somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... অনেক রাত জেগে জেগে আমি কি যেন খুঁজি । আস্তে আস্তে রাত হয়, আর
চারপাশটা কেমন শান্ত হয়ে যায় ।
যত রাত বাড়তে থাকে, মনে হয়
আমি আমার গন্তব্যের খুব কাছে ।
অনেকটা আলেয়া অথবা সিগারেটের মত –
সবটুকু সুখ আছে যেন শেষ মূহুর্তে,
অথবা সবটুকু দুঃখ ।

কেন চারপাশ এত সুন্দর, আবার একই সঙ্গে নীরব, বিষাদ ।
আচ্ছা, সৌন্দর্য্য আর বিষাদের জন্ম কি একই মায়ের কোলে ?
]]>
http://www.somewhereinblog.net/blog/roniblog/28824461 http://www.somewhereinblog.net/blog/roniblog/28824461 2008-07-26 22:25:38
চটাশ... সমস্ত মানুষ ছিল বর্বর আর নগ্ন ।
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ।
কোটি কোটি মশা চারিদিকে ।
গায়ে এসে বসছে, আর চটাশ ।
গায়ে এসে বসছে, আর চটাশ ।
......
......

তারপর মুঘল বংশের সূর্য উদয় হল ।
মশাগুলো এদিক ওদিক ছড়ায় ছিটায় পড়ল ।
তারপর একদিন মুঘল বংশের সূর্যও অস্ত গেল ।
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ।
কোটি কোটি মশা চারিদিকে ।
গায়ে এসে বসছে, আর চটাশ ।
গায়ে এসে বসছে, আর চটাশ ।

.......
.......

তারপর ইংরেজদের সূর্য উদয় হল...
......
......

চটাশ...
]]>
http://www.somewhereinblog.net/blog/roniblog/28805328 http://www.somewhereinblog.net/blog/roniblog/28805328 2008-06-02 02:48:12
তোমার ঠোটের কোনে একটুখানি হাসিটাও আমার কাছে এখন আর কোন কবিতা নেই -
তাই তোমাকে ভেবে পার করেছি এই মূহুর্তগুলো ।

তুমি কি কখনও খুব কনকনে নদীতে পা ডুবিয়েছ,
অথবা দেখেছ খুব ভোরে কমলা সূর্যকে –
অথবা হেঁটেছ কি ভোরের শিশির ভেজা ঘাসে,
মাথায় সূর্য নিয়ে লম্বা মেঠো পথ হেঁটে খেয়েছ কখনও এক মুঠো ঠান্ডা পানি ?

হয়তবা বলবে সবই আমার কল্পনা,
তোমার চোখে যা যা দেখেছি আমি সবই –
তোমার ঠোটের কোনে একটুখানি হাসিটাও ।]]>
http://www.somewhereinblog.net/blog/roniblog/28798119 http://www.somewhereinblog.net/blog/roniblog/28798119 2008-05-15 02:09:20
দাম বাড়ালে গ্যাস থাকব নি ?!?... মামাঃ ২০ টাকা বাড়ায় দিয়েন ।
আমিঃ ২০ টাকা ?!...১০ টাকা বেশি নিয়েন?...
মামাঃ না মামা, ৮ টাকার গ্যাস ১৬ টাকা ।
আমিঃ আচ্ছা চলেন, আমার তাড়া আছে ।
মামাঃ মামা মন খারাপ করলেন নাকি?...২০ টাকা বাড়ায়ে চাইতে আমাদেরও খারাপ লাগে । কি করব কন? তাই বল্লা ডবল করব ?!...
আমিঃ তেলের লগে তো মামা অনেক ডিফারেন্স...তাই বোধহয়...
মামাঃ আরে মামা, গ্যাস তো মামা আমাদের দেশের জিনিস, এডাও যদি বিদেশের তেলের দামে কিনবার হয়, তাইলে কেম্নে?...
আমিঃ মামা, আর ১০ বছর পর তো আর গ্যাস পাইবেন না । তখন কি করবেন? তাই বোধহয়...
মামাঃ দাম বাড়ালে কি মামা গ্যাস থাকব নি?...

আমি হাসতে থাকি । হাসতেই থাকি । শালা, কেডাই কয় মানুষ দুর্দিনে হাসতে পারে না ?...
]]>
http://www.somewhereinblog.net/blog/roniblog/28791579 http://www.somewhereinblog.net/blog/roniblog/28791579 2008-04-27 01:24:13
চোখ জ্বালা করছে চোখ জ্বালা করছে তোমার দিকে তাকিয়ে থাকতে ।
প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম আসছে না ।
এবার গরমটা খুব হচ্ছে ।
আমার মনটা খুব খারাপ, অথচ বলার মত কিছুই হয়নি !
আচ্ছা কবিতা কি শুধু মন খারাপ থাকলেই লিখতে ইচ্ছে করে, কান্নার মত ?
আমি এখন জোর করেই ঘুমাব - তিনটা বেজে গেছে ।
সিগারেটও নাই, শেষ একটা ম্যাচের কাঠি নিয়ে বসে আছি ।

আমার জীবনে অপূর্ণতা তুমিই সৃষ্টি করেছ ।
কিভাবে তুমি পারবে তাকে পূরণ করতে ?
]]>
http://www.somewhereinblog.net/blog/roniblog/28790658 http://www.somewhereinblog.net/blog/roniblog/28790658 2008-04-24 02:38:36
অক্ষমতা
চলবে...
]]>
http://www.somewhereinblog.net/blog/roniblog/28747686 http://www.somewhereinblog.net/blog/roniblog/28747686 2007-11-26 15:06:15
ইচ্ছে করে একটা গল্প লিখতে ইচ্ছে করে - ছোট্ট কিন্তু টাটকা ।
একটা গল্প লিখতে ইচ্ছে করে - একাত্তরের দেড়কোটি শরণার্থীদের নিয়ে ।
একটা গান গায়তে ইচ্ছে করে - ঝনঝনে, উত্তাল ।
একটা বাঁশি বাঁজাতে ইচ্ছে করে - গ্রামের মাঝিটির মত ।
একটা দৌড় দিতে ইচ্ছে করে - খোলা সবুজ মাঠে ।
একটা সমুদ্র দেখতে ইচ্ছে করে - গাঁঢ় নীল আর সাদা সাদা ফেনা ।
মানুষের কাজে আসতে ইচ্ছে করে - বড় কোনো নেতার মত ।
বড় কিছু করতে ইচ্ছে করে - ভাল কিছু, দামি কিছু ।
কিছু একটা করতে ইচ্ছে করে,
কিন্তু কিছুই করা হয়না - নপুংসকের মত ।
]]>
http://www.somewhereinblog.net/blog/roniblog/28747643 http://www.somewhereinblog.net/blog/roniblog/28747643 2007-11-26 12:37:42
হটাৎ বজ্রপাতের মতো... যেন বজ্রপাতের সময় রাস্তা খূঁজে পাওয়া – বনের মধ্যে ।

আমি হেঁটে যাচ্ছিলাম টি,এস,সি, থেকে ফুলার রোডের দিকে –
বিভ্রান্ত, অন্যমনস্‌ক্যভাবে ।
যেন পৃথিবীতে এসেছি কোনো কারণ ছাড়া –
ঘুরতে, দেখতে, অনুভব করতে, কিন্তু কোনো কিছু পেতে নয় ।
নিঃস্ব হয়ে আবার ফিরে যাব – কোথাই ? তাও জানিনা ।

হটাৎ, যেন সৃষ্টিকর্তা অথবা প্রকৃতির কল্যানে অথবা নাস্তিকের কাছে বিসৃঙ্খলভাবেই –
তুমি আমার সামনে পরলে,
নাকি আমিই পড়লাম তোমার সামনে, দুড়ুম করে – বাজের মত ।

কোন শব্দ হয়নি । কিন্তু তালা লেগে গেছে
কানে, চোখে, মুখে, চিন্তায়, চেতনায়, অস্তিত্বে ।

আমি চেয়ে থাকলাম অপলকদৃষ্টিতে ।
তুমি বোধহয় বিরক্তই হলে – এভাবে কেউ তাকাই ?

কিন্তু আমার তো কিছু করার নাই,
আমিতো একজন অভাগা পুরুষ – যার ভাগ্যে লেখা আছে তোমার সামনে আত্মসমর্পণ ।

তুমি ভ্রুকুতি করে চলে গেলে,
আমাকে আবার সেই আগের পৃথিবীতে ফেলে ।
ওহ, না! এখন বোনাস হিসেবে যোগ হয়েছে তোমার কষ্টোকর কল্পনা ।
]]>
http://www.somewhereinblog.net/blog/roniblog/28730382 http://www.somewhereinblog.net/blog/roniblog/28730382 2007-09-10 11:10:01
আমি কবিতা লিখতে পারিনা কবিতার শব্দের কারুকাজ,
ছন্দের সম্মহোন,
আর অর্থের বিশালতা আমাকে দেয় অসহ্য আনন্দ ।
সেই সাথে দেয় অসহ্য ব্যাথা –
আমি কবিতা লিখতে পারিনা ।

কবিতায় আমি আমার মনের আকুলতা প্রকাশ করতে চায় ।
কিন্তু সেটা আর কবিতা হয়ে উঠে না ।
সেটা হয়ে পড়ে গদ্য,
নাহয় হয়ে পড়ে অর্থহীন ছন্দের ভাড়ামো ।

আমি কবিতা পড়ি,
আর দেখি স্রষ্টার বিলাসিতা ।
আমার কান্না আসে –
আমি কবি নই।]]>
http://www.somewhereinblog.net/blog/roniblog/28730379 http://www.somewhereinblog.net/blog/roniblog/28730379 2007-09-10 11:06:36
নিঃসঙ্গতা অল্প অল্প লু হাওয়া চোখ আর ঠোঁটে এসে লাগছে...মাঝে মাঝে...
দূরে ঐ পারে কয়েকটা কৃষ্ণচূড়া জ্বলজ্বল করছে...
মাথার উপরের বঠ গাছটা ভেদ করে মাত্র কয়েকটা রস্মি গায়ে এসে লাগছে...
একটা গরু দূরে কোথাও ডেকে উঠলো...
একটু দূরে ঘাটে বাঁধানো খালি নৌকাটা একটু একটু করে দুলছে...

হাল্‌কা একটা দমকা বাতাস বয়ে গেল আশেপাশের ধানক্ষেতগুলো দিয়ে...
একটা ফিঙ্গে উড়ে কাছে এসেই আবার ভয় পেয়ে পালিয়ে গেলো...

নদী দিয়ে শুকনো অবহেলিত একটা কৃষ্ণচূড়া ভেসে গেলো...
চারিদিকটা কেমন যেন সাদাকালো...
কৃষ্ণচূড়াগুলোরও রঙ যেন হারিয়ে গেছে...]]>
http://www.somewhereinblog.net/blog/roniblog/28730243 http://www.somewhereinblog.net/blog/roniblog/28730243 2007-09-09 15:04:55