আমার প্রিয় পোস্ট

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

যখন থামবে কোলাহল

১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪১

শেয়ারঃ
0 0 0





যখন থামবে কোলাহল


যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে

যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোনো
আমি আর দুরে নেই যেনো
একটু পরেই দেখা হবে দুজনাতে

যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
যেনো এসে গেছি
আমি অবশেষে
বাসনার সেই নদীতীরে
চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেদোনাকো বেদনাতে

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৩
মুনিয়া বলেছেন: সুন্দর কথাগুলো। কার গান এটা?
১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৪

লেখক বলেছেন: শুনে দেখেন, বুঝতে পারবেন।

২. ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৪
তামিম ইরফান বলেছেন: থেংকু গানটার জন্য।আমার খুব পছন্দের গান।
১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৫

লেখক বলেছেন: :)

৩. ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৫
রুবেল শাহ বলেছেন: গানটা খুবই সুন্দর------------ +
৬. ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৫৮
রুবেল শাহ বলেছেন: রুনা লায়লার যখন আমি থাকবোনা এ্যলবামের গান এটা----------
১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:০০

লেখক বলেছেন: রুনা লায়লা কি যে দরদ নিয়ে গান গাইতেন...আহা!

৭. ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩৬
দূরন্ত বলেছেন: হুমম....প্রিয় একটা গান
১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১০

লেখক বলেছেন: সত্যি?

৮. ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:৫৪
চেতনায় তুমি বলেছেন: ভাল করেছেন গানটা দিয়ে, খুব ভাল গান।
৯. ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:০৬
মুনিয়া বলেছেন: শুনলাম। রুনা লায়লার সুন্দর গান খুব কমই শুনেছি।
অসম্ভব ভাল লাগল গানটা।
থ্যাংকস আপনাকে রন্টি।
১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:০৮

লেখক বলেছেন: বলেন কি? রুনা লায়লার সুন্দর গান কম শুনার তো কথানা। মনে হয় ভুলে গিয়েছেন। মনে করানোর ব্যবস্থা রন্টি কতৃক করা হবে।

১০. ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:১০
মুনিয়া বলেছেন: আসলে বাংলা গান শোনা হয় না বললেই চলে। এজন্যই এ অবস্থা। ব্যবস্থা করলে তার জন্য ধন্যবাদ দেব আপনাকে।
১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:১৭

লেখক বলেছেন: বাংলা গান শোনাই হয় না?
বলেন কি?
অবাক হবার পালা।

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৫০

লেখক বলেছেন: টেষ্ট =p~

১৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৯
কেএসআমীন বলেছেন: রুনা লায়লার গান বলে কথা....

প্লাস।

যাদের বাংলা গান শোন হয় না এই ইন্টারনেটের যুগেও তাদের জন্য সহানুভূতি....
১৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৮
রোডায়া বলেছেন: রুনা লায়লার একটা গানই ভালো লাগে, "নদীর মাঝি বলে এসো নবীন"৷ অন্য ভালো গানও নিশ্চয় আছে, তবে আমি যেগুলা শুনছি সেগুলোর মধ্যে ঐ একটাই ভালো লাগে৷
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: যখন থামবে কোলাহল কেমন লাগে?

১৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০০
রোডায়া বলেছেন: ভুলে গেছি, মনে হয় বেশি ভালো না, কারন বেশি ভালো লাগলে মনে থাকতো৷ যাই হোক, পরে আপনার লিন্ক থেকে শুনে দেখব আবার৷
১৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:০২
কেএসআমীন বলেছেন: এবার ক্ষ্যান্ত দেন। ঘুমাইতে যান। পড়াশুনার বারটা বাজাইয়েন না। ঘড়ির দিকে তাকান।
১৮. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪০
পাঞ্জুমশাহ্ বলেছেন:

*********************জরুরী বিজ্ঞপ্তি******************************

সৈয়দা তাহমিনা বেগম নামের নিকটি সৈয়দ আমিরুজ্জামানের। এটা উনার বউয়ের নাম। কিন্তু ছবিটা উনার বউয়ের নয়। অন্য মেয়ের ছবিদিয়ে যে কাজটা তিনি করেছেন তা কি মহৎ নাকি বন্ডামী ? সবাই'কে সাবধান করা যাচ্ছে এই ব্লগ থেকে।

১৯. ২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৬
ত্রিভুজ বলেছেন: চমৎকার গান... লিরিকের জন্য ধন্যবাদ। ডাউনলোড লিংক দিলে আরো ভাল হতো।
২০. ২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪০
ত্রিভুজ বলেছেন: আচ্ছা... পেছনে জানালার আলোর জন্য ডাউনলোড প্রথমে লিংকটা চোখে পড়েনি... লিংকের জন্য ধন্যবাদ রন্টি....
২১ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২১. ২১ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: প্রিয় গানটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
২২. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: রন্টি ভাই "শোনো ও বকুল" গানটা একটু কষ্ট কইরা ইস্নিপে আপলোড কইরা আমারে লিংকটা দেন .. জরুরি
২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: রাগা থেকে ডাউনলোড হচ্ছে না। কিভাবে দিব?

২৩. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৩
কেএসআমীন বলেছেন: কোলাহল থেমে গেছে.... এবার ঘুমাইতে যান। আমার লেটেস্ট পোস্টে আপনার কথা বলা আছে...
২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৭

লেখক বলেছেন: কি সমস্যা ভাই। আমি নিশাচর, রাতে জাগি দিনে ঘুমাই। আমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত কখনও পাবেন না। কারন ঘুম।

২৪. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৫
কেএসআমীন বলেছেন: তাই নাকি? আপনার সাথে রাতমজুরের বেশ মিল দেখছি....
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৩৪

লেখক বলেছেন: আমার সাথে কুম্ভকর্নের মিল পেতে পারেন।

২৫. ২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৩৩
কেএসআমীন বলেছেন: গুরু, নাদানের পূথি পড়েছেন?
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৩৫

লেখক বলেছেন: দেখেছি, পড়িনি, লস্বা বেশী। পড়ে দেখি, একটু দাড়ান। ব্লগে কি যেন একটা ঘটে গেছে। বিরাট ঝামেলা।

২৬. ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:১০
প্রাণ চানাচুর বলেছেন: কোনদিনও রুনা ভাবির গান শুনিনি, তবে আলমগীর ভাইয়ার সিনেমা অনেক দেখেছি
২৭. ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:১৫
প্রাণ চানাচুর বলেছেন: তাও আবুল ভাইরে প্লাস
২৮. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪০
মুসকান বলেছেন: প্রিয় গানটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
২৯. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৭
জনৈক আরাফাত বলেছেন: দারুণ পছন্দের একটা গান! ধন্যবাদ!

 

মোট সময় লেগেছে ১.০১২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
..
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ