somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলতে চাচ্ছি কিছু কথা

০২ রা এপ্রিল, ২০০৮ রাত ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এস্কিমো, রাশেদ ব্যান হবার পর দুদিন কেটে গেল। দুদিনমান এই ব্লগে কত আন্দোলন হয়ে গেল। অনেক ব্লগার তাদের প্রোফাইল ছবি তাদের ব্যানমুক্তি শ্লোগান সমৃদ্ধ ছবিতে বদলে দিলেন, অনেকেই পোষ্ট দিলেন। সারাদিনধরে দাবি করা হতে লাগল তাদের ব্যান মুক্তি দেয়া হোক।

কেন? কেন এমন করা হল? কেন ব্লগারেরা এমন আচরন শুরু করলেন? (এখানে সমষ্টিগত অর্থে আমি ব্লগাররা শব্দটাই উল্লেখ করছি কেননা, তাদের ব্যান মুক্তির বিপক্ষে তেমন কাউকে দেখা যায় নি, কতৃপক্ষ যেখানে নিরব সেখানে এমন কেউ যুক্তি দেখায়নি তাদের ব্যান করার যৌক্তিকতা।) কি কারনে তারা তাদের ফিরিয়ে আনতে এত উদগ্রীব হয়ে পড়লেন? এত স্বতস্ফুর্তভাবে কথা বলতে লাগলেন?

এ কথাগুলো চিন্তা করতে গিয়ে আমি উত্তর পেলাম, তারা তাদেরকে ভালবাসের। ভালবাসের কারন ব্যান হওয়া ব্লগারদ্বয় এই ব্লগটাকে মাতিয়ে রাখতেন। ব্লগার রাশেদের কথা গত দুদিনএ বারবার উঠে এসেছে, তার জনপ্রিয়তার গ্রায় এই ব্লগে অনেক উচুতে। তাকে নিয়ে বিতর্ক নেই। এ ব্লগে মুক্তিযুদ্ধ পক্ষ ও তাদের বিরোধীপক্ষের যে বাকযুদ্ধ সে যুদ্ধে রাশেদ কখনও নোংরামীতে যাননি বলেই তার জনপ্রিয়তায় কালিমা আসেনি। এই ব্লগারটি ছিলেন প্রত্যেক নতুন ব্লগারকে উৎসাহপ্রদানকারী একজন। এই ব্লগে তার উপস্থিতি তার পুরোটা অবসর জুরেই। তাকে দিনের বেশীরভাগ সময়েই এ ব্লগে পদচারনা করতে দেখা যেত। এই ব্লগকে ঠিক কতটা ভালবাসলে এমনটা হতে পারে? এ দিকটি কেউ ভেবে দেখেছেন কি? এই লোকটি এই ব্লগটি ভালবেসেছে, এই ব্লগে তার মুল্যবান অনেক সময় বিনামুল্যে দিয়েছে, অন্যকে উৎসাহ দিয়েছে। আজকে তার এই ব্যানের কারনে তাই সবার মনখারাপ হয়েছে। সবার মনে এসেছে, সে এভাবে প্রতিদান পেলে আমরা কি পাব?

ব্লগার রাশেদ মুক্তিযুদ্ধের গুরুত্বপুর্ন তথ্য সম্বলিত দুদুটি অসাধারন পোষ্ট করেছিলেন, কতৃপক্ষ প্রশংশনীয়ভাবে এগুলো স্টিকি করেছিলেন, এরপর উইকএন্ডে মডারেটররা যখন ছুটি কাটাচ্ছিলেন তখন এই ব্লগে কয়েকটা বিতর্কিত পোষ্ট আসল যেগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মর্যাদা হানিকারক আর সে কারনে কতৃপক্ষের নতুন তৈরি করা ৩ নং ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এইসব পোষ্টের বিরুদ্ধে আপত্তি বাটন টিপেও কোন কাজ হল না। নীতিমালা ভঙ্গের পরেও ওইসব পোষ্ট দুইদিন টিকে থাকল মডারেটরদের ছুটির সুযোগ নিয়ে। এসব দেখে প্রতিবাদ হিসেবে এস্কিমো ও রাশেদ তাদের স্টিকি পোষ্টের কনটেন্ট পরিবর্তন করে ফেললেন। রাশেদের অসাধারন তথ্যনির্ভর পোষ্টটি হয়ে গেল ওইসব বিতর্কিত পোষ্টের লিংকের পোষ্ট।

কেন রাশেদ এমন করলেন? তিনি তো জানতেন এমন করা ঠিক না, কেননা তিনি তার পরিবর্তন করা পোষ্টে পাঠকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। কেন করলেন তবে এমন? আমরা সহজেই বুঝতে পারি, প্রচন্ড এক অভিমান থেকে তার এ পদক্ষেপ। একজন ব্লগার তার অত্যন্ত জনপ্রিয় ও স্টিকি হওয়া একটি পোষ্ট যখন পরিবর্তন বা মুছে দেয় তখন তার মনে কতটা অভিমান জমা হয়ছে তা আমাদের বুঝতে হবে।

রাশেদের দোষ ছিল, এ দোষ সে পরিস্থিতির কারনে করেছে। এর পেছনে মডারেটরদের ও দায় আছে। তারা ছুটিতে না থাকলে ওই পোষ্টগুলো ৩ নং নীতিমালায় ডিলিট হয়ে যেতে পারত তখন রাশেদকে আর অভিমান করতে হত না।

এক একটি পোষ্ট এক একটি সন্তানের মত হয়...এই ব্লগেরই কোন এক ব্লগারের পোষ্টে পড়েছিলাম। একজন ব্লগার যখন তার প্রিয়তম, জনপ্রিয়তম সন্তানতম পোষ্ট উৎসর্গ করে দেয়, তখন আমাদের তা অনুভব করা উচিত। প্রিয় কতৃপক্ষ, আমাদের তা সম্মান করা উচিত।

খ.

গতদুদিনে এই ব্লগে অসংখ্য ব্লগারদের রাশেদের প্রতি ভালবাসার প্রকাশ দেখে আমি ইর্ষান্বিত বোধ করেছি। এমন ভালবাসা পেলে কারুরই ব্যান হকে আপত্তি থাকার কথা না। রাশেদ তার কাজ করে ফেলেছেন। মানুষের মনে ঠাই করে নিয়েছেন। এখন তিনি আনব্যান যখনই হোন না কেন তাতে তার সম্মানহানী হবে না। বরং আমরা লজ্জিত বোধ করব তাকে আমরা ভালবাসার এই প্রতিদান দিলাম ভেবে।

আপাতত রাশেদের জন্য অপেক্ষা রইল।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×