somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল-কোরআন ও কিছু তথ্য

১৮ ই জুন, ২০১০ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরআন বিষয়ে এই তথ্যগুলো আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না অথবা জানলেও অনুশীলনের অভাবে মনে থাকে না। মুসলমানদের কাছে আল-কোরআন মহান আল্লাহর কাছ থেকে পাওয়া একটি মহামুল্যমান উপহার। তাই আমাদের এই মুল্যবান গ্রন্থটির খুঁটীনাটি সকল তথ্য জানা অবশ্যই দরকার।

১) পৃথিবীতে কোন পুস্তকটি বেশী পাঠ করা হয়?
উত্তরঃ আল-কোরআন

২) “কোরআন” শব্দটির অর্থ কি?
উত্তরঃ আরবি ব্যাকরণে “কোরআন” শব্দটি মাসদার তথা ক্রিয়াবাচক বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। এটি ‘ক্বারা'আ’ ক্রিয়া পদ থেকে এসেছে যার অর্থ পাঠ করা বা আবৃত্তি করা। এই ক্রিয়াপদটিকেই কোরআন নামের মূল হিসেবে চিহ্নিত করা হয়।

৩) কোরআনের আর কি কি নাম আছে?
উত্তরঃ আল-ফুরকান, আল-কিতাব, আল-জিকির, আল-নুর, আল-হুদা।

৪) কোরআনে কতটি সুরা ও আয়াত আছে?
উত্তরঃ ১১৪ টি সুরা ও ৬৬৬৬ টি আয়াত আছে।

৫) কোরআনে কতটি মাক্কী (মক্কায় অবতীর্ন) সুরা আছে?
উত্তরঃ ৮৬ টি

৬) কোরআনে কতটি মাদনী (মদীনায় আবতীর্ন) সুরা আছে?
উত্তরঃ ২৮ টি

৭) কোরআনে কতটি মানজিল ( stages) আছে?
উত্তরঃ ৭ টি

মানজিল হচ্ছে কোরআনের প্রথম সূরা ফাতিহা ব্যাতীত অন্য সূরাগুলো নিয়ে করা একটি শ্রেনী। এতে ৭ টি মানজিলের মাধ্যমে সবগুলো সূরাকে একসাথে করা হয়েছে। মানজিলগুলো হচ্ছেঃ
• মানজিল ১ = ৩ টি সূরা, যথা, ২ -- ৪
• মানজিল ২ = ৫ টি সূরা, যথা, ৫ -- ৯
• মানজিল ৩ = ৭ টি সূরা, যথা, ১০ -- ১৬
• মানজিল ৪ = ৯ টি সূরা, যথা, ১৭ -- ২৫
• মানজিল ৫ = ১১ টি সূরা, যথা, ২৬ -- ৩৬
• মানজিল ৬ = ১৩ টি সূরা, যথা, ৩৭ -- ৪৯
• মানজিল ৭ = ৬৫ টি সূরা, যথা, ৫০ -- ১১৪

৮) কোরআনে কতটি রুকু ( paragraph ) আছে?
উত্তরঃ ৫৪০ টি

৯) কোরআনে “আল্লাহ” শব্দটি কতবার রয়েছে?
উত্তরঃ ২৬৯৮ বার

১০) কোরআনের প্রথম হাফিজ কে ছিলেন?
উত্তরঃ হজরত মুহাম্মদ (সাঃ)

১১) মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর আগ পযর্ন্ত কতজন কোরআনের হাফিজ ছিলেন?
উত্তরঃ ২২ জন

১২) কোরআন শরীফে কতটি সিজদা আছে?
উত্তরঃ ১৪ টি

১৩) কোরআনে কতবার নামাজের গুরত্ব উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ৭০০ বার

১৪) কোরআনে কতবার যাকাতের গুরত্ব উল্লেখিত হয়েছে?
উত্তরঃ ১৫০ বার

১৫) কোরআনে কতবার মুহাম্মদ (সাঃ) কে “ইয়া আয়্যুহান নাবী”-বলে উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ১১ বার

১৬) কোরআনে কোথায় নবীজি মুহাম্মাদ (সাঃ) কে “আহাম্মদ” বলা হয়েছে?
উত্তরঃ ২৮ পারার সুরা আছ-ছফ্‌ (৬১) এর ৬ নম্বর আয়াতে।

১৭) নবীজি মুহাম্মদ (সাঃ) কে কোরআন শরীফে কতবার উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ মুহাম্মদ নামে ৪ বার এবং আহাম্মদ নামে ১ বার।

১৮) কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি উল্লেখিত হয়েছে?
উত্তরঃ হজরত মুসা (আঃ)

১৯) কারা কোরআনে খতিবে ওহী ( Copyists of the revelations ) ছিলেন?
উত্তরঃ হজরত আবু বকর (রাঃ), হজরত ওসমান (রাঃ), হজরত আলী (রাঃ), হজরত জায়ীদ বিন হারিদ (রাঃ) এবং হজরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ)।

২০) কে কোরআনের আয়াতগুলো সর্বপ্রথম গনণা করেন?
উত্তরঃ হজরত আয়েশা (রাঃ)

৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×