মূল পোষ্ট
ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে আসছে না। উপমহাদেশের চলচ্চিত্র আমদানির অনুমতি আবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯৭২ সাল থেকে বন্ধ থাকার পর সম্প্রতি সরকার উপমহাদেশের অন্যান্য দেশের চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়। উপমহাদেশের সিনেমা বিশেষ করে ভারতীয় হিন্দি সিনেমা আমদানির খবর প্রকাশিত হওয়ায় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ জানায়। এর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশে ভারত থেকে সবকিছু আমদানি করা হয় সেখানে ভারতীয় চলচ্চিত্র আমদানি করা হবে না কেন তা খুবই অযৌক্তিক সিদ্ধান্ত। ভারতীয় চলচ্চিত্র আমদানি করা না হলেও ভিসিডি আর ডিভিডিতে ভারতীয় চলচ্চিত্র দেদারসে চলছে এবং চলবে। আর সরকার তার রাজস্ব হারাচ্ছে আর হারাবে। সারাদিন তো ডিশের মাধ্যমে সিরিয়াল সিনেমা তো চলছেই। যেখানে ভারত থেকে ফেন্সিডিল আমদানিতে কোন বাঁধা দেয়া হয় না সেখানে ভারতীয় চলচ্চিত্র আবার কি দোষ করলো।
চলচিত্র যে একটি সার্বজনীন পারিবারিক বিনোদনের মাধ্যম তা বাংলাদেশের মানুষ ভুলে গেছে - বাংলাদেশের চলচিত্র নিম্নবিত্ত শ্রেনীর বিনোদনের মাধ্যমে পরিনত হয়েছে । বাংলাদেশের চলচিত্র কোন প্রতিযোগিতার সম্মুখীন না হবার কারনে যে জাগায় ছিল সে জায়গাতেই পড়ে আছে। মান তো উপরের দিকে উঠা দূরের কথা মাটির দশ হাত নিচে চলে গেছে। সিনেমা হল মালিকেরা হল ভেঙ্গে মার্কেট বানাচ্ছেন। তার আর কত লোকসান দিবেন। কাটপিস সংযুক্ত করা ছবি কিছু পুরুষ মানুষের খোরাক যোগালেও তা একটা শিল্পকে বাঁচিয়ে রাখতে পারে না। এটা প্রমানিত হয়ে গেছে। কোন মহিলাকে সিনেমা হলে গেলেই তার প্রতি বিরুপ প্রতিক্রিয়া করতে দেখা যায়। নতুন কোন নায়ক-নায়িকা আসবে কোথা থেকে। ভালো পরিবারের বাবা-মা তাদের সন্তানদের চলচিত্র জগতে পাঠিয়ে জীবন নষ্ট করতে চান না।
কিছু ভালো চলচিত্র তৈরীর উদ্যোগ নিচ্ছে কিছু টিভি চ্যানেল কিন্তু তা একটি টেলিফিল্মকে বড় পর্দায় দেখানোরই শামিল। এসব চলচিত্রের লগ্নিকৃত অর্থ প্রিমিয়ার শো থেকেই উঠে আসে। আর বসুন্ধরার সিনেপ্লেক্সে এক-দুইমাস চালাতে পারলেই হলো। কেল্লা ফতে। আর যদি একদুইটা আন্তর্জাতিক পুরষ্কার পাওয়া যায় তাহলে পোয়া বারো। কিন্তু এগুলোকে “সার্বজনীন পারিবারিক বিনোদনের” জন্য করা হচ্ছে বললে ভুল হবে।
অবশেষে বলতে চাই, সরকারকে চাপ দিয়ে ভারতীয় চলচ্চিত্রের আমদানি বন্ধ করে বাংলাদেশের চলচিত্র বোদ্ধারা নিজেদের মান উন্নয়ন ও মান যাচাইয়ের পথ বন্ধ করে দিলো। এর পরিনাম কি হবে তা কিছুদিন পরেই ভালো বোঝা যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



