সামহোয়ার ইন থেকে রাশেদ ও এস্কিমো নামের দুই অত্যন্ত জনপ্রিয় ব্লগার সাময়িকভাবে ব্যান হয়েছেন বলে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এ কারনে বললাম কারন কতৃপক্ষ এ বিষয়ে কোন স্পষ্ট ঘোষনা দেন নি। অন্যের কাছ থেকে জানতে হয়েছে যে তারা ব্যান। কতৃপক্ষ শুধু তাদের নোটিশবোর্ডে কিছু রূপকভিত্তিক ধোয়া কথা বলে দায়িত্ব সেরেছেন।
আমরা এই ব্লগে সাইন ইন করেছি ও নিয়মিত আসি ব্লগ পড়তে এবং তাদের লেখা কিছু মন্তব্য বা নিজেও কিছু লিখতে। তাই আমাদের স্পষ্ট করে জানার অধিকার আছে কোন ব্লগার ব্যান হলেন বা না হলেন বা হলে ঠিক কি কারনে হলেন। কিন্তু কতৃপক্ষ এ ব্যাপারে কিছু বলেন নি। তাই ধারনা করে নিতে হচ্ছৈ যে অমুক কারনে তারা ব্যান হলেন।
রাশেদের ব্যাপারে যে অভিযোগ থাকতে পারে তা হল তিনি তার একটি পোষ্টের কনটেন্ট বদলে ফেলেছেন যা একটি স্টিকি পোষ্ট ছিল। একজন ব্লগার তার পোষ্টের কনটেন্ট বদলাতেই পারেন, তাতে কারও কোন আপত্তি থাকার কথা না। রাশেদের পোষ্টটা স্টিকি ছিল তাই এ ব্যাপারে কতৃপক্ষের আপত্তি থাকতে পারে। আবার কসটেন্ট পরিবর্তন করে তিনি অন্য কটা পোষ্টের লিংক এ পোষ্টে দিয়েছেন সে ব্যাপারেও আপত্তি থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে সেইসব আপত্তি আর এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে গেলে তা লিখিত নীতিমালা অনুযায়ী নিতে হবে। নীতিমালার বাইরে গিয়ে কিছু করতে গেলে তা অবৈধ। শুধুমাত্র ব্লগারদের ক্ষেত্রেই নীতিমালা প্রযোজ্য থাকবে, মডারেটরদের ক্ষেত্রে থাকবে না তা তো হতে পারে না।
এই ব্লগের নীতিমালা অনুযায়ী রাশেদের বিরুদ্ধে যে নীতমালা ভঙ্গের অভিযোগ থাকতে পারে তা হতে পারে--`
২ঘ.
অন্য কোন পোস্টের বক্তব্য নিয়ে নতুন পোস্ট কিংবা ব্যক্তিগত আক্রমনাত্মক পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারি । আমরা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।
কিন্তু সেক্ষেত্রে পোষ্ট প্রথম পাতা থেকে সরানো পর্যন্ত পদক্ষেপ নেয়া যায়। কোনমতেই ব্যান নয়।
বিশ্লেষনে না গিয়েও বলা যায় রাশেদকে ব্যান করার পেছনে আসলে কতৃপক্ষের শক্তির জোর কাজ করেছে। তাদের কাছে পোষ্টটি ভাল মনে হয় নি, তাই তারা ব্যান করে দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে এটি তো কোন কথা হতে পারেনা। স্বৈরতান্ত্রিক আচরন দিয়ে আর যাই হোক একটি পাবলিব ব্লগ যার শ্লোগান আবার `বাধ ভাঙার আওয়াজ' তা চালানো যায় না।
এস্কিমো রাশেদকে আনব্যান করা হোক।
কতৃপক্ষকে ভাবতে হবে তাদের এসব ছেলেমানুষী পদক্ষেপ যে এই ব্লগের প্রতি ব্লগারদের শ্রদ্ধা কমিয়ে দিচ্ছে তা সম্পর্কে তারা সচেতন কিনা। এস্কিমো রাশেদ বিষয়ে আপত্তিকর পোষ্ট প্রথমপাতা থেকে সরিয়ে নিলেই চলত আর তারা যদি চাইতের তবে একটি ওয়ার্নিং বা উপদেশমূলক মেইল পাঠানো যেত।
তারা যে কোন পদক্ষেপ নিলে বলেন ব্লগে অস্থিরতা ছড়িয়ে পড়েছে বলে এ পদক্ষেপ, কিন্তু এস্কিমো রাশেদ বিষয়ক ব্যাপারটিতে তারা নিজেরাই অকারনে অস্থিরতা ছড়ালেন। কতৃপক্ষের ব্যাপারে ব্যবস্থা নেবে কে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



