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: কবিতা ভালো লাগলো। নতুন লেখা কই?
ভালো থাকুন।
১৯. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১০
রাশেদ বলেছেন: শুভ নববর্ষ!
২০. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৫
প্রলয় হাসান বলেছেন: মেহরীনের একটা গান আছে এই টাইটেলে!+++:)

রোগায়া, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তোমায়। কায়মনোবাক্যে কামনা করছি, নতুন বছর তোমার জন্য হোক আরো হাসি আর আনন্দময়। সেই সাথে তোমার ব্লগের পাতা সাহিত্যের কল কাকলীতে আরো ভরে উঠুক ।



:D
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: আরো হাসি আর আনন্দময়? হুম, তার মানে পুরানো বছর নিশ্চয় হাসি আর আনন্দময় ছিলো! কি জানি, বুঝি নাই :)

নববর্ষের শুভেচ্ছা তোমাকেও প্রলয়৷ নতুন বছর তোমার জন্য সত্যি সত্যি আরো হাসি আর আনন্দময় হয়ে উঠুক৷

০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: ছবিটা সুন্দর৷ তোমার তোলা নাকি?

মেহেরিনের গান শুনিনাই কখনো৷

২১. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
প্রলয় হাসান বলেছেন: ঈদ কেমন কাটলো? হাহ!!! আমাদের আবার ঈদ কই? /:)

ঈদের দিন ৯ ঘন্টা অফিসে ছিলাম!!!:((

কি জিনিস গুছাচ্ছ?;)
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: হুম, ঈদের দিন অফিস করাটা মোটেই ভালো কথা না, তাও আবার ৯ ঘন্টা :(

লেখা গুছাচ্ছি, মানে প্রকাশ করতে যাচ্ছি৷ তাই নিয়ে ব্যস্ত আছি৷

২২. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: অফটপিক- রোডি রে অনেকদিন পর দেখলাম... নামটাও লেইখা দিলাম দেখলাম...। ওয়েল্কাম ব্যাক বাডি। নিক চেন্জ করলাম। খিকজ

(আগে আপ্নে আপ্নে করতাম.। আইঝকাইল সবাইরে তুমি তুমি করতাছি.। বদভ্যাস আরকি... তুমার অনভ্যাস অইলে কয়ো ভাইডি.। চেন্জ করুম .. খিকজ)
২৩. ০৩ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০
রোডায়া বলেছেন: তুমি কে? চিনলাম না৷

তুমি করে বলায় কোন সমস্যা দেখি না৷
২৪. ০৩ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯
নেই মানুষ বলেছেন: চিনলা না গুরু..। পরে কমেন্ট কইরা চিনায়া দিয়া যামুনে... এখন কইলে পবলেম ;)
২৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৩
বাফড়া বলেছেন: গুরু আমি ইন্ডি হয়া কমেন্ট করছিলাম আরকি... আছি ভালোই... বইয়ের কাটতি কেমন? মোস্তফা মামুন সম্ভবত প্রথম আলোর স্পোর্ট রিপোর্টার.। সিলেট ক্যাডেটে পড়তেন.. তাই ক্যাডেট লাইফ নিয়েই লিখছেন

 

মোট সময় লেগেছে ২.৮৫৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাহবুবুর শাহরিয়ার
mshahriar@gmail.com
http://google.com/profiles/mshahriar

ব্যাক্তিজীবনে আমি একজন প্রযুক্তিবিদ৷ কম্পিউটার আর ইন্টারনেট নিয়ে কিছু করার চেষ্টা করি৷ মাঝে মাঝে হুজুগ উঠলে লেখালেখি করি৷ সেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ