মূল পোষ্ট
তারিখঃ ১০-০৫-১০ সময়ঃ রাত ৯.৪৫
কিছুক্ষন আগে বাসায় ফিরে ফেসবুক এর স্ট্যাটাস চেক করছি। সৌভাগ্য বলেন আর দূর্ভাগ্যই বলেন মোস্তফা জব্বারের একটি একাউন্ট আমার ফেসবুকে ফ্রেন্ডলিস্টে আছে। হঠাৎ দেখছি তিনি একটি নতুন স্ট্যাটাস দিয়েছেন –
“has an important meeting at Cultural Ministry on 11 may 10 at 12-30 PM on Copyright Law. We need to amend the law-the punishment for piracy might be upto 14 years of imprisonment!”
বঙ্গানুবাদ করলে দাঁড়ায় যে তিনি সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সাথে বৈঠক করতে যাচ্ছেন এই মর্মে যে কপিরাইট আইন যাতে বদলানো হয় এবং কপিরাইট আইন ভঙ্গকারীর সর্বোচ্চ শাস্তি যাতে ১৪ বছরের কারাদন্ড হয়।
পোষ্টটি লিখেতে না লিখতেই তিনি তার স্ট্যাটাসে রিপ্লাই দিয়েছেন-
This punishment is proposed for Video Piracy. I feel that is important as an industry is going to die for piracy. Bangladesh's Software industry is also dieing for piracy. AVRO is only one example. Unijoy, Lekhoni, Proshika Shabda, Falgun are others. I do not think Election Commission is poor. We can definitely buy software for 100 taka।
মোস্তফা জব্বার বর্তমান সরকারের আশীর্বাদপুষ্ট এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় তার পাঁচ কোটি টাকার লোকসান (নির্বাচন কমিশন পাঁচ কোটি টাকা ব্যায় করে বিজয় না কিনে বিনে পয়সায় অভ্র ব্যবহার করেছে) তিনি সুদে আসলে নিতে চাচ্ছেন। হয়তো মোস্তফা জব্বারের এই পদক্ষেপ অভ্র-র অগ্রযাত্রা রুখে দিবে এবং আগামীতে এ রকম সফটওয়্যার যারা তৈরী করবেন তাদেরও অনুৎসাহীত করবে।
যাই হৌক আমি কিন্তু বিজয় ব্যবহার করি না। স্বাধীনভাবে বাংলা লেখার জন্য অভ্র ব্যবহার করি এবং ফোনেটিক কী-বোর্ড ব্যবহার করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


