আমার প্রিয় পোস্ট

সত্য প্রকাশে আপোষহীন

সংগ্রহ করুন উবুন্টুর ফ্রি অরিজিনাল সিডি

০৩ রা মে, ২০১০ দুপুর ১২:৩১

শেয়ারঃ
0 0 0



উবুন্টু ব্যবহার করছি অনেক দিন হয়ে গেল। আমার আর উবুন্টুর ভালোবাসা সেই ভার্সন ৮.১০ থেকে শুরু। এর মাঝে আসলো উবুন্টুর ভার্সন ৯.০৪ এবং ৯.১০। আর কিছুদিন আগে আসলো আমাদের নতুন বন্ধু উবুন্টু ১০.০৪। বন্ধু-কলিগদের মাঝে উবুন্টুর ফ্রি সিডি বিতরন করেছি অনেক। কিন্তু উবুন্টুকে তো বন্ধু আর কলিগদের মাঝে সীমাবদ্ধ রাখলে চলবে না ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। এর জন্যই উবুন্টুর অরিজিনাল সিডি ফ্রি বিতরন করার উদ্যোগ নিচ্ছি।

আমার কাছে উবুন্টুর বিভিন্ন ভার্সনের কিছু সিডি আছে -
১) কুবুন্টু ৯.০৪ - ১০ টি।
২) উবুন্টু ৯.০৪ - ৮ টি।
৩) উবুন্টু ৯.১০ - ৭ টি।

সর্বমোট - ২৫ টি। এই ২৫ টি ফ্রি অরিজিনাল সিডি আমি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দিতে চাই।

উবুন্টুর ফ্রি অরিজিনাল সিডি সংগ্রহ করার জন্য বুকিং দিন নিচের ই-মেইলেঃ

Email Address:

আপনার নাম, মোবাইল নাম্বার আর কোন ভার্সনের সিডি আপনি চান সেটা লিখেতে ভুলবেন না কিন্তু।

উবুন্টুর ফ্রি অরিজিনাল সিডি সংগ্রহের স্থান ও সময় আগ্রহীদের খুব শীঘ্রই ইমেইলে অথবা ফোন করে জানিয়ে দেয়া হবে।

বিঃদ্রঃ উবুন্টুর সাম্প্রতিক ভার্সন ১০.০৪ এর অরিজিনাল সিডিগুলো পেতে আমার আরো ১ মাস সময় লাগবে। যা পরবর্তীতে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। কেউ ব্ল্যাঙ্ক সিডি দিলে তাকে উবুন্টু ১০.০৪ রাইট করে দেওয়া যাবে ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মে, ২০১০ দুপুর ২:৪৩
প্রচেত্য বলেছেন: আপনি যেভাবে ফ্রী পাইছেন সেই তরিকাটা একটু বললে উপকার হয়
২. ০৩ রা মে, ২০১০ বিকাল ৪:৪২
গোবা বলেছেন: বুঝলামনা! উবুন্টুর সব সিডিই তো অরিজিনাল সিডি!

 

মোট সময় লেগেছে ১.৩৭৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই