আমার প্রিয় পোস্ট

সুমন আহমেদ

বাতাসের গায়ে বাজে

২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৯

শেয়ার করুন:                   Facebook

আবার আসবে সুদিন
বাবুইয়েরা বুনবে সহসা নিপুন আবাস,
নদীর রূপোলী স্রোতে আমি পাবো ইলিশের ঘ্রাণ
আবার ফিরবে সুদিন
দেখ বাতাসের গায়ে বাজে তাহার আভাস।

আবার উঠবে ডেকে
দূরের সে মাঠে কৃষকের লাল গাভী,
ধানেরা উঠবে দুলে অবারিত কোন মাঠে
আবার ডাকবে ডাহুক
আমার দু'চোখে দেখ ভাসে তার ছবি।

আবার উঠবে নেড়ে
আমাদের বোধে বিবেকের কড়াগুলি
আবার আসবে সুদিন
মুছে দিয়ে জীবনের ভুলগুলি।

 

 

  • ৮ টি মন্তব্য
  • ৯২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫১
comment by: ফয়সল নোই বলেছেন: খুব ভাল লেগেছে কবিতাটা।আপনাকে অনেক ধন্যবাদ।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৭
comment by: উন্মাদ ছেলে বলেছেন: এক কথায় অসাধারণ লিখেছেন।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৫
comment by: হিমালয়৭৭৭ বলেছেন: আসবে সুদিন??
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: স্বপ্ন দেখতে কে না ভালোবাসে?

৪. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৭
comment by: হায়দার কািরগর বলেছেন: আপনার প্রত্যাশার প্রতিফলন ঘটুক এদেশের এই সুন্দর ভূভাগের সকল প্রাণীর প্রত্যাশা ও প্রার্থনার সাথে।

কবিতা খুব ভাল লাগলো।

শুভেচ্ছা আপনাকে।
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: অ-নে-ক ধন্যবাদ।

 



 

comment by:
সুমন আহমেদ


প্রকাশিত কাব্যগ্রন্থ :

জলের চিহ্ন অাঁকি বুকের দ্রাঘিমায় (২০০৮)
বিশুদ্ধ সবুজ কাঁদে ঢালো অক্সিজেন (২০০৭)...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৭৪১