somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মীরাক্কেলে জামিল আহমেদের ভাড়ামো এবং কিছু সহজলভ্য অনুভূতি।

২০ শে মে, ২০১৩ সকাল ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৫ ই মের মীরাক্কেলে পাবনা থেকে বাংলাদেশী প্রতিযোগী জামিল আহমেদ আসলে কী বলেছিলেন আগে তা একটু জেনে নেই।



১) সেদিন আমার বউ আমাকে বললো, 'আচ্ছা সারাদিন ধরে তুমি কী করো?' আমি বললাম, 'এবার বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপ জেতাতেই হবে'।

কী? জোকটা এর পরেও আছে ভাবছেন?



২) আপনার পছন্দের সুন্দরী রমনীকে কাছে পেয়ে আদর করাটা হচ্ছে ৬ বলে ৩৭ রান দরকারের মত। একটাই ভরসা, তবু তো বাংলাদেশের বোলাররা আছে!

৩) বাংলাদেশের ব্যাটিং আর সুলভ শৌচাগারের মধ্যে মিল কোথায়?

কখন আসছে, কখন যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না।



৪) আশরাফুলের ছেলে আশরাফুলের বৌকে বললো, 'মা, মা, মা, দেখে যাও। বাবা ছয়ের পরে ছয় মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে।' এই শুনে আশরাফুলের বৌ বললো, 'সোনা, অনেক বড় হয়েছো। যাকে তাকে বাবা বোলো না।'



৫) হাই টপ প্রপোজ। প্রেমিক তার প্রেমিকাকে বলছে, 'সোনা, আমি তোমাকে ততদিন ভালোবেসে যাবো যতদিন বাংলাদেশ না বিশ্বকাপ জেতে'।

৬) ইন্ডিয়া-বাংলাদেশের ওয়ানডে ম্যাচ। আমার টিমের সবাই এসে আমাকে বললো, 'স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, শচীনকে ৫০ করতে দেব না। আমি বললাম, 'কিভাবে?' বললো, 'আমরা ৪৮ রানে অল-আউট হয়ে যাবো'।



৭) সাকিব আল হাসান সেদিন গেলো আশরাফুলের বাড়িতে। গিয়ে দেখে আশরাফুল ঘুমাচ্ছে। বলে, 'এই ওঠ। আজকে আমাদের টেস্ট খেলা আছে'।;আশরাফুল চোখ খুলে বললো,'অ্যা, কাদের সাথে?' সাকিব বললো, 'অস্ট্রেলিয়ার সাথে।' আশরাফুল চোখ খুলে বললো

'তোরা যা, আমি বিকালে আসছি।'

৮) সেদিন আমার বউ আমাকে বলছে, 'ওগো, আসবে?' আমি খাটের ডান দিন দিয়ে উঠবো না বাম দিক দিয়ে উঠবো এই চিন্তা করতে করতে দুই ঘন্টা পার। বৌ ঘুমিয়ে পড়লো। পরেরদিন আবার বউ বললো, 'ওগো, আসবে?' আমি খাটের ডান দিন দিয়ে উঠবো না বাম দিক দিয়ে উঠবো এই চিন্তা করতে করতে দুই ঘন্টা পার। বৌ ঘুমিয়ে পড়লো। পরের দিন রাত্রে বৌ আবার বললো, 'ওগো, আসবে?' আমি আবার চিন্তা করতে লাগলাম খাটের ডান দিন দিয়ে উঠবো না বাম দিক দিয়ে উঠবো। যথারীতি আবার দুই ঘন্টা পার। বৌ শুয়ে ঘুম। চতুর্থ দিনের দিন আমি নিজেই বৌকে বললাম, 'ওগো আসবো?' বৌ বললো, 'তুমি টস নিয়ে ভেবে যাও। ওদিকে অস্ট্রেলিয়া সিরিজ জিতে গেছে।'

এরপর মীর এসে জিজ্ঞাসা করলো, 'হঠাৎ আজকে এত রাগ টিম বাংলাদেশের উপর?' জামিল আহমেদ উত্তর দিলেন, 'রাগ না, এটা তো মজা'।;মীর বললো, 'হুম মজা?' জামিল পুনরায় উত্তর দিলেন, 'বৌকে যেমন ভালোবাসি, বাংলাদেশ টিমকেও ভালোবাসি। বৌকে নিয়ে জোক করতে পারলে এদেরকে নিয়ে পারবো না কেন?'

নিয়মিত না হলেও সুযোগমত মাঝেমাঝে আমি মীরাক্কেল দেখি। দেখা থেকে কয়েকটা ক্রিকেট বিষয়ক কৌতুকের স্মৃতিচারণা করি।



১) খরগোস আর কচ্ছপের দৌড়ের কথা মনে আছে? ধরেন, পিচের মাঝখানে একটা কচ্ছপ আছে আর ব্যাট হাতে রাহুল দ্রাবিড় আছে। বলেন তো কে আগে বাউন্ডারিতে পৌছাবে, কচ্ছপ না দ্রাবিড়ের হিট করা বল?



২) এক্সপেরিয়েন্সের একটা ভ্যালু আছে। যেমন ধরেন, শচীন আর কুম্বলের ওয়াইফ।



৩) বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। একটাই ছেলে। এখন জজ ছেলেকে জিজ্ঞাসা করছে, 'তুমি কার সাথে থাকবে? বাবা?' ছেলে উত্তর দিচ্ছে, 'না, পাপা বিটস মি।' জজ আবার জিজ্ঞাসা করছে, 'তাহলে মা?' ছেলে আবার উত্তর দিচ্ছে, নো, 'মাম অসসো বিটস মি'। 'তাহলে কে?' 'দিল্লি ডেয়ারডেভিলস। দে নেভার বিটস এনিওয়ান।'

৩ নাম্বার কৌতুকটা মীর গতকালই বলেছে জামিল আহমেদের কৌতুক বলা শেষেই। সব কৌতুক মনে না থাকায় অনেক কৌতুক লিখতে পারলাম না। তবে নিশ্চিত শুনেছি, শচীন টেন্ডুলকার, যাকে ভারতীয়রা ঈশ্বরের মত মনে করে, তার উচ্চতা নিয়েও মীরাক্কেলে বেশ কিছু কৌতুক বলা হয়েছে। সৌরভ গাঙ্গুলী, যাকে দাদা-দাদা করতে ফ্যানা উঠিয়ে ফেলে পশ্চিমবঙ্গের জনগন, ওরাই তার দাদাগিরি করা নিয়ে, পড়তি ফর্ম নিয়ে অনেক কৌতুক করেছে। তাতে কারও অনুভূতি আহত হয়েছে বলে শুনিনি এতদিন।

সৌভাগ্যক্রমে মীরাক্কেলের এই পর্বটা গতকালই দেখেছি। আজ কয়েকটা পোষ্টে আমাকে ট্যাগ করা হয়েছে এই বিষয়ক। একারণেই লেখা। আমি ব্যক্তিগত ভাবে একাটা কৌতুক শোতে কে কী বলেছে এটাতে আঘাতপ্রাপ্ত হইনি মোটেও। আমার অনুভূতি হয়তো খুব জোরালো না। ফেসবুক স্ট্যাটাসে, গ্রুপে, ব্লগে আমি নিয়মিতই দেখি কোনো ব্যাটসম্যান একটু খারাপ করলেই তাকে নিয়ে শুধু কৌতুক না, গালিও দেওয়া হয়। তাতেও আমার আঘাত লাগে না। এটা যার যার মত। বাংলাদেশীরা নিজেদের প্লেয়ারদের সমালোচনা করতেই পারে ভেবে নেই। তবে জামিল আহমেদ পাবনার কেউ না হয়ে পশ্চিমবঙ্গের কেউ হলে কী হতো, কতটুকু আঘাত লাগতো সেটা বিবেচনায় আনিনি। সে হিশেবটা নিশ্চয়ই ভিন্ন হতো। ক্রিকেট আমাদের আবেগের জায়গা। সেটা সেখানে নিরাপদেই থাকবে। দু'-একটা জামিলের কথায় তার কিচ্ছু হবে না। আমার ক্রিকেটানুভূতি নিশ্চয়ই এতটা ঠুনকো না।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×