somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোস্তাফা জব্বারকে জুতা প্রদর্শন, অবশেষে পালিয়ে বাঁচলেন...

০৭ ই মার্চ, ২০১১ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ মার্চ ২০১১, সোমবার। এলিফেন্ট রোডস্থ মাল্টিপ্ল্যান সেন্টারের ৮ম তলায় ‘সোর্স এডজ নামে’ একটি কম্পিউটার দোকান উদ্বোধন করতে এসেছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা “জব্বারের দুইগালে জুতা মারো তালে তালে, ‘মাল্টিপ্ল্যানের ব্যবসায়ীরা তোর কারনে জেলে কেন? জব্বার তুই জবাব দে?” সহ নানা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে মিছিলকারীরা তাকে জুতা দেখাতে দেখাতে এগিয়ে যায়। এরপর সে ভয়ে আর উদ্বোধনী অনুষ্ঠানে না গিয়ে মার্কেটের প্রবেশ পথ থেকেই দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এর কারন হিসেবে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০০৯ তারিখে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার প্রশাসন নিয়ে মাল্টিপ্ল্যান সেন্টারের বেশ কিছু ব্যবসায়ীদের বিরুদ্ধে অহেতুক হয়রানিমূলক মামলা করে। এ মার্কেটে এই মোস্তাফা জব্বার টাস্ক ফোর্স নিয়ে তার বিজয় সিডির নকল উদ্ধার করতে এসে মার্কেটের কয়েকজন ব্যবসায়ীকে অহেতুক গ্রেফতার করান। এরপর এসব ব্যবসায়দের নামে মামলাও ঠুকে দেন। মামলা নং- ১১/৩৩৭, ১২/৩৩৮, ১৩/৩৩৯, ১৪/৩৪০, ১৫/৩৪১, ১৬/৩৪২। অথচ এ ধরনের সিডি কপি করা এসব ব্যবসায়ীদের কাজ না। তারা শুধুমাত্র বিক্রি করত। তাও শুধুমাত্র এই মার্কেটেই না, সারা বাংলাদেশেই এসব সিডি পাওয়া যায়। কিন্তু তার ক্ষোভ হলো-এই মার্কেট যেন কোন ক্রমেই না জমে।
কিন্তু কেন এই ক্ষোভ মাল্টিপ্ল্যান মার্কেটের এসব ব্যবসায়দের প্রতি? কারন হিসেবে জানা গেছে, এই মার্কেটের ব্যবসায়ীরা মোস্তাফা জব্বারকে এখন আর পাত্তা দেয় না এটাই তার ক্ষোভ। মার্কেট শুরুর প্রথম বার মেলা করার নামে এই মোস্তাফা জব্বার এই মার্কেট থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। তখন এই মেলার আয়োজক ছিল মোস্তাফা জব্বারের নেতৃত্বে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। এরপর থেকে মার্কেট কর্তৃপক্ষ নিজেরাই মেলা করতে শুরু কওে এবং বেশ জমজমাট আয়োজন করে। এতে মোস্তাফা জব্বার বেশ কয়েক বছর ধরে বিভিন্নভাবে বাঁধা দিয়ে আসছে। সে এই মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অপপ্রচারে ব্যাস্ত থাকে সব সময়। কোন পণ্য বা প্রতিষ্ঠান যেন এই মার্কেটের মেলায় স্পন্সর না করে তার জন্যও তার প্রচেষ্টার অন্ত থাকে না।

এসব ঘটনার প্রেক্ষিতে ৭ মার্চ ২০১১ মাল্টিপ্ল্যান সেন্টারের ৮ম তলায় ‘সোর্স এডজ নামে’ একটি কম্পিউটার দোকান উদ্বোধন করতে আসলে মার্কেটের ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে এসব শ্লোগান দেয় ও জুতা প্রদর্শন করে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১১ রাত ৯:৩১
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×