আমার প্রিয় পোস্ট
চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তাগুলি। অপার্থিব সুন্দর নিশ্চিত আপনাকে হাতছানি দিয়ে ডাকবে।
- ঢাকারআশিক
-
দেখে যান পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কিছু মানুষের বিখ্যাত কিছু মিথ্যা।
।পৃথিবীর ইতিহাস অন্ধকারে ছিল বহুদিন যে কারনে। - ঢাকারআশিক
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং রহস্যময় পাঁচটি স্থান,চাইলেও যে জায়গাগুলতে যেতে পারবেন না কখনই - নিয়নের আলো
- নীলক্ষেতের পুরানো বই বাজার আর রবীন্দ্র চিত্রকলা নিয়ে আমার ছবি ব্লগ......... - রেজোওয়ানা
- মিরশরাইলের ট্রাজেডী নিয়ে স্বপ্নকুটিরের লেখা একটি কবিতা পড়ে না কেদে থাকতে পারলামনা । তাই আপনাদের সাথে শেয়ার করলাম । - লিঙ্কনহুসাইন
- কবি জসিম উদ্ দীনের স্মৃতিময় বাড়িটি দেখলাম!! - বলতে চাই একা
- বিখ্যাতদের মজার কাহিনী(অ্যালবার্ট আইনস্টাইন) - বিনবি
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- নাম বসাতে গরীবের পেটে লাথি মারা কি খুব দরকার? - ক্ষ্যাপা বালক
- ভুত, পেত্নী, শাকচুন্নী, মামদো - এগুলোর পার্থক্য কি? - ডিসকো বান্দর
- নকলের জমানায় কাঞ্চনমালারাই আসল! - বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম - তীর জোক
- ( ছবি ব্লগ ) এশার - অসম্ভবের চিত্রকর - সি.কে. নাজমুল
- স্যাড বাট ট্রু-------দুনিয়ার কিছু বিচিত্র মহাযাত্রা তথা মৃত্যুকাহিনী - মুরাদ-ইচছামানুষ
- ঝুলে থাকা কবিতা - ভাঙ্গন
- WINDOWS পালাবি কোথায়?? উবুন্টু বিষয়ক সব পোস্ট একসাথে - শোভন
- পুরানো ঢাকার বিরিয়ানি বাজার - জুল ভার্ন
- ১০৮ ঘরের মাটির বাড়ি (বিষ্ময়কর) - অনন্ত অন্তর
- জন হেনরীর হাতুড়ি: "আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী" - নাস্তিকের ধর্মকথা
- ওস্তাদ টান মারেন! টান!................................. - সুলতানা শিরীন সাজি
- রোকেয়া বেগম, বয়েস ৭৮ - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- লহ প্রণাম - দীপান্বিতা
- নক্সী-কাঁথার মাঠ - পল্লীকবি জসীমউদ্দীন (১) - মে ঘ দূ ত
- ভয়ংকর সিরিয়াল কিলাররা -১ (অপ্রাপ্তবয়স্ক এবং দুর্বলচিত্তের পাঠকদের জন্য নয়) - পল্লী বাউল
- এ কোন কবিতা নয়, এ এক মেয়ের জীবন.......... - সুলতানা শিরীন সাজি
- মহা পৃথিবী - [উপন্যাস] - সম্পূর্ণ - রোডায়া
- লিরিকগুচ্ছ - শেখ জলিল
- তুই তুই তুই - রাশেদ
জগার্স পার্ক
১৭ ই জুন, ২০০৯ রাত ১১:০৯
অনেকদিন ধরেই লাইনগুলো মাথার মধ্যে ঘুর ঘুর করছিলো, আজ উগড়ে দিলাম৷ যারা টিভি দেখেন, তারা বুঝতে পারবেন, হরলিক্সের একটা বিজ্ঞাপন থেকে এই পদ্যের আইডিয়াটা নেয়া৷ আমি একেবারেই টিভি দেখি না৷ কয়েকদিন আগে এক বাসায় গিয়ে বসার ঘরে বসে থাকতে হয়েছিলো৷ ঐ সময়টায় বসে বসে টিভি দেখছিলাম, তখ্ন ঐ বিজ্ঞাপনটা দেখি৷ ইন্ডিয়ান বিজ্ঞাপন৷ বিজ্ঞাপনের গান আর তার উপস্থাপনা এতো ভালো লাগলো যে পরের কয়েকদিন শুধু ঐ বিজ্ঞাপন দেখার জন্য টিভির সামনে বসে রইলাম৷ কয়েকবার বিজ্ঞাপনটা দেখার পর দেখি গানটা মাথার মধ্যে ঘুর ঘুর করছে৷ এতো দেখি ভালো যন্ত্রনা! আমি ভালো বিরক্ত হয়ে পড়লাম৷ কিন্তু বিরক্ত হলেও গানটা আমাকে ছেড়ে গেলো না৷ বিজ্ঞাপনের গান ছিলো মাত্র তিন লাইনের, তিন লাইনে আমি সন্তুষ্ট হতে পারলাম না৷ তাই লাইন বাড়তে লাগলো৷ আর বাড়তে বাড়তে এই অবস্থা দাঁড়ালো৷ ওহ, বিজ্ঞাপনের লাইনগুলা হলো-
জানি জগার্স পার্কের পার্ক বেঞ্চটা দারুন লাগে
জানি এখন আমার ব্যাটসম্যানের একটা রানার লাগে
তুমি জানো, না জানো, আমি জানি....
এইবার আসা যাক আমার পদ্যে, মানে বাড়তি লাইনগুলোতে-
--------------------------------------
জানি জীবনের দৌড়ে এখন সহজেই হাপ ধরে যায়
জানি ক্লান্তিরা বাসা বাঁধে অনিচ্ছুক মনের কোনায়
তুমি জানো, না জানো, আমি জানি...
দেখো জীবনের পাতাগুলো অবহেলে যায় ফুরিয়ে
দেখো বয়স আমাদের কতো সহজে যায় বুড়িয়ে
জানি প্রতি বৈশাখে এখনও ফোঁটে লাল কৃষ্ণচূড়া
তবু তোমার আকাশে ডানা মেলে কভু হয়নি ওড়া
তুমি জানো, না জানো, আমি জানি...
দেখো আনমনে কেটে যায় এখন কতো অচেনা প্রহর
জানি জীবন আমাদের নয়কো রঙিন চাঁদর
জানি প্রতিদিন বেড়ে যায় আমাদের জীবন জ্বালা
শত চেষ্টাতে হয় না গাঁথা কোনো প্রণয় মালা
দেখো নষ্ট সময় বার বার আমাদের করে প্রতারণা
অস্থির সময় বুকের ভিতর বাড়ায় উম্মাদনা
জানি আজ আসে না স্বপ্নে দেখা সেই রাজার কুমার
জানি রূপকথার স্বপ্ন দেখা এখন আর হয় না তোমার
তুমি জানো, না জানো, আমি জানি...
দেখো মিশে আছে এই মাটির তলে চলে গেছে আগে যারা
মিশে আছে এই মাটিতে কতো সুন্দরীর আঁখির তারা
জানি দিনশেষে নেমে আসে এক অচেনা রাতি
আনমনে নিভে যায় কিশোরীর হাতের সাঁঝের বাতি
তুমি জানো, না জানো, আমি জানি...
তবু সবকিছুর পরও ভালোলাগে এই শূন্য জীবন
ভালোলাগে হঠাৎ জাগা প্রলয় নাচণ
ভালোলাগে গল্পে শোনা সেই চাঁদের বুড়ি
ভালোলাগে তোমার হাতের রঙিন চূড়ি
তুমি জানো, না জানো, আমি জানি...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পদ্য, কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লাল দরজা বলেছেন:
ভালো লাগছে। লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: !
হমপগ্র বলেছেন:
্বাহ বাহ!
এখানে কেমন লাগে হবে না , হবে
জানি জগার্স পার্কের পার্ক বেঞ্চটা দারুণ লাগে
ধন্যবাদ।
লেখক বলেছেন: ঠিক করলাম৷
লেখক বলেছেন: হুম৷
শান্ত কুটির বলেছেন:
অসাধারন
লেখক বলেছেন: আচ্ছা৷
লেখক বলেছেন: আপনি শুধু একই কথা বলেন দেখি!
লেখক বলেছেন: হুম, বলা মুশকিল৷
কালপুরুষ বলেছেন:
খুব ভাল লাগলো। সম্ভবত "জগার্স পার্ক" এই শিরোনামে একটা ছবি দেখেছি মনে হয়। অভিনয়ে ছিলেন ভিক্টর ব্যানার্জী ও নেহা ধুপিয়া।
লেখক বলেছেন: জগার্স পার্ক নামে সিনেমা আছে জানতাম না৷ ভিক্টর ব্যানার্জী তো মনে হয় অনেক পুরানো, আর নেহা ধুপিয়া একেবারে নতুন৷ অবশ্য আমি ঠিক নিশ্চিত না৷
ভাঙ্গন বলেছেন:
বেশ লেগেছে।
হিমালয়৭৭৭ বলেছেন:
দেখি লাইনগুলো সুর করার ইচ্ছা আছে, আপনাকে জানাবো....
লেখক বলেছেন: আচ্ছা৷
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















