কালীগঞ্জের রোকেয়া খাতুন এখন রিকশাচালক
২৬ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কালীগঞ্জ প্রতিনিধি: ‘ভাই কোথায় যাবেন জলদি ওঠেন’ এভাবে শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত কালীগঞ্জের রোকেয়া খাতুনের জীবনযুদ্ধ। স্বামীর সংসারে জায়গা না হওয়ায় বেঁচে থাকার তাগিদে বেছে নিয়েছেন রিকশা চালানো পেশা।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাঁচড়া গ্রামের সাইদুর মিয়ার সাথে ১৪ বছর আগে রোকেয়া খাতুনের বিয়ে হয়। তাদের সংসার জুড়ে আসে ৩টি সন্তান। স্বামী সাইদুল মাদকাসক্ত হওয়ায় স্বামীকে বাদ দিয়ে বেঁচে থাকার তাগিদে এ পেশাকে বেছে নিয়েছেন। রোকেয়া খাতুন জানান, ঢাকা থেকে ২ মাসের রিকশা চালানো প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ২ সপ্তা ধরে রিকশা চালাই। নিজের রিকশা নেই, মালিকানা রিকশা চালিয়ে প্রত্যেক দিন খরচ বাদে ১৫০/২০০ টাকা আয় করে থাকি। মহিলা মানুষ তাই অনেক সময় অনেক পুরুষ যাত্রীরা রিকশায় চড়তে চায় না। আবার অনেকে দয়া করে রিকশায় ওঠেন। বর্তমানে রোকেয়া খাতুন উপজেলার চাঁচড়া গ্রামের মাঠপাড়ায় একটি ঝুঁপড়ি বেঁধে বসবাস করছেন। তার স্বপ্ন ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। সরকার ও সমাজের বিত্তশালীরা একটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এমনটি প্রত্যাশা করেন তিনি।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন