আমার প্রিয় পোস্ট

অক্ষমতা

২৬ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৬

শেয়ার করুন:                   Facebook

ঘূর্ণিঝড়ের রাত । রুকু, ডিকেন, রোমেল, নয়ন, রাসেল, নিপুনরা ঢাকার মেসে আড্ডা দিচ্ছিল - ঝড়টা বয়ে গেলো তাদের মন দিয়েও । অন্ধকারে বসেই সিদ্ধান্ত নিলো কিছু একটা করা দরকার । পরের দুটো দিনের সংবাদপত্রগুলোর ছবিগুলো যেনো তাদের সিদ্ধান্তের সম্মতি জানালো । ওরা তারপরের কয়েকদিন শ্যামলী, নিউমার্কেট, মিরপুর ঘুরলো - যার কাছে যা পাওয়া যায় । নিউমার্কেটের হকাররা যে যা পারলো কাপড় দিল । রুকু সদ্য পাশ করা ডাক্তার । কিছু ওষুধ আর স্যালাইনও জোগাড় হল । তারপর আমরা চললাম বড়্গুনার পথে একটা ট্রাকে করে । রওনা দিয়েছিলাম রাত ১১টায় । বরিশালের আগ থেকেই মনে হল, কে যেন একটা মুগুর দিয়ে সব গাছগুলোকে অবিরাম বাড়ি দিয়েছে । প্রতিটা গাছের একি অবস্থা । অনেক জায়গায় গাছ পড়ে বাড়িঘর ভেঙ্গে ফেলেছে । রাস্তাঘাট ক্ষতবিক্ষত । বড়্গুনায় পৌছলাম পরের দিন ১১ টায় । তারপর নদীর ঘাটে স্যালো নৌকা ঠিক করলাম ড্যামা চরে যাব । একঘন্টার পথ । ভাটার সময় বলে কাদা পেরিয়ে ১০ মিনিট পর গ্রাম । আমাদের মাঝিরও ২টা নৌকা ঝড়ে হারিয়ে গেছে । গ্রামে পৌছে একবেলার খাবার আর একাটা করে কাপড় বিলি করলাম । এখানে খাবার পানির অভাব । ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে প্রচুর । বিলি করে আমরা যখন ফিরে আসছি, তখনো অন্যকোন গ্রাম থেকে ছুটে আসছে মানুষ । যেতে অনেক ঝক্কি বলে এসব গ্রামে ত্রানও আসছে কম । সঙ্গে ডাক্তার ছিলো বলে অনেকে অনেক রোগের কথা বল্লো । রুকু অসহায়ের মত আমাদের দিকে তাকাচ্ছে – তার কাছে তো এত অসুধ নাই । আমরা যখন নৌকাতে উঠে গেছি, তখন দেখি কোমর পানি পেরিয়ে এক মা তার বাচচা নিয়ে দৌড়ে আসছে । প্রচন্ড জ্বর তার ছেলের । রুকু ছেলেটির গায়ে হাত দিয়ে দেখলো । আমরা নৌকা ছেড়ে দিলাম ।

চলবে...

 

 

  • ১০ টি মন্তব্য
  • ১৯৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৩
comment by: অন্যরকম বলেছেন: আপনাদের কার্যক্রমকে স্বাগত জানাই। ছোট ছোট গ্রুপে সবাই যদি অল্প অল্প করে এভাবে সাহায্য করে তাহলে অনেক রিলিফ প্রদান করা সম্ভব।


চালিয়ে যান.....!
২. ২৬ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৮
comment by: অচেনা বাঙালি বলেছেন: এভাবেই কাজ করতে হবে।
অনেকে শুরু করে দিয়েছে অবশ্য। ব্যবাসা কর্পোরেটের পকেট কাটা এইসব ফাঁকা বুলি বাদদিয়া দূর্গতদের হাতে এখনই যতটুকু সম্ভব তুলে দেয়া জরুরী।

ধন্যবাদ আপনাকে।
৩. ২৬ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৭
comment by: রাশেদ বলেছেন: ধন্যবাদ দ্বিধা।
৪. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৩৫
comment by: দ্বিধা বলেছেন: ধন্যবাদ সবাইকে ।
৫. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৭
comment by: রাশেদ বলেছেন: হেললো!
৬. ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২১
comment by: রাশেদ বলেছেন: পোলাডা কই!!
৭. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১৯
comment by: রাশেদ বলেছেন: রাশেদ বলেছেন: পোলাডা কই!!
৮. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:১১
comment by: স্বাপ্নিক বলেছেন: পরের পর্ব কই????????????
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: লেখালেখি করা খুব ঝক্কি.../:)

৯. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:২৩
comment by: স্বাপ্নিক বলেছেন: এইজন্য ঝুলাইয়া রাখবা???

 



 


আমি মানুষ না...আমি ক্রেজি ফ্রগ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৮০৭