somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌসুমি ফলে রূপচর্চা

০৪ ঠা মে, ২০১১ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গরম পড়ছে ঠিকই কিন্তু এটাকে পুষিয়ে দিতে প্রকৃতি উজাড় করে দিয়েছে নানা মৌসুমি ফলের ভান্ডার। তরমুজ আর বাঙ্গি এ সময়ের ফল। খেতে মজা তো বটেই, ত্বকের জন্যও ভালো।
রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা জানান, তরমুজ ভিটামিন এ, বি, সি সমৃদ্ধ একটি ফল। এটি ত্বককে সজীব করে, পাশাপাশি উজ্জ্বল ও নরম রাখে। তরমুজ দিয়ে বানানো যায় নানা রূপচর্চার উপকরণ।

ক্লিনজার
তৈলাক্ত ত্বকের অধিকারীরা এ ক্লিনজার ব্যবহারে উপকার পাবেন। এটি বানিয়ে ফ্রিজে রেখে দিন। তাহলে কিছুদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। তৈরি করতে লাগবে—তরমুজের রস ও লেবুর রস।
ত্বক ঠান্ডা রাখার পাশাপাশি ত্বককে নরম করে তরমুজ। অন্যদিকে লেবু প্রাকৃতিক পরিষ্কারক। অতিরিক্ত তৈলাক্ত ত্বকে এটি প্রতিদিন সকালে লাগান। ক্লিনজার হিসেবে দুটি মিশিয়ে ত্বকে লাগালে ভালো ফল পাবেন। অল্প ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মাস্ক
যেসব উপকরণ লাগবে—মটর ডালের বেসন, তরমুজ, সয়াবিনের গুঁড়ো। তবে চালের গুঁড়ো বা ময়দা দিয়েও এটি বানাতে পারেন। একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। উপকরণগুলো আলাদাভাবে কৌটায় ভরে রাখুন। কারণ হাতের ছোঁয়া, বারবার ফ্রিজ থেকে বের করা এ জন্য এর গুণাবলি অনেকাংশে নষ্ট হয়ে যায়। ব্যবহারের সময় মিশিয়ে নিন।
তরমুজের সঙ্গে সয়াবিনের গুঁড়ো মিশিয়ে লাগান। ত্বকে টানটান ভাব আসবে।
শুষ্ক ত্বকের অধিকারীদের জন্যও আছে তরমুজের রূপচর্চা। তরমুজ, পাকা কলা, সয়াবিনের গুঁড়ো নিন। এখানেও সয়াবিন গুঁড়োর বদলে চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করা যাবে। ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

হাত ও পায়ের যত্নে
তরমুজের রস, লেবুর রস, চালের গুঁড়ো, টক দই, গোলাপ জল সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। হাত-পায়ের পাশাপাশি পুরো শরীরে ব্যবহার করুন। এটিকে স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। সব রকম ত্বকের ক্ষেত্রেই এটি ভালো কাজ করবে বলে জানান রাহিমা সুলতানা।

বাঙ্গির জাদু
রাহিমা সুলতানা বলেন, বাঙ্গি হলো প্রাকৃতিক ব্লিচ। ত্বকে এটি ফেয়ার পলিশের কাজ করে। ত্বকের কালো ভাব দূর করে দেয়। অথচ এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

ক্লিনজার
বাঙ্গির সঙ্গে টক দই মিশিয়ে ব্যবহার করতে পারেন।

মাস্ক
মটর ডাল বাটা, সয়াবিন গুঁড়ো অথবা চালের গুঁড়ো বা ময়দার সঙ্গে বাঙ্গি মিশিয়ে নিন। একটু ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল থাকবে।

ত্বকের ভাঁজ পড়া কমাতে
বাঙ্গির খোসা (পাল্প), মটর ডাল বাটা, ডিমের কুসুম, কয়েক ফোঁটা লেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। শুকিয়ে যাওয়া পর্যন্ত মুখে লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন। আস্তে আস্তে ত্বকের ভাঁজ পড়া ভাব কমে ত্বক হয়ে উঠবে সতেজ।

প্রাকৃতিক ব্লিচ
বাঙ্গির সঙ্গে লেবুর রস ও সয়াবিনের গুঁড়ো মিশিয়ে নিন। পেস্ট তৈরি করুন। সপ্তাহে তিন দিন ১০ মিনিট করে লাগিয়ে রাখুন। এটি ব্যবহারে ত্বকের কালচে ভাব চলে যাবে।

সকালের নাশতায়
শুধু ত্বকে লাগিয়ে গেলেই কাজ হবে না, মৌসুমি ফলও খেতে হবে। তরমুজ ও বাঙ্গি ছোট টুকরা করে কাটুন। সারা রাত মধু দিয়ে রেখে দিন। সকালের নাশতার তালিকায় এটিও রাখুন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১১ রাত ১০:২২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×