আমার প্রিয় পোস্ট

মহা পৃথিবী - [উপন্যাস] - সম্পূর্ণ

২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৯

শেয়ারঃ
0 0

ব্লগে ধারাবাহিক উপন্যাস দেয়া যে এতো ক্লান্তিকর সেটা কখনো ভাবিনি৷ মাত্র আট পর্ব দিতে গিয়েই ক্লান্ত হয়ে গেছি, আরো অনেক পর্ব বাকি, যেগুলো দিতে মহা ক্লান্তি লাগছে৷ তাই আর ধারাবাহিক দেয়ার কোনো অর্থ হয় না৷ যাই হোক, কেউ চাইলে উপন্যাসটা এখান থেকে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারেন-

মহা পৃথিবী ডাউনলোড





--
মাহবুবুর শাহরিয়ার
www.mahbubur-shahriar.com

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উপন্যাস ;
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৮
সব্যসাচী প্রসূন বলেছেন: অবশ্যই নিব... অতি উত্তম সিদ্ধান্ত... আপনি উপন্যাসটি গল্প এবং উপন্যাস নামক গ্রুপে দিতে পারতেন.... ধন্যবাদ আপনাকে.. :)
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০১

লেখক বলেছেন: সেটা কোন গ্রুপ? দেখতে হবে৷ তবে ধারাবাহিক উপন্যাস দেয়া অতি বিরক্তিকর কাজ৷

২. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০২
কঁাকন বলেছেন: ধন্যবাদ

আপনি এই উপন্যাস শেষ করবেন না এই আশংকায় আমি এক পর্বও পড়িনাই
এখন পুরোটা পড়বো
ভালো থাকুন
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: হা হা হা... ব্যাপক মজা পেলাম৷ উপন্যাস শেষ না করার কি? ওটা তো আগেই লেখা হয়ে ছিলো৷

ভালো থাকুন আপনিও৷

৩. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:২৬
ভেবে ভেবে বলি বলেছেন: আপনি যতদিন ধারাবাহিক ভাবে একটা একটা করে পর্ব দিয়ে গেছেন, আমিও ততদিন নিয়মিত একটা একটা করে পড়ে গেছি। এখন পুরোটা একসাথে দিয়ে দিলেন...কি আর করা ! একসাথেই নাহয় পড়ে নেব।
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: আসলে কিছুদিনের জন্য ছুটিতে যাবো ভাবছি৷ তখন ধারাবাহিক পোষ্টে বাঁধা পড়তো৷ সেই জন্য একসাথে দিয়ে দিলাম৷ আপনি নিয়মিত পড়ছিলেন জেনে ভালো লাগলো৷ ধন্যবাদ৷

৪. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৪
কঁাকন বলেছেন: শেষ না করা মানে ব্লগে কন্টিনিউ না করা

ব্যাপক মজা পাওয়ার কিছু নাই এই ব্লগে ধারাবাহিক লেখকদের ইতিহাস খুবি আশংকাজনক বেশিরভাগই শেষ করে না :(
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: হ্যাঁ সেটা আমিও দেখছি৷ অনেকেই কয়েক পর্ব দিয়ে তারপর বলে বই কিনে পড়ে নিতে৷ আমার অবশ্য সেটা উদ্দেশ্য ছিলো না কখনই৷ সেরকম করতে চাইলে আমি বইমেলা শুরু হওয়ার আগেই এটা ধারাবাহিকভাবে দিতাম আর মাঝামাঝি এসে বলতাম বই কিনে নিতে, হা হা হা৷

৫. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৯
ভুতের আড্ডা বলেছেন: আপনার কাছ থেকে ধার করা বুদ্ধি নিয়ে আমার অপ্রকাশিত উপন্যাসটাও ব্লগে দিয়ে দিলাম।

আমি নিজেও এ উপন্যাসটা ধারাবাহিকভাবে ব্লগে প্রকাশ করা শুরু করেছিলাম। পাঠকের অভাবে বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি সব সময়ই চাই আমার লেখাগুলো ব্লগার বন্ধুরা পড়ুক এবং মতামত দিক। আপনি মহা পৃথিবীটা পুরোটা একসঙ্গে দেওয়ার পর আমিও আপনাকে অনুসরণ করলাম।

ধন্যবাদ পথ দেখানোর জন্য।
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: আপনার উপন্যাস কই? দেখিনি তো!

৬. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমার কাছে তো হার্ড কপিই আছে। সফ্ট কপির দরকার নাই! ;)
২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: হা হা হা... খবর কি?

৭. ২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০০
ভুতের আড্ডা বলেছেন: প্রথম পাতায় উপরেই আছে।

তবে আফসোস, পুরাটা আসেনাই।

আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম কিন্তু।
২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: আচ্ছা৷

২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: আপনি কি পুরো উপন্যাস একসাথে দিছেন? পুরোটা না আসলে মন্তব্যের ঘরে বাকিটা দেন৷

২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: ও আপনার উপন্যাস তো আগে পড়ছি, তবে ত্খন শেষটা পাই নাই৷ শেষটা দেন, পড়ি৷

৮. ২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
ভুতের আড্ডা বলেছেন: মন্তব্যের ঘরেও দেওয়া যায় নাকি?
৯. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৮:০১
আহমেদ রাকিব বলেছেন: আরেকজন পাইলাম আমার মতই বিরক্ত হয়েছে।আমি অবশ্য দাঁতে দাঁত চেপে অনেক কষ্ট করে শেষ করেছি। আপনার লেখাটা পড়ে দেখব। তারপর কমেন্ট দেব।
১০. ২৮ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৬
হিমালয়৭৭৭ বলেছেন: রিভিউয়ের রিভিউ পড়েছি; আপনি তো দেখি শুধু সমালোচনার অংশটুকুই লিখেছেন...প্রশংসাসূচক কথাগুলোর ব্যাপারে তো কিছুই বললেননা!!!!!!এটা কেমন হল!!!!!!!!!!!!!!!!!
২৮ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: হুম, কথা ঠিকই বলেছেন৷ সমস্যা হলো, প্রশংসাসূচক কথাগুলোর ব্যাপারে কি যে বলব কিছুতেই ঠিক করতে পারলাম না যে!

১১. ০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪০
ভুতের আড্ডা বলেছেন: আমার উপন্যাসটা দেখার মতো সময় কী হয়েছিলো? একটু জানাবেন প্লিজ। তিনটি খন্ডে ভাগ করে দিয়েছি।
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৪

লেখক বলেছেন: হ্যাঁ, আপনার উপন্যাস পুরোটাই পড়েছি৷ বেশ ইন্টারেস্টিং৷

১২. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৩
কঁাকন বলেছেন: আপনার উপন্যাসটা যখন পড়েছি পড়তে ভাল লেগেছে তবে অহনার রুপ-গুণের বর্ননা কিছুটা মাত্রাতিরিক্ত মনে হয়েছে
আর অহনা কেন বারবার রায়হান কে ফিরিয়ে দিচ্ছে সেটা আপনি উপন্যাসের শেষে বলেছেন কিন্তু প্রথম থেকেই বোঝাযাচ্ছিলো এটাই হবে আপনি যদি উপন্যাসের সুরুতে ঘটনাটা বলে দিতেন তাহলে কোন কথা ছিলোনা এরকমতো হতেই পারে কিন্তু আপনি বলেন নি একটা সাসপেন্স রেখেছেন এবং যখন এই সাসপেন্সের পর্দা উন্মোচন করেছেন আমি পাঠক হিসেবে হতাশ হয়েছি।

আর রায়হান এরকম একটা পরীক্ষা করবে ভালো কিছু চিন্তা করতো, সৃষ্টিশীল মানুষের এরকম ধ্বংসাত্বক চিন্তা আমার ভালো লাগেনি বরং মনে হয়েছে সে একটু অন্যরকম একটা অনুষ্ঠানই করতে চেয়েছে পরীক্ষা টরীক্ষা কিছুনা এসব সে নিজেই বিশ্বাস করেনা।

ভালো থাকুন
০৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: ঠিক আছে, আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ৷ আপনার পয়েণ্টগুলো অবশ্যই আমার মাথায় থাকবে৷

ভালো থাকুন আপনিও৷

১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪১

লেখক বলেছেন: হুম, শুভ নববর্ষ!

১৪. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১০
সত্যের মত বদমাশ বলেছেন: সময় সুযোগ বুঝে অবশ্যই সম্পূর্ণ উপন্যাসটাই ডাউনলোড করে নেব।
১৫. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৬
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: রোডি, যতদুর মনে পড়ে তুমি সামুতে ইন এড এ নিজের বইয়ের বিগ্যাপন দিছিলা.... সামুতে নিজের বইয়ের বিগ্যাপন নিজে দেওয়া বিষয়ে তুমার মতামত জানার ইচ্ছা ছিল তাই এই একটা লিংক দিয়া গেলাম... চেক করলে উত্তর দিও

এইখানে আছে পোস্ট টা
১৬. ২৩ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০০
শান্তির দেবদূত বলেছেন: ডাউনলোড করলাম ... সময় করে পড়বো .... অনেক দিন (২/৩ বছর হবে প্রায়) কোন উপন্যাস পড়া হয় না ....

সম্পূর্ণ বইয়ের লিংক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ....

 

মোট সময় লেগেছে ২.৮৩৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাহবুবুর শাহরিয়ার
mshahriar@gmail.com
http://google.com/profiles/mshahriar

ব্যাক্তিজীবনে আমি একজন প্রযুক্তিবিদ৷ কম্পিউটার আর ইন্টারনেট নিয়ে কিছু করার চেষ্টা করি৷ মাঝে মাঝে হুজুগ উঠলে লেখালেখি করি৷ সেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ