পারিবারিকভাবেই একটা মেয়েকে দেখে পছন্দ করেছিলাম। এরপর তাকে জানতে র্দীঘ কয়েকমাস কথা বললাম তার সাথে। সাক্ষাত হয়েছে মোট দুইবার তার খালার বাসায়। গত শুক্রবার তার সাথে আমার বিবাহ পাকাপোক্ত হবার কথা। সে অনুযায়ী তার খালার বাসায় আমাদের লোকজন যাবার কথা। হটাত সামান্য কথায় তার ফোনে আমার রাগারাগিতে বিয়ে ভেঙ্গে গেল।
এখন শুনলাম তার বিয়ে হচ্ছে অন্য কারো সাথে শিগগিরই।
আমি কোন মতেই মেনে নিতে পারছিনা। কারন সে এর আগে চলে আসতে চাইলে আমি তাকে আশ্বাস দিয়েছিলাম পারিবারিকভাবেই হবে।
এখন আমার সময় কি রকম যাচ্ছে আমি বোঝাতে পারবনা।
সে চমৎকার একটা মেয়ে। তার বাবা মারা গেছে জন্মের আগে। মা ও নেই। দেখতে খুবই সুন্দরী। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মাদ্রাসায় পড়াশোনা করেছে। কঠিনভাবে র্পদা করে। অল্পতেই তুষ্ঠ। তার কথা-এই পৃথিবীতে তার কিছু চাওয়ার নেই। পরকাল নিয়েই তার ভাবনা। বেশি আয় দরকার নেই, বরং পরকালে তার জন্য হিসেব দিতে হবে।
আমি এমন একটি মেয়েকে হারিয়ে পাগল প্রায়। আমার মনে হয় আর বাঁচা হবে না।
গতরাত থেকে খেতে, ঘুমাতে পারছিনা। সারাক্ষন কাদছি। কোন মুহুর্তে হার্ট এটাক হবার মত অবস্থা।
আমি কি করব বলুন---আপনারা আমাকে বাচাঁন। কি করলে তাকে পাব জানান।
প্লিজ প্লিজ প্লিজ...
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


