আমার প্রিয় পোস্ট
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- কিভাবে গুগুলে আপনার ব্লগ/সাইটকে দ্রুত ইনডেক্স করাবেন - কবীর'স ব্লগ
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- মহানবী হযরত মুহাম্মদ (সা: ঘরের কিছু ছবি - তর্ষ
- জোক :: রিয়েল লাইফ & রিয়েল টাইম - চিলে কোঠার সেপাই
- বিয়ে শীর্ষক বাণী চিরন্তনী অর্থাৎ Marriage quotes

- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রিয় ইশতিয়াকের বড়ো চুল , একজন মঈন উ আহমদ এবং একটি আজানা অধ্যায় - আশীফ এন্তাজ রবি
- ০.০০২ % হাসির কিছু ছবি - আবদুল মুনয়েম সৈকত
- ছোট্ট এক ডিভাইস মোবাইল কম্পানিগুলোর জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠতে যাচ্ছে! - ফিউশন ফাইভ
- "GMail Drive"- আপনার Gmail account -কে হার্ডডিস্ক হিসেবে ব্যাবহার করুন!!! (খুব দারুন একটা ফ্রীওয়্যার) - পৃথীবি
ওয়ান টাইম পৃথিবীর লাইফ টাইম ভালোবাসা... (উৎসর্গ: ইশতিয়াক ভাই)Ñ রণক ইকরাম
১৭ ই জুন, ২০০৯ রাত ৯:১৯
[মেয়েদের কথা আর কী বলবো ভাই/ নিজেরাই জানে না তারা যে কী চায়
এ হাত ছেড়ে ও হাত ধরে/ সুযোগ মতো আঘাত করে
আকাশের রঙ নাকি মেয়েদের মন ভাই/ মেয়েদের কথা আর কী বলবো ভাই .......!!]
জনৈক দার্শনিক মেয়েদের নিয়ে সুদীর্ঘ ৩০ বছর গবেষণা করার পরও বলতে পারেননি নারীর মন আসলে কী চায়? এ কারনেই কী ওয়ান টাইম পৃথিবীতে লাইফ টাইম ভালোবাসা খুব একটা দেখা যায় না? সে প্রশ্নের জবাব বোধ করি বিজ্ঞানী নিউটনও দিতে পারবেন না। কারন, অনেক অনেক বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করলেও নিউটন সাহেব নারী বিষয়ক কোন সূত্র বের করার দু:সাহস দেখাননি। এ যাবত নারী বিষয়ক কোন সূত্র আবিষ্কার না করার নেপথ্যে কোনো ভেজাল আছে কি-না জানা না গেলেও নারীদের সুবিধাবাদী মানসিকতা সর্বজনবিদিত। এক তরুণী তার বান্ধবীকে বলছে, বুঝলি, এতোদিন ধরে দেখলাম সমন্ত পুরুষমানুষই জানোয়ার বিশেষ । তখন বান্ধবী অবাক হয়ে বললো, সে-কী রে? তাহলে তুই পুরুষ মানুষের সঙ্গে ঘুরে বেড়াস কেন? তখন বান্ধবী হেসে বললো- কেন, তুই জানিস না আমি জীবজন্তু ভীষণ ভালোবাসি! এই হচ্ছে মেয়েদের মন।
মেয়েদের মন নিয়ে এতোকিছু বলার একটা কারনতো অবশ্যই আছে। আর সেই কারনের অকারন অবশ্যই একটা মেয়ে! বিশ্বাস করুন, বিশ্বাসের মাথা ছুঁয়ে বলছি- মেয়েটাকে আমি অসম্ভব ভালোবাসি। যাকে বলে ওয়ান টাইম পৃথিবীর লাইফ টাইম ভালোবাসা। কিন্তু তার সাথে আমার এখনও পরিচয়ই হয়নি! গন্তব্য পথে বাসে প্রায় নিয়মিত দেখা হয়। কথা হয় না, আবার হয়ও! চোখে চোখে কথা হয়। ব্যস, ফরমালিনমুক্ত অকালপক্ব মন হলে যা হয়! প্রেমে পরে গেলাম। কিন্তু আমি কী আর জানতাম একালের মেয়েরা একজনের কোলে বসে মোবাইলে আরেকজনকে বলে, ভার্সিটিতে জরুরি কাজে ব্যস্ত। সকালে একজন তো, বিকেলে আরেকজন। প্রেমের সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। শোনা যাচ্ছে আগামীতে নাকি বিয়ের কাবিননামার সঙ্গে সঙ্গে বিবাহ বিচ্ছেদের ফরম ফ্রি দেওয়া হবে। কিন্তু কাবিন নামা আর করা হলো না। অনেক খোঁজ লাগিয়ে ফলো করে মেয়েটার বাসা চিনলাম। আরো খোঁজ লাগিয়ে প্রেম হওয়ার আগেই ছ্যাঁকা খেলাম। এখন শুধু মনে পড়ে বাসে এক সাথে গা-ঘেঁষে বসা, নিশ্চুপ হাসাহাসি, ছাতা শেয়ার ওগুলো তাহলে কী?
এখনও নারায়নগঞ্জ থেকে ঢাকায় অফিসে আসি। ফিরেও যাই। কিন্তু আগের মতো আর টাইমিং মিলাই না। এমন কী ঐ বাস সার্ভিসেও ভ্রমণ করি না।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অপ্রিয় সত্য বলেছেন:
(১)পাপাচার পরায়ন
জানিবে রমনীগন,
যখনই সুজোগ পায়
কুপথে চলিয়া যায়
ধর্মের মতি নাহি শোনে...........।
( ২)
ওরা নারী, ওরা লোভী
যত পায় তত চায়
একে নাহি সুখি......
চানাচুর বলেছেন:
আপনার ব্যর্থতাকে আপনি অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন। মাইনাস দিয়েছি....ভালো লাগে নি পোস্টটা।
রণক ইকরাম বলেছেন:
শ্রদ্ধেয় বড় ভাই,ভালোবেসে বাঁশ দিয়েছি... তাই বলে কী...?
যাক আপনার দু:খে আমিও যারপরনাই দু:খিত টেনশিত।
আর ঐ মহিলা আমার সতেরো নম্বর নয় ৩৩৩ নম্বর প্রেমিকা ছিল..
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















প্রিয় ভাই আমার। একটু আগে যেমন তুমি ফোন করে ব্লগ দেখতে বললা। গতকালও একই টোনে রবি ভাইয়ের ফোন ছিল, ব্লগটা দেখ। অত্যন্ত আনন্দ নিয়ে ব্লগ দেখতে গিয়ে দেখি তিনি আমার অজানা কথা সম্বলিত বিশাল একখানা 'বাঁশ' তিনি আমার জন্য পোষ্ট করে গেছেন...।
আজও তোমার ফোন এবং রবি ভাইয়ের মতো বড় সাইজের না হলেও ছোট একটা বাঁশ।
তবে এই কাহিনীও অজানা।
আর রাস্তায় যাকে দেখি তার প্রেমেই পড়ে যাওয়ার একটা মুদ্রাদোষকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে কি এমন ক্ষতি হতো?
তুমি তো জানো, যে আমি পাশের বাসায় প্যান্ডেল টানাতে দেখলে বিষন্ন হয়ে যাই। ভাবী, আরেকটা সুন্দর মেয়ে হারিয়ে গেলো সেই কোমল হৃদয়ের মানুষকে এই উৎসর্গজনিত আঘাত না দিলেই কী নয়?
আর সবাইতো মনে করবে এটা আমার কাহিনী...
সমস্যা নেই...এই ব্লগে আরো অনেক পরিচিতজন লেখে...আমি তাদের বাঁশের অপেক্ষায়ও রইলাম?
তুমি ভালো থাকো...
আর তোমার সতেরো নাম্বার প্রেমিকার কী খবর? সে কী এখনো তার বাবার ফ্লেক্সীলোডের দোকান থেকে তোমাকে টাকা পাঠায়????